71times

71times Newsallbangladesh.com

শোক সংবাদ বরুড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের স...
27/04/2022

শোক সংবাদ

বরুড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আমার প্রতিবেশী ডাঃ আবদুর রহিম নানা আজ ২৭ এপ্রিল ২২ ইং রাত ১০ টা ৩ মিনিটের সময় ঢাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা মরহুম কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।
মরহুমের প্রথম জানাযা- দুপুর দুইটায়, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়
দ্বিতীয় জানাযা- বিকাল তিনটায়, নিজ বাড়ি লতিফপুর গ্রামে।

বরুড়ায় সর্বসাধারণের চলাচলের রাস্তায় জোড় করে প্রাচীর নির্মাণ করার অভিযোগনিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বরুড়ায় সর্বসাধারণের চ...
26/04/2022

বরুড়ায় সর্বসাধারণের চলাচলের রাস্তায় জোড় করে প্রাচীর নির্মাণ করার অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বরুড়ায় সর্বসাধারণের চলাচলের রাস্তায় জোড় করে প্রাচীর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সর্বসাধারণের চলাচলের রাস্তায় পৌরসভার জিনসার গ্রামের নাজমা বেগম স্বামী: মোঃ শাহআলম ও মেয়ে প্রিয়া জোর করে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। পরে এলাকার মানুষ বাঁধা দিলে তারা না মেনে কাজ চালিয়ে যাচ্ছে। পরে স্থানীয় পৌর কাউন্সিলর বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাকে অপমানসহ বিভিন্ন ভাষায় গালমন্দ করেন। তাদের আচরণ অতিমাত্রায় খারাপ হলে তিনি নিজেই এলাকাবাসীর পক্ষে থানায় অভিযোগ দায়ের করেন। সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার উপরেই নাজমা বেগম দেয়ালের কাজ করাচ্ছেন। এ বিষয়ে নাজমা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি আমার জায়গা হওয়ায় আমি এখানে কাজ করাচ্ছি। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকমাস আগে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ নাজমা বেগমের নিকটাত্মীয়ের যোগাযোগের মাধ্যমে রাস্তার মাপ দেওয়া হয়। সেই মাপ অতিক্রম করে তারা এখানে দেয়াল নির্মাণ করছেন। যা এলাকার মানুষের চলাচলের জন্য ব্যপক ক্ষতি হবে। বরুড়া থানায় অভিযোগের পর এস আই আব্দুল মজিদ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। পৌর কাউন্সিলর বলেন, এটি জনসাধারণের চলাচলের রাস্তা। এ রাস্তা দখল করে কোন ভাবেই দেয়াল নির্মাণ করতে পারে না। আমি বিষয়টি নিয়ে বুঝাতে গেলে আমাকে অপমানসহ খুব খারাপ আচরণ করেছে নাজমা ও তার মেয়ে প্রিয়া। আমি বাধ্য হয়েই থানায় এসে এদের বিরুদ্ধে অভিযোগ করেছি।

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের "সিংগাচো ভুঁইয়া বাড়ি জামে মসজিদ"। ২-১ জনকে জিজ্ঞাসা করে এর সঠিক বয়স জানা যা...
23/04/2022

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের "সিংগাচো ভুঁইয়া বাড়ি জামে মসজিদ"।
২-১ জনকে জিজ্ঞাসা করে এর সঠিক বয়স জানা যায় নাই।
তবে মুরব্বিরাও এর সঠিক বয়স জানেন না।
অনেকের আনুমানিক মতে, এর বয়স প্রায় ৪০০ বছর।

বিএনপি নেতা আ.লীগের সভাপতি, কমিটি বাতিলকক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি নেতা আসাদু...
23/04/2022

বিএনপি নেতা আ.লীগের সভাপতি, কমিটি বাতিল

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি নেতা আসাদুজ্জামান চৌধুরীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। তবে সভাপতি হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে বিতর্কের রোষানল থেকে বাঁচতে কমিটি বাতিল ঘোষণা করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

