Shimul's Dream

Shimul's Dream আসসালামু আলাইকুম
☆Md Shimul☆

আপনার গাছের সঠিক বৃদ্ধি ও ভালো ফলনের জন্য জেনে রাখুন ৬টি গুরুত্বপূর্ণ সারের প্রধান কাজ👇🌱 ইউরিয়া ➜ বৃদ্ধিগাছের কাণ্ড, লতা...
19/07/2026

আপনার গাছের সঠিক বৃদ্ধি ও ভালো ফলনের জন্য জেনে রাখুন ৬টি গুরুত্বপূর্ণ সারের প্রধান কাজ👇

🌱 ইউরিয়া ➜ বৃদ্ধি
গাছের কাণ্ড, লতা ও পাতার দ্রুত বৃদ্ধি ঘটায়।

🌱 টিএসপি (TSP) ➜ শিকড়
শক্তিশালী ও গভীর শিকড় গঠনে সাহায্য করে।

🌱 এমওপি (MOP) ➜ ফুল-ফল
ফুল, ফলের সংখ্যা ও ফলের গুণগত মান বাড়াতে সহায়তা করে।

🌱 জিপসাম ➜ শক্তি
ক্যালসিয়াম ও সালফার সরবরাহ করে গাছকে আরও শক্ত ও সুস্থ রাখে।

🌱 দস্তা (জিঙ্ক) ➜ কচি বৃদ্ধি
নতুন পাতা, কুঁড়ি ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে।

🌱 বোরন ➜ ফলধারণ
ফুল ঝরা কমায় এবং ফল ধারণ ও ফলের গঠন উন্নত করে।

✅ সঠিক সময়ে সঠিক পরিমাণে সার প্রয়োগ করলে গাছ হবে সবল, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ফলনও বৃদ্ধি পাবে।

🌿 কৃষি বিষয়ক আরও কার্যকর টিপস পেতে পেজটি ফলো করুন।

02/05/2026

আপনার মুরগির বাচ্চা কি বড় হওয়ার আগেই মারা যাচ্ছে? 😟
না জানার কারণে আপনি নিজেই হয়তো ক্ষতি করছেন! আজ আমি দেখাবো ১–৩০ দিনের সম্পূর্ণ সঠিক পদ্ধতি 👇”
“ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—
👉 মায়ের তাপের নিচে রাখা 🐔
বাচ্চা যেন ভালোভাবে শুকিয়ে যায়, এটা খুব জরুরি।
⚠️ যদি নাভি কাঁচা থাকে, তাহলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়—যা অনেক সময় মৃত্যুর কারণ হয়!”
“প্রথম দিন থেকেই পরিষ্কার পানির ব্যবস্থা করুন 💧
👉 পানির সাথে লেবু বা লাইসোভিট দিন
এতে বাচ্চা দ্রুত এনার্জি পাবে এবং দুর্বল হবে না 💪”
“১ থেকে ৩০ দিন পর্যন্ত—
👉 শুধু সোনালি স্টার্টার ফিড দিন 🥣
এই ফিডে বাচ্চার গ্রোথের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি থাকে।
❌ ভুলেও ভাত, ধান, গম, চাল বা খুদ দিবেন না
এগুলো দিলে বাচ্চার গ্রোথ থেমে যেতে পারে!”
“যদি দেখেন—
👉 বাচ্চার পেছনে মল লেগে আছে
👉 বা ঠান্ডা লেগেছে
তাহলে সেফা-1 ব্যবহার করুন
👉 ১ লিটার পানিতে ১ গ্রাম
👉 ৩–৫ দিন কোর্স করান”
“সঠিক সময়ে ভ্যাক্সিন না দিলে পুরো খামার ঝুঁকিতে পড়ে 😬
📅 ৭ দিন বয়সে → রানিক্ষেত (BCRDB)
📅 ৯–১০ দিন → গামবোরো
📅 ১৮–১৯ দিন → গামবোরো বুস্টার
📅 ২১–২২ দিন → রানিক্ষেত বুস্টার (১ চোখে)
💡 মনে রাখবেন: একই ভ্যাক্সিন দ্বিতীয়বার দেয়াই বুস্টার”
“১২–১৬ দিন পর্যন্ত—
👉 এমাইনো ভেট প্লাস দিন
এতে ওজন বাড়বে, গ্রোথ ভালো হবে
পাখা ঝুলে যাওয়া বা শুকিয়ে যাওয়া কমবে 🐥
২৩–২৬ দিন—
👉 থায়াবিন দিন (১ লিটার পানিতে ১ গ্রাম)
এটা টাল রোগ প্রতিরোধে সাহায্য করে”
“📅 ৩৫ দিন বয়সে → ফাউল পক্স ভ্যাক্সিন
⚠️ এর আগে অবশ্যই মশার কামড় থেকে বাচ্চাকে বাঁচান
📅 ৪০ দিন → কৃমিমুক্ত করুন”
“মনে রাখবেন—
👉 সঠিক ম্যানেজমেন্ট = সুস্থ মুরগি + বেশি লাভ 💰
আপনি যদি খামার করে লাভ করতে চান, তাহলে এই নিয়মগুলো ফলো করতেই হবে!
#দেশিমুরগি #বাচ্চা

