Smtv

Call Website Contact the business

Smtv সংবাদ প্রচার মাধ্যম

11/10/2026

বেঠিক করছেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়বাংলাদেশ সচিবালয়, ঢাকা।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাস...
10/10/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে
---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

কুমিল্লা, শনিবার, ২৫ আশ্বিন (১০ অক্টোবর):

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মেডিকেল কলেজের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সরকারি মেডিকেল কলেজের যন্ত্রপাতি যাতে দ্রুত নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে। বেসরকারি হাসপাতাল বা চিকিৎসকদের চেম্বারে ব্যবহৃত যন্ত্রপাতির মতো সরকারি মেডিকেল কলেজের যন্ত্রপাতিরও নির্ধারিত কার্যকাল পর্যন্ত কার্যকর থাকা নিশ্চিত করতে হবে।

চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রোগী যখন চিকিৎসকের কাছে যান, তখন তিনি চান চিকিৎসক তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, শারীরিক সমস্যা সম্পর্কে বিস্তারিত জানবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। রোগীকে যথেষ্ট সময় দেওয়া এবং তার সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন। চিকিৎসার পাশাপাশি রোগীর প্রতি আন্তরিকতা ও মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে পরিবেশদূষণ এবং খাদ্যের গুণগত মান নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব বিষয় মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর কীটনাশক নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রোগীদের ওষুধ দেওয়ার পাশাপাশি কীভাবে সুস্থ থাকা যায়, সে বিষয়েও সচেতন করতে হবে। বিশেষ করে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব সম্পর্কে মানুষকে পরামর্শ দিতে হবে।

মন্ত্রী বলেন, সুস্থ থাকার জন্য সঠিক ও নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব আবারও বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হচ্ছে। ওষুধের প্রয়োজনীয়তা অস্বীকার না করেও খাদ্যাভ্যাস ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ বিষয়ে চিকিৎসকেরা মানুষকে সচেতন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

নতুন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, চিকিৎসা পেশায় প্রবেশের পর তাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। রোগীদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। মন্ত্রী বলেন, ‘আপনারা মানুষের জন্য ভালো কিছু করবেন, সমাজের জন্য ভালো কিছু করবেন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।'

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মাছুম হাছানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

07/10/2026

কুমিল্লায় চাঁ'দা' না দেওয়ায় প্রবাসী হাফেজের ওপর হা'ম'লা'র অভিযোগ, যুবদল নেতা তরিকুলসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে চাঁদা  না পেয়ে প্রবাসী হাফেজ শরিফুল ইসলামের ওপর যুবদল নেতা তরিকুল ইসলাম ( তা...
06/10/2026

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে চাঁদা না পেয়ে প্রবাসী হাফেজ শরিফুল ইসলামের ওপর যুবদল নেতা তরিকুল ইসলাম ( তারিক) ও তার সন্ত্রাসী বাহিনী কতৃক নির্মম হামলার প্রতিবাদ এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সোমবার ( ৬ অক্টোবর) দুপুরে নগরীর মনোমিল রানী টাওয়ারে কুমিল্লা জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যলয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে তাঁর ভাই আব্দুল কুদ্দুছ মাখন অভিযোগ করেন, ব্যবসা পরিচালনা করতে তাঁর ভাইয়ের কাছে দলের নাম ব্যবহার করে ধাপে ধাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে যুবদল নেতা তরিকুল ইসলাম। চাঁদা দিতে রাজি না হওয়ায় তরিকুলের নেতৃত্বে তাঁর ভাই আরিফসহ ১২-১৩ জন মেরে ফেলার উদ্দেশ্যেই তার ওপর পরিকল্পিত হামলা চালায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন মুফতি আকরামুল হক, মাওলানা সাকের হোসেন, জাকারিয়া, ওলিউল্লাহসহ অনেকে।

06/10/2026

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন

বিজ্ঞাপন
06/10/2026

বিজ্ঞাপন

অটোচালক হয়েও যেভাবে নিজেকে আন্ডারগ্রাউন্ডের ডন পরিচয় দেন 'রকি'স্টাফ রিপোটার।।পেশায় অটো চালক কিন্তু সাথে থাকে গোপন ক্যা...
06/10/2026

অটোচালক হয়েও যেভাবে নিজেকে আন্ডারগ্রাউন্ডের ডন পরিচয় দেন 'রকি'
স্টাফ রিপোটার।।
পেশায় অটো চালক কিন্তু সাথে থাকে গোপন ক্যামেরা-উদ্দেশ্য চলার পথে কোন পথচারী বা বাইকেরকে খারাপ ব্যবহার করে উত্তেজিত করে ভিডিও ধারণ করা। তারপর ওই ভিডিও উক্ত ব্যক্তি কে দেখিয়ে অর্থ দাবি-মেনে না নিলে ফেইসবুকে ছেড়ে দেয়া। এমন গুরুতর অভিযোগ উঠে এসেছে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করা অটোচালক কুমিল্লার জাঙ্গালিয়ার রকির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে,রকি ভিডিওর ভয় দেখিয়ে অসংখ্য নিরীহ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে থাকেন নিজেকে পরিচয় দেন আন্ডারগ্রাউন্ডের ডন-রকি ভাই।

স্থানীয় কয়েকজন পুলিশ এবং সার্জেন্টের সাথে তার রয়েছে ঘনিষ্ঠ যৌগসূত্র এমনটিই সে সবার কাছে বলে বেড়ায়।

এক ভিডিওতে দেখা যায়, সোমবার (৫ আগস্ট) দিনকালের একজন সংবাদকর্মী হামিদুর রহমান জামিল কুমিল্লার কেন্দ্রীয় ঈদগা মাঠের সামনে দিয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলেন তখন পাশ থেকে হঠাৎ রকি তার অটো-বাইকের আশেপাশে নিয়মের ব্যতয় ঘটিয়ে চালাচ্ছেন এমতাবস্থায় সাংবাদিক জামিল ঠিকভাবে অটো চালাতে বললে রকি অকথ্য ভাষা গালাগাল করে। এতে সাংবাদিক জামিল রাগান্বিত হয়ে বিষয়টি পুলিশকে জানাবে বললে রকি কৌশলে তার গোপন ক্যামেরা দিয়ে ঐ অংশটুকু ভিডিও করে সাংবাদিক জামিলকে দেখায় এবং ফেইসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করে। এ সময় রকির সাথে আরো কয়েকজন উশৃংখল লোককে দেখা যায়। সম্মানের ভয়ে সাংবাদিক জামিল উক্ত স্থান ত্যাগ করে।

চাঁদা না দেয়ায় অটোচালক রকি ভিডিওর কিছু অংশ কেটে তার ফেসবুকে পোস্ট করে যা অত্যন্ত বিভ্রান্তিকর।

অটো চালক তথাকথিত "রকি ভাই" এর বিরুদ্ধে মাদক,চোরাচালান সহ কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে যার শক্তি ব্যবহার করে রকি স্থানীয় ও সাধারণ মানুষকে হয়রানি করে থাকেন এমন গুরুতর অভিযোগও রয়েছে যার ব্যাপারে অনুসন্ধান চলমান।

06/10/2026

তিতাসে গোমতীর ভাঙনে ৫ পরিবার ভিটেমাটিহীন, ৫০ হাজার জিও ব্যাগ বরাদ্দের দাবি, ফেলার পরিমাণ নিয়ে অনিয়মের অভিযোগ

গোমতী নদী চুরির অভিযোগ
05/10/2026

গোমতী নদী চুরির অভিযোগ

Address

100, Bagichagoan, 4th Foor
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Smtv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smtv:

Shortcuts

Share

Category