Sumaiya Sumu

Sumaiya Sumu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sumaiya Sumu, Digital creator, Cumilla.

29/11/2023

❤️‍🩹

20/11/2023

শুধু থেকে যাওয়াটাকেই ভালোবাসা বলে না। থাকার মতো করেই থাকতে হয়। কারও জীবনে থেকেও যদি আপনি তাকে অবহেলা করেন, গুরুত্ব না দেন, যথার্থ সম্মান না করেন তবে এরকম থাকার চেয়ে না থাকাটাই ভালো। শুধু থেকে গেলেই হয় না থাকার পর মানিয়ে নিয়ে সুন্দরভাবে পথচলাটাও শিখতে হয়। শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটাকে যথার্থ সম্মান করতেও জানতে হয়। তবেই সম্পর্কটা সুন্দর হয়।💖🌸

09/11/2023

কেউ ভালবাসছে জেনেও তার ভালবাসাকে তুচ্ছতাচ্ছিল্যতা করে দু পায়ে ঠেলে দেয়াটা কঠিনতম অন্যায়ের।মানুষটা হয়তো জানেই-না,এই জগতে কারো ভালবাসাটা পাওয়াটা কতটা সৌভাগ্যের।এমনও মানুষ আছে,যারা একটুখানি ভালবাসা পাওয়ার আশায় শত অন্যায়,শত নিযার্তনকে প্রতিনিয়ত মাথা পেতে নিচ্ছে।দিনের পর দিন অপেক্ষা করেই যাচ্ছে,মানুষটি কবে তাকে বুঝবে,কবে তাকে একটুখানি কাছে টেনে নিয়ে স্বাভাবিকভাবে দুটো কথা বলবে।সেখানে বিনামূল্যে,বিনা পরিশ্রমে,বিনা সাধনায় কারো বুক ভরা ভালবাসাকে অবলিলায় দু পায়ে ঠেলে দেয়া মানুষটার মত অভাগা আরো হয় কি?

যে দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনকিছুই যেখানে মিলেনা,সেখানে বিনাস্বার্থে কারো ভালবাসাকে অসন্মান করার যোগ্যতা নিশ্চই আমরা কেউ রাখিনা।মানুষটার মত করে তুমি ভাল-নাই বাসতে পারো,অন্তত তার অনুভূতিকে প্রাণভরে সন্মান জানাতে পারো।মানুষটাকে সঙ্গে না-ই রাখতে পারো,অন্তত তার প্রবল ইচ্ছাশক্তি,তোমার প্রতি যে সন্মান সে প্রদর্শন করছে,অনায়সেই সেই মানুষটাকে তুমি শ্রদ্ধা জ্ঞাপন করতেই পারো।"ভালবাসার বিনিময়ে কাউকে ভালবাসতেই হবে"এটার যেমন ধরা বাঁধা কোন নিয়ম নেই,তেমনি কারো অনুভূতি নিয়ে খেলা করা কিংবা তুচ্ছতাচ্ছিল্য করারও কোন যৌক্তিকতা নেই!

"ভালবাসা কেউ চেয়েও পায়না,আবার কেউ এক পৃথিবী সমান ভালবাসা পেয়েও তার গুরুত্ব বোঝেনা"🙂🥀

09/11/2023

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, বেশিরভাগ কষ্টের কারণ আমার এখন মনে নেই। কিন্তু একটা কষ্ট আমাকে এখনো নাড়া দেয় সেটা হলো ‘আমার অগোচরেই সম্পর্ক ছিন্ন!’

