12/08/2026
কন্যার প্রতি বাবার স্নেহ চুম্বনকে যদি নোংরা দৃষ্টিতে দেখা হয় তাহলে বুঝতে হবে বিকৃত প্রজন্ম তৈরি হচ্ছে/সমাজের রন্ধ্রে রন্ধ্রে পচন ধরেছে! বাঙালীরা চিরদিন আবেগপ্রবণ জাতি! আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা সবার সমান নয়, শুধু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে চিন্তা করুন। নিজের ঔরসজাত সন্তান, এখানে নেগেটিভ ভাবার কোন সুযোগ নেই! আবেগে অনেকের অশ্রু গড়িয়ে পড়ে, অনেকের শরীরের পশম দাঁড়িয়ে যায়, আবার এই আবেগ কন্ট্রোল করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার সংবাদও দেখেছি।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ঢাকার ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এই মেয়েটি গোল্ডেন এ প্লাস পেয়েছে। ফল প্রকাশের পর স্কুল গেটের সামনে বাবা মেয়েকে দেখে জড়িয়ে ধরে। তখন দুজনের মধ্যে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এই দৃশ্যটি আমাকেও আবেগ আপ্লুত করে।
আর পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হল বাবা- মেয়ের সম্পর্ক! সোশ্যাল মিডিয়ার কল্যাণে সাধারণ মানুষের আবেগ অনুভূতিও এখন জনসম্মুখে প্রকাশ পায়! এই বাবা জানে কতটা কাঠ খড় পুড়িয়ে আজকে তাঁর মেয়ে কাঙ্খিত সাফল্য অর্জন করেছে। তাদের এই আবেগের মুহূর্তটা ক্যামেরায় ধারণ করে যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন, নেতিবাচক মন্তব্য করছেন, তারা কি বুঝতে পারছেন এই মেয়েটিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন! আপনাদের ন্যূনতম জ্ঞান থাকলে কখনোই এই আবেগঘন দৃশ্যটি ধারণ করতেন না।
যাইহোক যারা এই বিষয়টিকে নেগেটিভ ভাবে দেখছেন, তারা ওই মেয়েটির জায়গায় নিজের মেয়ে এবং নিজেকে চিন্তা করুন। তাহলে দেখবেন আপনাদের আবেগও ঠিক এই বাবা ও মেয়ের মত হয়ে যাবে। আগামীতে মেয়েটিকে মানসিকভাবে সুস্থ ও সুন্দর রাখতে সঠিক পরিবেশ তৈরি করুন। হয়তো এই মেয়েটি দেখবেন কোন এক সময় এই দেশের কান্ডারী হয়ে উঠবে। মামনির জন্য অনেক অনেক আশীর্বাদ ও শুভকামনা রইল। অনেক বড় হও, বাবাকে আরো গর্বিত কর, দেশের গর্ব হও!