06/11/2024
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বলতে সেই ধরনের খাদ্যাভ্যাসকে বোঝায় যা সামগ্রিকভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে বা স্বাস্থ্যের উন্নতি সাধনে সহায়তা করে। স্বাস্থ্যকর খাদ্যাভাস দেহে অত্যাবশ্যক পুষ্টি যেমন তরল, বৃহৎ পুষ্টি উপাদানসমূহ, অণু উপাদানসমূহ এবং পর্যাপ্ত খাদ্য শক্তির যোগান দেয়।স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সকল নাগরিকের স্বাস্থ্য সচেতনতা দরকার। স্বাস্থ্য সচেতনতার নানা দিক গুলো নিয়ে এভাবে ভাগ করা যায়।
দৈনন্দিন কাজ কর্মে স্বাস্থ্য সচেতনতা।
খাদ্যাভাসে স্বাস্থ্য সচেতনতা।
অসুখ নিয়ে স্বাস্থ্য সচেতনতা।
আচার আচরনে স্বাস্থ্য সচেতনতা।
সবসময় যে দৈহিক স্বাস্থ্য ভালো রাখতে জিমে যাওয়া প্রয়োজন তা কিন্তু না।
কাজের ফাঁকে হাঁটাহাঁটি করার অভ্যাস করুন। নিজেকে কখনো ঝিমুতে দিবেন না। প্রয়োজনে বিশ্রাম নিন কিন্তু ঝিমিয়ে পড়বেন না। তাতেই আলস্য ভর করবে। পরিশেষে এটাই বলবো"আপনার স্বাস্থ্য,আপনার অগ্রাধিকার,সুস্থতা চয়ন করুন "