Meghna Xpress

Meghna Xpress Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Meghna Xpress, Media/News Company, Cumilla.

20/04/2026

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে। এক পক্ষের আঃ সালামের দু তলা ডুপ্লেস বাড়ির ভিতরে সব আসবা পত্র আগুনে পুড়ে ছাই । দু পক্ষে প্রায় আহত ১০

মেঘনায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার মুক্তির দাবিতে বিক্ষোভ
18/04/2026

মেঘনায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার মুক্তির দাবিতে বিক্ষোভ

মেঘনায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণকুমিল্লার মেঘনা উপজেলায় মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে ...
09/04/2026

মেঘনায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাধানগর ইউনিয়নের পারাবন্দ এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্বে একটি মাদক মামলায় আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মেঘনা থানা পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মেঘনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত

গজারিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাত আনুমানিক ৯:৪৫ ম...
04/04/2026

গজারিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন, আ. হালীম (৪১)গ্রাম ঃ মোহাম্মদপুর ও কামরুল হোসেন (৩৫) দড়ি লুটেরচর মেঘনা, কুমিল্লা।

মেঘনা ঐক্য কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ⚽​সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, ভ্রাতৃত্ব, ঐক্য ও ক্রীড়া চেতনা বৃদ্ধির লক্ষ্যে ...
20/03/2026

মেঘনা ঐক্য কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ⚽
​সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, ভ্রাতৃত্ব, ঐক্য ও ক্রীড়া চেতনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে "মেঘনা ঐক্য কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬"। সাতঘড়িয়াকান্দি যুব সমাজের আয়োজনে এই ফুটবল উৎসবে আপনারা সবাই আমন্ত্রিত।
​📅 তারিখ: ২৫ মার্চ ২০২৬, বুধবার

​🏆 অংশগ্রহণকারী দলসমূহ:
১। মেঘনা ফুটবল ক্লাব
২। মেঘনা লাইফ একাডেমি
৩। মাদ্রিদ অফ ভাওরখোলা ফুটবল একাডেমি
৪। লক্ষ্মীপুর ফুটবল ফেডারেশন

​🎁 টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কারসমূহ:
​ম্যান অব দ্য ম্যাচ
​ম্যান অব দ্য টুর্নামেন্ট
​সেরা গোলকিপার
​সেরা ডিফেন্ডার
​গেম চেঞ্জার
​সেরা দর্শক
​সেরা ফেসবুক প্রচার পুরস্কার

​ক্রীড়াই শক্তি, মাদক ছেড়ে মাঠে চল। আসুন, মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহিত করি এবং ফুটবলকে উদযাপন করি!
​আয়োজনে: সাতঘড়িয়াকান্দি যুব সমাজ।

​ #সাতঘড়িয়াকান্দি_যুব_সমাজ #মাদককে_না_বলুন #ফুটবল_টুর্নামেন্ট

20/03/2026

জীবন যেখানে যেমন 😥
তবুও বাড়ি ফিরুক নিরাপদে

ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তারমেঘনা (কুমিল্লা) প্রতিনিধিপবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুম...
17/03/2026

ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ঈদকে কেন্দ্র করে বাজার, সড়ক ও জনবহুল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে মানুষজনের চলাচল বৃদ্ধি পাওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাজার, সড়ক ও জনসমাগমস্থলে নিয়মিত তদারকি করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার ভোরের কাগজকে বলেন, “ঈদ মানুষের আনন্দের উৎসব। এই আনন্দ যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সবাই উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও স্বাভাবিক মূল্য বজায় রাখার বিষয়েও প্রশাসন নজর রাখছে। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছেন তিনি।”

17/03/2026

নেতৃত্বে পরিবর্তন ও মানবিকতার নতুন দৃষ্টান্ত: মেঘনায় অসহায়দের পাশে ‘আদর্শ মেঘনা সামাজিক সংগঠন’
​
​নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তা এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে নেতৃত্বের পরিবর্তনের মধ্য দিয়ে এক নতুন যাত্রা শুরু করেছে ‘আদর্শ মেঘনা সামাজিক সংগঠন’। স্থবিরতা কাটিয়ে সংগঠনের মনোবল বৃদ্ধি ও সৃজনশীল মেধার সমন্বয়ে আগামীর লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর এই মানবিক সংগঠনটি।

​নতুন এই যাত্রার শুরুতেই পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

​সংগঠনের সদস্যদের সরাসরি অর্থ ও শ্রমে বাস্তবায়িত এবারের উল্লেখযোগ্য উদ্যোগগুলো হলো:

​কর্মসংস্থান সৃষ্টি: টিটিরচর গ্রামের এক ব্যক্তিকে সাবলম্বী করার লক্ষ্যে অটোরিকশা ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া ভাওরখোলা গ্রামেও একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

​এতিম শিশুদের সহায়তা: মাতাবের কান্দি এলাকার এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের পাশে দাঁড়িয়েছে সংগঠনের সদস্যরা।

​চিকিৎসা সেবা: বড়কান্দা গ্রামের এক মুমূর্ষু কিডনি রোগীর ব্যয়বহুল চিকিৎসার জন্য জরুরি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা নিজেদের শ্রম ও অর্থ দিয়ে অসহায় মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দিয়েছেন, সংগঠন তাদের প্রতি চিরঋণী। সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এভাবেই ধাপে ধাপে মেঘনার অসহায় মানুষের আস্থার ঠিকানায় পরিণত হবে এই সংগঠন।

​সংগঠন সূত্রে আরও জানা গেছে, আরও অনেকেই সাহায্যের আবেদন জানিয়েছেন। পর্যায়ক্রমে সামর্থ্য অনুযায়ী সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। সংগঠনের মূল লক্ষ্য তুলে ধরে তারা বলেন, “প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা হোক ভালো কাজের।”
​মেঘনার প্রতিটি অসহায় মানুষের এই সংগঠনে যেকোনো সহযোগিতার জন্য দোয়া ও শুভকামনা চেয়েছেন সংশ্লিষ্টরা।

গাজী স্পোর্টস ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত 'টিটিচর নাইট ফুটবল টুর্নামেন্ট'-এর জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ...
17/03/2026

গাজী স্পোর্টস ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত 'টিটিচর নাইট ফুটবল টুর্নামেন্ট'-এর জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

টুর্নামেন্টের এই চূড়ান্ত মোকাবিলা অনুষ্ঠিত হবে টিটিচর ফুটবল একাডেমি মাঠে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচটি ঈদুল ফিতরের পরের দিন সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হবে।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মো. নাজমুল হাসান, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান গাজী স্পোর্টস ফুটবল একাডেমি। একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল"—এই স্লোগানকে সামনে রেখে সফলভাবে টুর্নামেন্টটি সম্পন্ন করতে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

মেঘনা উপজেলা যুবদলের উদ্যোগে আগামীকাল ১৭ মার্চ (মঙ্গলবার) ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হতে যাচ্ছে। উপজেলার মানিকারচর এল.এল...
16/03/2026

মেঘনা উপজেলা যুবদলের উদ্যোগে আগামীকাল ১৭ মার্চ (মঙ্গলবার) ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হতে যাচ্ছে। উপজেলার মানিকারচর এল.এল. মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে।

​অনুষ্ঠানে মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মেঘনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান।

​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা যুবদলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meghna Xpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share