06/01/2026
আপনি কাউকে প্রাণভরে ভালোবাসেন, কিন্তু লক্ষ্য করেন কয়েকদিন আপনি যোগাযোগ না রাখলেই সে আর কোনো চেষ্টাই করে না।
আবার আপনি নিজে থেকে কথা বললেই সে এমন অভিনয় করে, যেন আপনাকে ভীষণ মিস করেছে।
আপনি ভাবেন হয়তো সত্যিই ভালোবাসে, কিন্তু বাস্তবতা হলো, সে ভালোবাসে না। 💔
সে কখনো মুখে করে আপনাকে দূরে যেতে বলবে না,
আবার কাছে টেনে রাখার দায়ও নেবে না।
সবসময় এমন এক অস্পষ্ট, এলোমেলো আচরণ করবে
যেখানে আপনি বুঝতেই পারবেন না, সে আসলে কী চায়।
একতরফা ভালোবাসা ছাড়াও আরেক ধরনের ভালোবাসা আছে, যেটা আসলে ভালোবাসা নয়, নিখুঁত অভিনয়। 🎭
আপনি সত্যি অনুভব করেন, আর সে শুধু এমনভাবে অভিনয় করে যেন সেও অনুভব করছে।
আপনি যখন সাহস করে প্রশ্ন করেন—
“তুমি এমন করো কেন?”
সে এমন উত্তর দেয়, যাতে ধীরে ধীরে আপনিই নিজেকে দোষী ভাবতে শুরু করেন। মনে হয়— হয়তো আপনারই বোঝার ভুল।
সে আপনাকে এমন এক মানসিক ঘোরে রাখে,
যেখানে প্রতিদিন নিজেকেই প্রশ্ন করতে হয়—
“সে কি আমাকে ভালোবাসে, নাকি ভালোবাসে না?”
সত্যিটা আপনি জানেন।
সে ভালোবাসে না।
তবুও আপনি দূরে যেতে পারেন না।
এই মিথ্যা মায়ার জাল ছিঁড়তে পারেন না। 😔
এটা অবহেলা নয়, অগ্রাহ্যও নয়, এটা আরও ভয়ংকর কিছু।
একটা ফাঁদ। যেখানে থাকলেও কষ্ট, আবার ছেড়ে এলেও কষ্ট।
সে আপনার চেয়ে “আরও ভালো কাউকে” খুঁজছে।
পাচ্ছে না বলেই আপনাকে অপশন হিসেবে রেখে দিয়েছে।
যেদিন কাউকে পাবে, সেদিন কোনো ব্যাখ্যা ছাড়াই চলে যাবে।
তবুও সে কখনো বলবে না— “আমি তোমাকে ভালোবাসি না।”
কারণ সে চায় দোষটা আপনার ঘাড়েই যাক। সাপও মরবে, লাঠিও ভাঙবে না— ঠিক সেই হিসাব।
ভালোবাসা কখনো কনফিউশনের নাম নয়।
সত্যিকারের ভালোবাসা থাকলে সেটা অনুভব করা যায়। ❤️
তাই সে থাকতে থাকতেই তার মায়া থেকে বের হয়ে আসুন।
যাতে হঠাৎ সে চলে গেলে, আপনি ভেঙে না পড়েন।
জীবন একটাই।
কারও অপশন হয়ে নয়
নিজের শান্তিটাকেই আগে বেছে নিন। ✨