31/08/2026
ফুটবল এর রাজা Leo Messi বিদায় এর প্রসঙ্গে যা বললেন????
ফাইনালের পর অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি...
সিদ্ধান্তটি আমার হৃদয়ে গভীর আঘাত দিয়েছে এবং এখনও দিচ্ছে, কিন্তু আমি বুঝি যে এটাই সঠিক সময়। আমি হলফ করে বলতে পারি, আমি সবসময়ই নিজের সবটুকু উজাড় করে দিয়েছি—শুধু সেই সময়গুলোতে নয় যখন আমরা সব জিতেছিলাম, বরং সবসময়ই এই জার্সির জন্য লড়াই করেছি এবং সর্বস্ব দিয়েছি; চেয়েছি ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে ও আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে।
সময় ফুরিয়ে আসছে, জীবনের একেকটি অধ্যায় শেষ হচ্ছে—আর এই অধ্যায়টির সমাপ্তি আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। জাতীয় দলের হয়ে খেলাটা আমি অসম্ভব ভালোবাসতাম এবং সবসময়ই ভালোবাসব। আমি নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছি, আর কিছু দেওয়ার মতো অবশিষ্ট নেই; তাছাড়া, দারুণ সব তরুণ খেলোয়াড় উঠে আসছে যাদের এখানে খেলার যোগ্যতা রয়েছে।
গত ২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। দলের ভেতর থেকে আপনাদের সেই সাড়া বা সমর্থন পাওয়ার বিষয়টি আমি খুব মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে সবসময় উৎসাহ ও সমর্থন জোগাব (সুসময় কিংবা দুঃসময়—সব পরিস্থিতিতেই)।
আমার পরিবারকে ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য এবং এই সুন্দর অথচ কঠিন যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য। ধন্যবাদ সেই সব কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের, যাদের সাথে কাজ করার সুযোগ আমি পেয়েছি। সাথে করে নিয়ে যাচ্ছি অজস্র স্মৃতি আর অবিস্মরণীয় সব মুহূর্তের অভিজ্ঞতা।
সতীর্থদের সাথে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পারার তৃপ্তি ও গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়াটা ছিল এক অবিশ্বাস্য ও দারুণ ব্যাপার। আমি আপনাদের ভালোবাসি!
আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।
এগিয়ে চলো আর্জেন্টিনা!
*এই কথাগুলো আমি লিখেছিলাম ২১ জুলাই, ফাইনালের দুদিন পর। আজ, বাবার সাথে যা ঘটেছে তার পর, আমি আমার সিদ্ধান্তে আগের চেয়েও বেশি অবিচল।
লিও মেসি👑