Channel News Hour

Channel News Hour সত্য প্রকাশে সবসময় আপোসহীন, সত্যের সন্ধানে সবসময়

26/05/2026

মেঘনা উপজেলা মৈশারচর গ্রামে রাতের আঁধারে খামার ঘরে আগুন লাগিয়ে গরু চুরির অভিযোগে!
কুমিল্লা জেলা মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়ন এর মৈশারচর গ্রামে কৃষক রাশেদ প্রধান এর গরুর খামারে আগুন লাগিয়ে ০৭ টি গরু লুটপাট এর অভিযোগ ও গ্রামের সালাম গং ও তার লোকজনের বিরুদ্ধে!

24/05/2026

দীর্ঘদিনেও বিচার পায়নি ডালিম: অভিযুক্তদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি..

কুমিল্লার মেঘনা উপজেলার মৈশারচর গ্রামে একাধিক অভিযোগ ও মামলার ভুক্তভোগী ডালিম ইসলাম এখনো ন্যায়বিচার পাননি বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার আসামিদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এবং তার পরিবার।

ভুক্তভোগী ডালিম ইসলামের দাবি, পারিবারিক ও সামাজিক বিরোধকে কেন্দ্র করে তার পরিবারের উপর পরিকল্পিতভাবে হামলা, নির্যাতন, ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হয়রানি চালানো হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ ও মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে। পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেওয়ার অভিযোগও রয়েছে।

ডালিম ইসলাম বলেন,
“আমি একজন সাধারণ মানুষ। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই থানায় অভিযোগ করেছি। কিন্তু এতদিন পার হলেও আমি কোনো বিচার পাইনি। যারা হামলা করেছে তারা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো তারা আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি।”

তিনি আরও বলেন,
“আমার পরিবার সামাজিক ও মানসিকভাবে অনেক ক্ষতির শিকার হয়েছে। হামলার ঘটনায় আমার স্বজনরা আহত হয়েছে, চিকিৎসা নিতে হয়েছে। তারপরও আমরা ধৈর্য ধরে আইনের উপর বিশ্বাস রেখেছি। কিন্তু বিচার না পাওয়ায় আমরা এখন চরম হতাশার মধ্যে আছি।”

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে মামলাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। এমনকি ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্যও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি করেন ডালিম।

ডালিম বলেন,
“আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। একজন ভুক্তভোগী হিসেবে আমি শুধু ন্যায়বিচার চাই। আমি চাই না আর কোনো পরিবার এভাবে নির্যাতনের শিকার হোক।”

স্থানীয়দের অনেকেই মনে করছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার বলছে, দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

24/05/2026

মেঘনা মৈশারচর গ্রামে,রাতের আঁধারে অন্য গ্রামে গরু পাঠিয়ে দিয়ে প্রতিপক্ষের নামে মামলা দিয়ে ঘায়েল এর চেষ্টা..পুলিশ মিথ্যা মামলা দিয়ে একজনকে আটক.. বিস্তারিত কমেন্টে

প্রিয় মেঘনাবাসী, আগামী ১৭ই মে আমাদের মাঝে আসছেন তারুণ্যের অহংকার জনাব হাসনাত আব্দুল্লাহ। মেঘনার মাটিতে তাকে জানাই প্রাণঢ...
12/05/2026

প্রিয় মেঘনাবাসী, আগামী ১৭ই মে আমাদের মাঝে আসছেন তারুণ্যের অহংকার জনাব হাসনাত আব্দুল্লাহ। মেঘনার মাটিতে তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

​আসুন, আমরা সবাই মিলে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলি। একটি সুন্দর ও সমৃদ্ধ মেঘনা গড়ার প্রত্যয়ে আমরা থাকব রাজপথে, একসাথে।

​📍 স্থান: [ মেঘনা উপজেলা চত্বর ]
তারিখ: ১৭ মে রোজ রবিবার

​ #মেঘনা #শুভেচ্ছা_বিনিময়

কারাগার থেকে জামিনে মুক্ত হইসে সিদ্দিক, মুক্ত হয়েই আলোর পথে! মাশাআল্লাহ🖤
01/05/2026

কারাগার থেকে জামিনে মুক্ত হইসে সিদ্দিক, মুক্ত হয়েই আলোর পথে! মাশাআল্লাহ🖤

খুব শীঘ্রই এনসিপিতে যোগ দিচ্ছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ 🖤🇧🇩
30/04/2026

