13/10/2023
আমাদের দেশে ৬ষ্ঠ ও ৭তম শ্রেণীর যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তা অবিলম্বে পরিবর্তন না করলে আমাদের ভবিষ্যত প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।
পড়া শোনার কোনো নাম নাই শুধু বাড়ি থেকে এটা করে আনো ওটা করে আনো।বিভিন্ন প্রজেক্ট assingment এসব করতে যেয়ে যে পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি সাথে এসব উপকরণ যোগার করতে গিয়ে অভিভাবকরা হচ্ছে পেরেশান।
ছেলে মেয়েরা সারাদিন device কেন্দ্রিক হয়ে যাচ্ছে।Google ,chat gtp থেকে copt pest করে ছেলে মেয়েরা কিছুই শিখছে না কিছুই জানছে না।ব ইয়ে কোনো পড়া শোনা নাই, বাংলা,অংক,ইংরেজি বইয়ে কোনো পড়া শোনা নাই। বাসায় শিক্ষক দিয়ে যে বাচ্চাকে শিখাবো প্রথমে বাচ্চা বলে স্কুলে কিছু পড়ায় না তাহলে এসব কেনো পড়বো,শিক্ষক এসে বই দেখে বলে কি পড়াবো বইয়ে তো কিছুই নাই।
চোখের সামনে আমার বাচ্চার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার নাই। এই সময় টা ছেলে মেয়েদের শিখার বয়স কিন্ত তাদের উপর এমন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেয়া হয়েছে যেনো তারা সব জানে সব পারে। আমার মনে হয়েছে স্কুলের শিক্ষকরাই নতুন এই ব্যবস্থা বুঝে উঠতে পারে নি।
আমার মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে আর সরকার কে বলতে ইচ্ছা.করে কেনো আমার ছেলের জীবনটা আপনারা এভাবে নষ্ট করে দিচ্ছেন।এই ছেলে তো কিছুই শিখছে না কিছুই জানছে না পড়া শোনা করার অভ্যাস চলে যাচ্ছে এই বাচ্চা গুলির।ভবিষ্যতে এরা কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে।কিভাবে এরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর মতো কঠিন পড়া শোনা বুঝতে পারবে।
আমাদের সমাজে এতো উচ্চ শিক্ষিত লোক জন আছেন তারা কি দেখছেন না আমাদের সন্তানদের ভবিষ্যত অন্ধকার ধ্বংস হয়ে জাচ্ছে সন্তানরা।উচ্চ শিক্ষিত বাবা মা রা কি বুঝতে পারছেন না আপনার সন্তানদের ভবিষ্যত ধ্বংসের পথে?কেনো আপনারা আওয়াজ তুলছেন না কেনো আপনারা প্রতিবাদ করছেন না।আমি এক সন্তানের মা আমি আমার সন্তানকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না।
আমি আমাদের শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করতে চাই। আমি এই পদ্ধতি পরিবর্তনের জন্য দরকার পরলে অনশন করতে চাই। তবু আমার ছেলের জীবন এভাবে শেষ হয়ে যেতে আমি দেখতে পারবো না।আপনাদের কাছে জোর অনুরোধ দেশ আর জাতি কে মুর্খ হবার হাত থেকে বাঁচাতে চাই লে plz 🙏সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন।
কোনো ডাক্তার বাবা মার ছেলে মেয়ে কি ৬ষ্ঠ বা ৭তম শ্রেণীতে পরে না,কোনো ইঞ্জিনিয়ার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলে মেয়েরা কি পরে না?আপনারা কি বুঝতেছেন না আমাদের সন্তানদের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে?আপনারা কেনো আওয়াজ তুলছেন না।
@সংগৃহীত লেখা