JR TV

JR TV This is the Official page for "JR TV". All of the Hourly News Bulletin of JR TV will be Upload this Page.

24/08/2026

তিতাস উপজেলার কেশবপুর গ্রামের শেখ কামাল কি বলে একটু শুনুন।

18/07/2026

ঢাকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সভা অনুষ্ঠিত
১৮ই জুলাই, শনিবার ২০২৬

বক্তব্য রাখছেনঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি,
কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা শাখার সভাপতি
মোঃ কামাল হোসেন মাস্টার
প্রধান শিক্ষক
উলু কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
তিতাস উপজেলা, কুমিল্লা

শোক সংবাদইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনগভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ ...
25/06/2026

শোক সংবাদ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, তিতাস উপজেলা শাখার সভাপতি এবং উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ কামাল হোসেনের শ্রদ্ধেয় মমতাময়ী আম্মাজান আজ ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন।

মরহুমার মৃত্যুতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তায়ালার নিকট তাদের এই শোক সইবার শক্তি কামনা করছি।

আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন, কবরের আজাব মাফ করেন এবং তাঁর নেক আমলসমূহ কবুল করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

"আল্লাহুম্মাগফির লাহা, ওয়ারহামহা, ওয়া আফিহা, ওয়া'ফু আনহা।

শোকাহত,

মোঃ হাবিবুর রহমান ভূঞা
সভাপতি
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি
কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা।

31/05/2026

গতকাল ৩০ মে ২০২৬ ইং তারিখে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার মসজিদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর, বাতাকান্দি বাজার পরিচালনা কমিটির সভাপতি এবং ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাইন উদ্দিন সাহেব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মাইন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতাকান্দি গ্রামের কৃতি সন্তান, সিনিয়র সচিব, চেয়ারম্যান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির পরিচালক মোঃ দেলোয়ার হোসেন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবদুল আজিজ মোল্লা, হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি, ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে বাতাকান্দি বাজার মসজিদের ইমাম সাহেব মিলাদ ও দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
আল্লাহ তাআলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

তিতাসে সওজের অধিগ্রহণকৃত জমি দখলের অভিযোগটাকার প্রভাবে অবৈধকে বৈধ করার পাঁয়তারা, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ফের মাট...
10/05/2026

তিতাসে সওজের অধিগ্রহণকৃত জমি দখলের অভিযোগ

টাকার প্রভাবে অবৈধকে বৈধ করার পাঁয়তারা, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ফের মাটি ভরাট

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত সরকারি জমি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেট প্রশাসনের পূর্ব নির্দেশনা উপেক্ষা করে পুনরায় ডেজার মেশিন দিয়ে সরকারি জমিতে মাটি ভরাট শুরু করেছে। পাশাপাশি টাকার প্রভাবে অবৈধ কর্মকাণ্ডকে বৈধ করার পাঁয়তারাও চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস থানাধীন বাতাকান্দি বাজার সংলগ্ন সওজ বিভাগের অধিগ্রহণকৃত জমি দখলের উদ্দেশ্যে কয়েক মাস আগে প্রথম দফায় মাটি ভরাটের চেষ্টা চালানো হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ওই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

একই সঙ্গে জমিটি সরকারি সম্পত্তি উল্লেখ করে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেখানে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, গত চার দিন আগে সংঘবদ্ধ একটি চক্র পুনরায় সওজ বিভাগের সাইনবোর্ড সরিয়ে ফেলে ডেজার মেশিন ব্যবহার করে জমিতে মাটি ভরাট শুরু করে। এতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষ তিতাস থানা এবং তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা এবং সরকারি সাইনবোর্ড উপেক্ষা করে প্রকাশ্যে সরকারি জমি দখলের এ ধরনের কর্মকাণ্ডের পেছনে একটি প্রভাবশালী মহল কাজ করছে। তাদের দাবি, অর্থের প্রভাব খাটিয়ে অবৈধ দখলকে বৈধ করার চেষ্টা চলছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এ লাকাবাসী আরও জানান, অধিগ্রহণকৃত ভূমির আরএস ও এসএ রেকর্ডভুক্ত মালিকদের ওয়ারিশরা দীর্ঘদিন ধরে জমির ভোগদখলে থাকলেও নিজেদের অধিকার নিয়ে সামনে এলে তারা ভয়ভীতি ও হামলার আশঙ্কায় থাকেন।

সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করে স্থায়ীভাবে সংরক্ষণের আহ্বানও জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, চিহ্নিত ভূমিদখলকারীদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে সাধারণ মানুষের জমিও দখলের ঝুঁকিতে পড়বে। অবৈধ ভূমি দখলের এমন প্রবণতা বন্ধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ জরুরি বলে মনে করছেন
এলাকাবাসী।

দিনেদুপুরে ফাঁকা বাড়িতে চুরি, কাগজপত্র তছনছ: তিতাস থানায় জিডিতিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলায় দিনেদুপু...
24/04/2026

দিনেদুপুরে ফাঁকা বাড়িতে চুরি, কাগজপত্র তছনছ: তিতাস থানায় জিডি

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় দিনেদুপুরে একটি ফাঁকা বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল তছনছ করে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলোভাবে ছড়িয়ে রেখে যায়।

এ ঘটনায় তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। চুরির শিকার বাড়িটি ইন্জিনিয়ার হারুন-উর-রশিদ গার্লস কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ইন্জিনিয়ার হারুন-উর-রশিদের।

বাড়ির মালিক মো. সাইফুল আলম জানান, ব্যবসার কারণে তারা ঢাকায় অবস্থান করেন এবং বাড়িটি বেশিরভাগ সময় ফাঁকা থাকে। এই সুযোগে চোরের দল ঘরের উত্তর পাশের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর একটি ভিটকেস, স্টিলের আলমারি ও সুটকেসের তালা ভেঙে ভেতরে থাকা জিনিসপত্র তছনছ করে। তবে নগদ অর্থ বা মূল্যবান কিছু না পেয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র
মেঝেতে ছড়িয়ে রেখে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—চোরেরা নির্দিষ্ট কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্রের খোঁজেই ঘরে ঢুকেছিল। ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তিনি থানায় জিডি করেছেন।

একজন প্রতিবেশী জানান, বাড়িটিতে নিয়মিত কেউ বসবাস না করায় একজন দেখভালের দায়িত্বে ছিলেন। তিনি প্রতিদিনের মতো সকালে এসে কিছু সময় অবস্থান করে চলে যান। বিকেল ৩টার দিকে ফিরে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে আশপাশের লোকজনকে জানালে তারা এসে ঘরের ভেতরের তছনছ অবস্থা দেখতে পান।

তিনি অভিযোগ করেন, এর আগেও ওই বাড়ি থেকে বিদ্যুতের তার চুরি হয়েছে। এতে এলাকায় চুরির ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে তিতাস থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

12/04/2026

ঢাকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

ঢাকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে কেন্দ্রীয় সাধারণ পরিষদের এক গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ এপ্রিল (রবিবার) রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং শিক্ষক সমাজের কল্যাণ, অধিকার ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কামাল হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, কুমিল্লার তিতাস উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জালাল উদ্দীন ভূঁইয়া। তিনি তার বক্তব্যে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা শাখার সভাপতি এবং তিতাস উপজেলা শাখার নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, শিক্ষক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

26/03/2026

উলুকান্দি সঃপ্রাঃবিঃ তে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ২৬শে মার্চ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামাল হোসেন মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য গৌরবের, যা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। এই দিনে আমরা সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি।

অনুষ্ঠানটি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। 🇧🇩

18/03/2026

Address

Gazipur, Titas
Cumilla
3547

Alerts

Be the first to know and let us send you an email when JR TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JR TV:

Shortcuts

Share