ব্যাপারটা হলো, কিছু মানুষের সাথে আমাদের বন্ধুত্ব থাকে না কিন্তু তারা এরথেকেও বেশি ক্লোজ থাকে কিন্তু হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন তাদের কোনো পোস্ট আপনি দেখছেন না।৷ আইডিটা সার্চ করে দেখলেন আপনাকে আনফ্রেন্ড কিংবা ব্লক করে দিয়েছে। এই ব্যাপারটা খুবই কষ্টের। আমি এখনো মাঝে মাঝে আগের ছবি বা পোস্টের রিয়েক্ট, কমেন্ট চেক করি। কি সুন্দর একটা বোঝাপড়া ছিলো অনেকের সাথেই অথচ তারা তাদের জীবন থেকে আপনাকে আপনারই অগোচরে চিরতরে ডিলেট করে দিয়েছে এবং এর কারণটা আপনি জানেনও না আর কখনো জানবেনও না।😊

03/11/2023

"ভালোবাসার মতোই নারীর ঘৃণাও অতি ভয়ংকর... নারী সহজে কাউকে ঘৃণা করে না... কিন্তু একবার কাউকে ঘৃণা করা শুরু করলে সেখান থেকে নারীকে ফেরানোর সাধ্য কারো নেই !!😓
অধিকাংশ নারীই শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেক অন্যায়, অবহেলা, অত্যাচার কিংবা অসম্মান মুখ বুঝে করে সহ্য করে যায়... যে কোনো সম্পর্কই নারীর কাছে এতটাই মূল্যবান থাকে যে, নারীর এই দুর্বলতাটাই পুরুষ মানুষকে আরো কাপুরুষ বানিয়ে তোলে !!😅
আগলে রাখার ক্ষমতা যেমন নারীর অনেক, তেমনি ছেড়ে আসতে চাইলেও সেখান থেকে সরে আসতে পারার ক্ষমতাও তাদের অসীম... কিন্তু নারী সহজে মুখ ফিরিয়ে নেয় না, যদি একবার কারো থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে কখনো পিছনে ফিরে তাকায় না... নারী থাকতে চাইলে থাকার মতোই থাকে, ছেড়ে দিলে সবটা ছেড়ে দিয়েই ফিরে আসে !!🤍
নারীর মন নরম বিধায় তাদেরকে হাসানো সহজ, রাগানো সহজ, কাঁদানোও সহজ... সত্যি বলতে নারী এমনই এক জাতি তাদেরকে যেভাবে রাখা যায় তারা সেভাবেই থাকে... কিন্তু কোনো নারী যদি ভেতর দিক থেকে শক্ত হয়ে ওঠে, তখন তাকে হাসানো, রাগানো, কাঁদানো, কোনোটাই সহজ হয় না... এটাই নারীর শক্তি !!🥰🌻
নারীর ভালোবাসা, যত্ন কিংবা মায়া যেখানে পড়েছে সেখানেই ভালো কিছু না কিছু হয়েছে... তেমনিভাবে নারী যেখানে ঘৃণা ছুঁড়ে দেয়, সেখানে ভালো কিছুর সম্ভাবনা খুবই কম... একজন নারী চাইলেই কাউকে ভালোবেসে তার জীবন সুন্দর করে দিতে পারে... আবার চাইলেই কারো জীবন এলোমেলো করেও দিতে পারে !!💖
একজন নারীর সত্যিকারের ভালোবাসা পেতে চাইলে তাকে ভালোবাসা, যত্ন কিংবা সম্মানের কোনো বিকল্প নাই... অবহেলা, অন্যায় কিংবা অসম্মান করে নারীর ভালোবাসা খুব বেশিদিন পাওয়া যায় না... নারী এমনই এক জাতি তারা যেখানে ভালোবাসা, যত্ন কিংবা সম্মান পায়, সেখানে গিয়েই তারা ধরা দেয় !!❤️
প্রত্যেক সফল পুরুষের পিছনে যেমন কোনো না কোনো নারীর অবদান থাকে, তেমনিভাবে প্রত্যেক ব্যর্থ পুরুষের পিছনেও কোনো না কোনো নারীর ঘৃণা থাকে... তাই নারীর ঘৃণায় না থেকে ভালোবাসায় থাকতে শিখুন... আপনার জীবনে কোনো নারীর ভালোবাসা থাকা মানে আপনি ভাগ্যবান !!🥰🌻

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Sumu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share