30/03/2026

এক গুচ্ছ ভালোবাসা ❤️❤️

30/03/2026

জীবিত মাছ দেখার অনুভূতিটা একটু অন্যরকম ❤️
এখানে কি কি মাছ আছে কেউ কি বলতে পারবেন??
নিজের হাতে তৈরি করা ছোট্ট একটি মাছের ট্যাংক তাই দেখলে অনুভূতিটা একটু বেশিই হয় ❤️
#মাছ #বাংলাদেশ

17/01/2026
মুরগির বাচ্চাগুলো অনেক ঠান্ডা নাকে পানি হা করে নিশ্বাস নিচ্ছে, ছবির ঔষধ গুলো দিচ্ছি, কোন কাজ হচ্ছে না, কি করা যায় প্লিজ...
16/01/2026

মুরগির বাচ্চাগুলো অনেক ঠান্ডা নাকে পানি হা করে নিশ্বাস নিচ্ছে, ছবির ঔষধ গুলো দিচ্ছি, কোন কাজ হচ্ছে না, কি করা যায় প্লিজ সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ

১। মাইক্রোনিড: ঠান্ডার কাজ করে। (অ্যান্টিবায়োটিক ) ২। রেনামাইসিন : ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ ও   চিকিৎসায় ব্যবহৃত হয়...
11/01/2026

১। মাইক্রোনিড: ঠান্ডার কাজ করে। (অ্যান্টিবায়োটিক )

২। রেনামাইসিন : ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়।( অ্যান্টিবায়োটিক)

৩। থায়াবিন বি১ বি২ : হাঁস মুরগির পা প্যারালাইসিস এবং ঘার বেকে যাওয়া থেকে রক্ষা করে এবং ভিটামিন এর অভাব পুরন করে।

৪। ডক্সি এ ভেট : ঠান্ডার কাজ করে বিশেষ করে হাঁস মুরগির বাচ্চাদের ঠান্ডার জন্য ভালো কাজ করে ( অ্যান্টিবায়োটিক)

৫। ফাস্ট ভেট : হাঁস মুরগির জর এবং বেথা হলে এই মেডিসিন ভালো কাজ করে।

এইখানে যত গুলো মেডিসিন আছে ব্যবহার এর নিয়ম হচ্চে এক লিটার পানিতে ১ গ্রাম পরিমান পাউডার ব্যবহার করে খাওয়াবেন ৩-৪ দিন।

সুস্থ হাঁস মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো থেকে বিরত থাকুন।

ধন্যবাদ
Shimul's Dream Agro

Address

Barura
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shimul's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share