BookTook Neela

BookTook Neela Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BookTook Neela, Digital creator, Comilla.

বই: পেন্সিলে আঁকা পরী লেখক: হুমায়ূন আহমেদ গল্পটা মিতুর নাকি রেশমার নাকি ট্যেপীর? গল্পটা একজনেরই ভিন্ন নামে ভিন্ন সত্তা ত...
05/04/2026

বই: পেন্সিলে আঁকা পরী
লেখক: হুমায়ূন আহমেদ
গল্পটা মিতুর নাকি রেশমার নাকি ট্যেপীর?
গল্পটা একজনেরই ভিন্ন নামে ভিন্ন সত্তা তৈরি করে চলছে মিতুর জীবন।
কখনো সংসারের হাল ধরা মেয়ে মিতু বা মবিনের প্রেমিকা
কখনো ফিল্মের সাইড ক্যারেক্টারে কাজ করা রেশমা
কখনো আবার জীবনের তাগিদে খারাপ কাজে জড়িয়ে পড়া ট্যেপী।
জীবনের নানা উত্থান পতনের মধ্যে দিয়ে চলে গল্প।
শেষটা সুন্দর যা সাধারণত হুমায়ূন আহমেদ এর বইতে হয় না!
পার্সোনাল রেটিং : ৪/৫

টানা অনেক গুলো হুমায়ূন আহমেদ বই পড়া হলো, এবার অন্য কিছু পড়তে হবে।

📚❣️

বই: সেদিন চৈত্রমাস লেখক: হুমায়ূন আহমেদ চৈত্রদের গরমে হঠাৎ বৃষ্টি যেমন মনকে শান্ত করে দেয় ঠিক বইটাও তেমন।প্রথমদিকে তেমন ভ...
31/03/2026

বই: সেদিন চৈত্রমাস
লেখক: হুমায়ূন আহমেদ
চৈত্রদের গরমে হঠাৎ বৃষ্টি যেমন মনকে শান্ত করে দেয় ঠিক বইটাও তেমন।
প্রথমদিকে তেমন ভালো লাগছিলো না কিন্তু শেষের দিকে এতো মন ভার থেকে হালকা হতে লাগলো।
আতর বাড়ির নামের মধ্যেই এন্ডিং টা লুকানো।
কাহিনি লিখতে ইদানিং ইচ্ছে করে না।
বইটার সুন্দর একটা ছবি তোলা হলো না। বইটা আমার না তাই তাড়াতাড়ি কোনোরকম ক্লিক করেছিলাম।
পার্সোনাল রেটিং: ৪.৭/৫
🇧🇩🔗

বই: হিমুর নীল জোছনা লেখক : হুমায়ূন আহমেদ হিমু সিরিজের বইগুলোর যেমন হয় তেমনই। প্রথমে কিছু খাপছাড়া চরিত্র তাদেরকে হিমু প্র...
22/03/2026

বই: হিমুর নীল জোছনা
লেখক : হুমায়ূন আহমেদ
হিমু সিরিজের বইগুলোর যেমন হয় তেমনই। প্রথমে কিছু খাপছাড়া চরিত্র তাদেরকে হিমু প্রভাবিত করবে তারপর ভালো মানুষ গুলো সুখের দেখা পাবে আর খারাপ লোকগুলো তাদের পাপের শাস্তি পাবে।
রাজনৈতিক কিছু আলাপ ছিলো সব মিলে ভালো ছিলো।
মন খারাপ থাকলে এমন হালকা ধাঁচের মজার বই ভালোই লাগে। কিছু অংশ অডিও বুক শুনেছি কিছু অংশ বইতে পড়েছি।
পার্সোনাল রেটিং :৪/৫




February Reading Journal 📑Theme - Purple 💜Happy Reading 📚
20/03/2026

February Reading Journal 📑
Theme - Purple 💜
Happy Reading 📚

বই: অন্ধকারের গান লেখক : হুমায়ূন আহমেদ বইটার প্রথমে হুমায়ূন আহমেদ এর আর ১০ টা বইয়ের মতো মনে হলেও শেষের দিকটা ছিলো মনে দা...
17/03/2026

