BNP Network Comilla11

BNP Network Comilla11 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNP Network Comilla11, News & Media Website, চৌদ্দগ্রাম উপজেলা, Cumilla.

চৌদ্দগ্রামে আগামী শনিবার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি, বাতিসা ইউনিয়ন সোনাপুর গ্রামের মনোয়ারা, কামাল, মিলন মিয়ার ঘর উদ...
26/08/2026

চৌদ্দগ্রামে আগামী শনিবার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি, বাতিসা ইউনিয়ন সোনাপুর গ্রামের মনোয়ারা, কামাল, মিলন মিয়ার ঘর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ সহ জেলা নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সন্মানিত সভাপতি, চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব কামরুল হুদা ভাই

BNP Network
BNP Network Comilla11

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোব...
25/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক।

BNP Network
BNP Network Comilla11

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণীমহান...
25/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন:-

বাণী
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তাঁর পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ ও অনুসরণীয় আদর্শ হয়ে আছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমি বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, "নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ” (সূরা আল-আহযাব, আয়াত: ২১)। মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব ও জীবন্ত প্রতিফলন। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তাঁর জীবনাচরণে আমরা যেমন আল্লাহর প্রতি গভীর আনুগত্যের শিক্ষা পাই, তেমনি মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মহানুভবতার অপূর্ব প্রকাশ দেখতে পাই।

মহানবী (সা.) জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন। তিনি এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার শিক্ষা দিয়েছেন। পরিবার, প্রতিবেশী, নারী, শিশু এবং সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর শিক্ষা মানুষে মানুষে বিভেদ নয়, বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধের বন্ধনকে সুদৃঢ় করে।

বর্তমান বিশ্ব নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। এমন এক সময়ে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধের পথ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ হতে পারে এক অনন্য প্রেরণার উৎস। তাঁর আদর্শ তরুণদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে পারে।

মহানবী (সা.)-এর শিক্ষা শুধু মুসলমানদের ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের জন্য নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশের ক্ষেত্রেও গভীর তাৎপর্য বহন করে। তাঁর আদর্শকে আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক আচরণে ধারণ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়বোধকে শক্তিশালী করার মধ্য দিয়েই আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।

মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করার তাওফিক দান করুন। তাঁর শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজজীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার চেতনাকে আরও সুদৃঢ় করুক। বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠিত হোক-এই পবিত্র দিনে এটাই আমার আন্তরিক প্রার্থনা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি রইল আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।

বিরোধীদলের ১৮০ দিনের আমলনামাBNP Network BNP Network Comilla11
25/08/2026

বিরোধীদলের ১৮০ দিনের আমলনামা

BNP Network
BNP Network Comilla11

জামাতের কিছু তথাকথিত চামচারা কামরুল হুদা ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, কামরুল ভাইয়ের দায়িত্বশীল নেতারা কি দ...
24/08/2026

জামাতের কিছু তথাকথিত চামচারা কামরুল হুদা ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, কামরুল ভাইয়ের দায়িত্বশীল নেতারা কি দেখেন না নাকি জামাতের বিরুদ্ধে কিছু লিখতে ভয় পায়? নাকি জামাতের সাথে তাদের সম্পর্ক কামরুল ভাইয়ের চেয়েও বেশি?

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
BNP Network Comilla11

আলহামদুলিল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় জনাব কামরুল হুদা ভাইয়ের চৌদ্দ...
23/08/2026

আলহামদুলিল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় জনাব কামরুল হুদা ভাইয়ের চৌদ্দগ্রামের প্রাথমিক উন্নয়নের ধারাবাহিকতা অনুযায়ী চৌদ্দগ্রামের সকল ইউনিয়নের অনুমোদিত রাস্তার উন্নয়ন কাজের তালিকা প্রকাশ করা হলো ধন্যবাদ জননেতা জনাব

কামরুল হুদা ভাই। আপনার হাত ধরে চৌদ্দগ্রামের সকল উন্নয়ন এগিয়ে যাবে, ইনশাআল্লাহ চৌদ্দগ্রামের উন্নয়নের প্রতি সুনজর রাখছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি রাশেদা আক্তার হিরা আপা উজিরপুর ইউনিয়নের অনুমোদিত উন্নয়ন কাজের তালিকা।

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

জামাত ইসলাম মিথ্যাবাদি, ভণ্ড; চৌদ্দগ্রামে কোন উন্নায়ন করার পাওয়ার এদের নাই, অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। BNP Net...
23/08/2026

জামাত ইসলাম মিথ্যাবাদি, ভণ্ড; চৌদ্দগ্রামে কোন উন্নায়ন করার পাওয়ার এদের নাই, অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে।
BNP Network
BNP Network Comilla11
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

22/08/2026
যদি বাংলার বুকে নাম তোমাররাখতে চাও অমলান,তবে হয়ে যাও, তবে হয়ে যাও—তুমি জিয়াউর রহমান।PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্...
22/08/2026

যদি বাংলার বুকে নাম তোমার
রাখতে চাও অমলান,
তবে হয়ে যাও, তবে হয়ে যাও—
তুমি জিয়াউর রহমান।

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

22/08/2026

যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান।

BNP Network
BNP Network Comilla11
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

Address

চৌদ্দগ্রাম উপজেলা
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network Comilla11 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share