খুব শীঘ্রই এনসিপিতে যোগ দিচ্ছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ 🖤🇧🇩

মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দকুমিল্লার মেঘনা উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ...
23/04/2026

মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ
কুমিল্লার মেঘনা উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর একটি মামলায় এক যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।
পুলিশ জানায়, ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে প্রযুক্তিগত ও প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত যুবক ভুক্তভোগীর আপত্তিকর ছবি সংগ্রহ করে তা বিকৃতভাবে অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং অর্থ দাবি করেন।
পরবর্তীতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যাতে অভিযোগ সংশ্লিষ্ট উপাদান থাকার প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। জব্দকৃত মোবাইলটি ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি মো. শহীদুল ইসলাম জানান, মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তিনি আরও বলেন, মামলার স্বার্থে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, গভীর রাতে পুলিশের অভিযানের সময় ঘটনাটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং বাবুল সরকার নামের এক ব্যক্তি পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে গেলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় বলে তারা জানান।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দিলীপ দাস
মেঘনা ( কুমিল্লা ) প্রতিনিধি
০১৮১৬৭৫১৯৫২

মেঘনায় ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দমো. ইব্রাহীম খলিল মোল্লাকুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনি...
22/04/2026

মেঘনায় ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ

মো. ইব্রাহীম খলিল মোল্লা
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকা থেকে আট জুয়ারিকে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাত পৌনে ১০টার দিকে এ জুয়ারিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন-শিকিরগাঁও গ্রামের মো. ধনু মিয়ার ছেলে ও মানিকারচরের ইউপি সদস্য আঃ বাতেন খন্দকার (৫১), মানিকারচর গ্রামের আব্দুর রহমানের ছেলে হেলাল উদ্দিন ওরফে হেলাইন্না (৪৭), মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. নাইম (৫১), শিকিরগাঁও গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে জসিম উদ্দিন (৫০), নুরু মিয়ার ছেলে আলমগীর (৪২), উত্তর বাওশিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ডালিম মিয়া (৪৫), শিকিরগাঁও গ্রামের মৃত সাব মিয়ার ছেলে শাহিন মিয়া (৩২) ও বল্লভেরকান্দি গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জালাল মিয়া (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় মানিকারচর বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি তথ্য পান যে, উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় আব্দুল বাতেন খন্দকারের নিজ বাড়িতে টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে।পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হলে তাঁর নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে তিন বান্ডিল তাস, ৪৬ হাজার ৬০ টাকা ও সাতটি স্মার্টফোনসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১ নম্বর আসামি আব্দুল বাতেন খন্দকার ও ৮ নম্বর আসামি সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে নিজেদের পরিচয় নিশ্চিত করেন এবং দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিলেন বলে তারা স্বীকার করেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক, মারামারি, ধর্ষণ ও অপহরণের মামলাও রয়েছে। তবে গ্রেপ্তার আসামিদের বুধবার সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার আরেক নাম🔥 রাশেদ প্রদান। একই সাদামাটা পোশাক কিন্তু কন্ঠে আগুন🔥দেশ বিরোধীদের বিরুদ্ধে দাঁড...
18/04/2026

তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার আরেক নাম🔥 রাশেদ প্রদান। একই সাদামাটা পোশাক কিন্তু কন্ঠে আগুন🔥দেশ বিরোধীদের বিরুদ্ধে দাঁড়ালে যেন🐅বাঘের গর্জন। রাশেদ প্রদানের কথা বলার স্টাইল, সাহস আর স্পষ্ট অবস্থান, মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করছে।১১ দলীয় জোটের সঙ্গে এক হওয়ার পরে যেন তার শক্তি আরো কয়েকগুণ বেড়ে গেছে। পরিচিতি গ্রহণযোগ্যতা, সবকিছুতেই এখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দু।তরুণ প্রজন্মের পছন্দের একজন মানুষ।

মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি, বস্তুনিষ্ঠ সাংবাদিক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কাউন্সিলর,  মাহমুদুল হাসান ব...
17/04/2026

মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি, বস্তুনিষ্ঠ সাংবাদিক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কাউন্সিলর, মাহমুদুল হাসান বিপ্লব শিকদার কে অনেক অনেক শুভেচ্ছা । তিনি ‎জিয়া শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটিতে সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ায় মেঘনা উপজেলা Channel News Hour এর পক্ষ থেকে অভিনন্দন।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel News Hour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share