বই: অন্ধকারের গান
লেখক : হুমায়ূন আহমেদ

বইটার প্রথমে হুমায়ূন আহমেদ এর আর ১০ টা বইয়ের মতো মনে হলেও শেষের দিকটা ছিলো মনে দাগ কাটার মতো।
বুলু চরিত্রটার জন্য ভিষণ খারাপ লাগলো।
মিজান সাহেবের চরিত্রটা খারাপ লাগলেও শেষে এসে আত্মসম্মানবোধ আর গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন লেখক।
সময় সল্পতার জন্য অডিও বুক শুনেছি।
পার্সোনাল রেটিং : ৪.৪/৫
📚❣️ 🇧🇩🔗

January Reading Journal 📑Theme - Yellow 💛Happy Reading 📚
17/03/2026

January Reading Journal 📑
Theme - Yellow 💛
Happy Reading 📚

সময় সল্পতা আর বইয়ের কাহিনির প্রতি টান না হওয়ায় বইটা শেষ করতে পারলাম না 🙃   📚
07/03/2026

সময় সল্পতা আর বইয়ের কাহিনির প্রতি টান না হওয়ায় বইটা শেষ করতে পারলাম না 🙃
📚

বই: রঙিলা কিতাব লেখক : কিঙ্কর আহসানবইয়ের প্রচ্ছদ দেখে যেকেউই আকৃষ্ট হবে। রহমান আজাদ এর প্রচ্ছদ ডিজাইন বরাবরই টপনচ। বইয়ের...
12/02/2026

বই: রঙিলা কিতাব
লেখক : কিঙ্কর আহসান

বইয়ের প্রচ্ছদ দেখে যেকেউই আকৃষ্ট হবে। রহমান আজাদ এর প্রচ্ছদ ডিজাইন বরাবরই টপনচ। বইয়ের নাম আর প্রচ্ছদের সাথে কোনো মিল খুঁজে পাই নি বইয়ের কাহিনিতে।

এবার আসি বইয়ের কাহিনিতে। আচ্ছা বইয়ের মূল চরিত্রে কে আছে বা কারা?
মুভিটা দেখে মনে হয়েছিলো প্রদীপ আর সুপ্তি মূল চরিত্রে আছে।
কিন্তু বই পড়ে সেরকম মনে হয়নি।
বইয়ের মূল কাহিনি হচ্ছে রাজনীতি। যেখানে সবাই ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। তবে কেউ জনগণের সেবা করে নয় বরং প্রতিপক্ষকে মিথ্যা জব্দ করে নাহয় খুন করে পথ খালি করতে চায়।
বইটা প্রথমে যতটুকু ভালো লাগছিলো পরে সেই টানটা ছিলো না। কাহিনির টুইস্ট গুলোও দূর্বল আর বাংলা সিনেমার সেই পুরোনো কাহিনির মতো গুন্ডা, মাস্তান, ডিসুম, ডিসুম খতম,,,,
কোনো আইন কি নেই? যার যেভাবে ইচ্ছে খুন করতে পারে?
লেখকের শব্দ চয়ন আরো ভালো হতে পারতো!

পার্সোনাল রেটিং : ৩/৫

বই: আয়না ভেঙে গেলে লেখক : সমরেশ মজুমদার আয়না এখানে বিশ্বাসের রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী তা...
30/01/2026

বই: আয়না ভেঙে গেলে
লেখক : সমরেশ মজুমদার

আয়না এখানে বিশ্বাসের রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী তার পরিচয় কি? কারো স্ত্রী, কারো মা, কারো পুত্রবধূ?
সামান্য একটা চিঠির জন্য সকলের বিশ্বাস উঠে যায় সেই গৃহিণী প্রতীমার উপর।
তারপর আবার যার যার ফায়দার জন্য উঠে পড়ে লাগে আর চিঠির মিথ্যাটা মেনে নিতে বলে।
যাই হোক ওভার ড্রামাটিক লেগেছে আমার কাহিনিটা । তবে শিক্ষণীয় ব্যাপার এই যে কারো জন্য উজার করে দিলেও ছোট্ট ভুলে সবাই তা ভুলে যাবে আবার স্বার্থের জন্য মিথ্যাকে গ্রহণ করতেও তারাই আবার মহাআনন্দে নাচতে থাকবে।
লেখকের সর্বনামের ব্যবহার গুলো ঠিকঠাক হয়নি মনে হলো আপনি সম্মোধন করে 'ওনাকে' না দিয়ে বারবার ওঁকে বা ওকে লিখেছেন।
পার্সোনাল রেটিং : ৩/৫
📚

25/01/2026

Address

Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when BookTook Neela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share