albahth24.com

albahth24.com সত্যের সন্ধানে প্রতিদিন নিয়োজিত

05/06/2026

অধ্যাপক আবদুল মজিদ কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ,
জনাব মোহাম্মদ শাহ আলম
এর নামাজে জানাজা অদ্য
( ৫ জুন ২০২৬ ) শুক্রবার, বেলা ৩ টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সাবেক অধ্যাপক জনাব মোঃ শাহ আলম আমাদের মাঝে আর নেই,ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহ...
05/06/2026

অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সাবেক অধ্যাপক জনাব মোঃ শাহ আলম আমাদের মাঝে আর নেই,ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক যেন স্যারকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, আমিন।

01/06/2026

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

31/05/2026

হোমনার চান্দেরচর ইউনিয়নের তালিমনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের তালিমনগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (৩১ মে) দুপুর সারে তিনটার দিকে তালিমনগর গ্রামের আ. রহমানের ছেলে শাহিন মিয়ার টিনশেড চারচালা বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় শাহিন মিয়া ও তার পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে থাকায় ঘরে কেউ ছিলেন না।

আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে কেউ ঘরের কাছে যেতে পারেননি। দূর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও মুহূর্তের মধ্যে বসতঘর ও পাশের রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, ঘরের পাশে একটি গোয়ালে একটি গরু বাঁধা ছিল। পরে সেটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আগুনে গরুটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উন্নত মানের স্বাস্থ্যসেবা পেতে আজই চলে আসুন রামচন্দ্রপুর এডভান্স ডায়াগনস্টিক সেন্টারে। নজরুল মেনশন(২য় তলা)মনহরিপট্টি পু...
29/05/2026

উন্নত মানের স্বাস্থ্যসেবা পেতে আজই চলে আসুন রামচন্দ্রপুর এডভান্স ডায়াগনস্টিক সেন্টারে।
নজরুল মেনশন(২য় তলা)মনহরিপট্টি পুরাতন জনতা ব্যাংক রোড, রামচন্দ্রপুর বাজার বাঙ্গরা বাজার, মুরাদনগর কুমিল্লা।
মোবাইল: 01860075111 / 01842964598

29/05/2026

মুরাদনগরে কি ঘটেছিলো সেদিন, বর্ণনা দিয়েছে ভোক্তবোগী | RCP | albahth24 | News today!

25/05/2026

রাজধানীর মিরপুরে কালশি বস্তিতে ভয়াবহ আগুন!

মুরাদনগরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণসাজ্জাদ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) :সারাদেশের ন্যায় কুমিল...
23/05/2026

মুরাদনগরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাজ্জাদ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) :
সারাদেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর সমাপনী ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মেলাজুড়ে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সফল সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী।
তিন দিনব্যাপী এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘ভূমি বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা’। তরুণ প্রজন্মকে ভূমির অধিকার, খতিয়ান, ই-নামজারি ও ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী বলেন, "ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় এবং সম্পূর্ণ হয়রানিমুক্তভাবে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এখন ডিজিটাল প্রযুক্তির কল্যাণে মানুষ ঘরে বসেই ই-নামজারি ও খাজনা দিতে পারছেন। মুরাদনগর উপজেলা প্রশাসন জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে বদ্ধপরিকর।"
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন মেলা সফল করায় উপজেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "ভূমি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করবেন, কোনো দালালের খপ্পরে পড়বেন না।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার,
উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা এবং স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় বই তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উল্লাস দেখা যায়।
মেলা পরিদর্শনে আসা উপজেলার একাধিক সাধারণ নাগরিক ও সেবাগ্রহীতা জানান, এই তিন দিনে একই ছাদের নিচে এসে তারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই খতিয়ান ও খাজনা সংক্রান্ত জটিলতার তাৎক্ষণিক সমাধান এবং সঠিক পরামর্শ পেয়েছেন। আঞ্চলিক এই মেলা মুরাদনগরের মানুষের মাঝে ভূমি সচেতনতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

23/05/2026

ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাস টার্মিনালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল রবিবার ও সোমবার এক বিশাল গরু ছাগলের হাট, উক্ত হাটে আপনারা সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে কর্তৃপক্ষ।
#গরু #ছাগল #হাট

22/05/2026

রামচন্দ্রপুর বি চাপিতলায় ৪ সন্তানের মায়ের আত্মহত্যার পর প্রবাসী বাবা এসে দুই সন্তান কে বুকে নিয়ে ঘুমিয়ে থাকা বাবা ঘুমের মধ্যে ই স্ট্রোক করে বিদায় নিলেন

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when albahth24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share