09/06/2026
একটা ভুয়া আইডি হালালা সেন্টার খুললো। অর্থাৎ যে নারীদের তালাক হয়ে গেছে, তাদের কে হিল্লা বিয়ে দিয়ে পুনরায় সংসারে জোড়া লাগানো৷
মোটকথা এটার কাজ ছিলো তালকপ্রাপ্তাদের ডাটা সংগ্রহ করা। এবং হালালা সেন্টারের মুহাল্লিল (হিল্লা বিয়ে আগ্রহী) সদস্যদের ডাটা সংগ্রহ করা।
অল্প কয়েকদিনেই শতশত লোক মুহাল্লিল সদস্য হওয়ার জন্য ইমেইল করে। যেখানে অধিকাংশ ই দেখা যায় হুজুর টাইপের। অনেকে নিজের নাম,ঠিকানা,ফোন নম্বর,পিক সাইজ পর্যন্ত ইমেইল করেছে।
অধিকাংশ আবার বিবাহিত।
যদি এটা আরো কয়েক মাস চলতো তাহলে কত হাজার মুহাল্লিল হওয়ার আবেদন ইমেইল জমা পড়তো কল্পনার বাইরে।
মুহাল্লিল তথা হিল্লা বিয়ের পাত্র হওয়ার দিকে ঝুকে পড়ার সুবিধা হলো। কথিত বিয়ে নামে গোপনে ২/৩ মাস কোনো নারী কে ভোগ করবে৷ এবং এগুলোর ব্যাপারে পরিবার স্ত্রী কেউ ই জানবে না।
চিন্তা করে দেখেন মুখোশের আড়ালের ডার্ক সাইট টা কত বিশাল৷
আমরা সেই আখিরি জামানায় পৌছে গেছি নি:সন্দেহে।
খুব অল্পসংখ্যক লোক ফি:তনা থেকে রক্ষা পাবে।
আল ইন্তিফিদা