শনিবার দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কমিটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ব ঘোষিত সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করেন। যথারীতি কাউন্সিলরদের ভোটে বিএনপি নেতা আসাদুজ্জামান চৌধুরী সভাপতি ও বেলাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু এরপরই আসাদুজ্জামান চৌধুরীর দলীয় পরিচয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী খানে আলম বলেন, আসাদুজ্জামান চৌধুরী পেকুয়া উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের কাউন্সিলরও ছিলেন না। কিন্তু চকরিয়া আওয়ামী লীগের 'বড়' এক নেতার আশীর্বাদে তিনি সম্মেলনে শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সম্মেলনে দলীয় স্লোগান দিতে বলা হলে আসাদুজ্জামান চৌধুরী ব্যর্থ হন। বরং তিনি দলীয় স্লোগান বিকৃত করেন। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীরা সোচ্চার হলে এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ এ কমিটি বাতিলের ঘোষণা দেন। দলের ঐতিহ্য রক্ষায় জেলা আওয়ামী লীগের তড়িৎ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

এদিকে এসব বিষয়ে অভিযুক্ত মো.আসাদুজ্জামান চৌধুরী বলেন, আমি কখনো বিএনপি করি নাই। মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি। তবে কখনো আওয়ামী লীগের দায়িত্বেও ছিলাম না। কিন্তু লেখাপড়া অবস্থায় চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। এটি সকলেই জানে। তবে স্থানীয় আওয়ামী লীগ নামধারী কিছু ধান্দাবাজ আমার উত্থান সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা তা লিখছে। কারণ তারা নানাভাবে দলীয় বিপদগ্রস্ত সাধারণ কর্মী থেকে ৫শ’ টাকা পর্যন্ত ধান্দাবাজি করে। যেটি আমার পক্ষে কখনোই সম্ভব নয়।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, আমাদের কাছে অভিযোগ আছে ওই কমিটিতে আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। যা খুবই দুঃখজনক। ফলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে জেলা আওয়ামী লীগ বিতর্কিত এ কমিটি বাতিল ঘোষণা করেছে।

বরুড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিলরিয়াজ উদ্দিন রানাঃকুমিল্লার বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া ...
18/04/2022

বরুড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
রিয়াজ উদ্দিন রানাঃ
কুমিল্লার বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৮ এপ্রিল সোমবার বিকেলে বরুড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান রাশেদ, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বরুড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডক্টর ইরফান বিন তোরাব আলী, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মান্নান, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দীন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ গোলাম কিবরিয়া, ইসলামিক ফাউণ্ডেশন বরুড়া উপজেলার সুপার ভাইজার মোঃ রুহুল আমিন, বরুড়া উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ আবদুল বারিক মাষ্টার, এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, সাবেক সভাপতি সাংবাদিক ও সিনিয়র প্রভাষক মোহাম্মদ মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, সহ সভাপতি সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ রিয়াজ উদ্দিন রানা, দপ্তর সম্পাদক সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, ওমর ফারুক মোল্লা, মোঃ হারেস মিয়া।

15/04/2022

একটু মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ
বরুড়ায় অতিমাত্রায় দোকান ভাড়া ও অগ্রিম নেওয়ার বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ব্যক্তিগত একটি পরিসংখ্যানে দেখতে পেলাম, যারা প্রবাসে থাকেন তারা বিদেশে বসে দেশে ব্যবসা করার পরিকল্পনা করেন। দেশে এসে দোকান খুঁজতে থাকেন। বিদেশ থেকে আসার পর প্রচুর টাকা থাকার কারণে অগ্রিম আর ভাড়া যতই হউক দোকানটি নিয়ে নেন। আরেক দিকে মালিক কোনভাবেই যদি জানতে পারেন সে বিদেশী তাহলে তো আর কথাই নাই। পরিকল্পনা অনুযায়ী নেওয়ার পর দেখা যায় অগ্রিম, দোকান ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন অনেকেই। তখন দোকান ছাড়ার পরিকল্পনা আবার। তাছাড়া বরুড়ায় দোকান ভাড়া ও অগ্রিম নেওয়ার কোন নিয়ম কানুন নেই। প্রিয় প্রবাসী ভাইয়েরা একবার কি ভেবে দেখেছেন আপনি যেখানে ভাড়া অগ্রিম বাড়িয়েছেন, চলে আসার পর তা খুব সহজেই কমে না।দেশে যারা আছেন তাদের পক্ষে কি সম্ভব এত টাকা দিয়ে দোকান রাখার জন্য। তাই দেশের মানুষের কথা চিন্তা করে দেখে, শুনে, বুঝে বারবার চিন্তা করে দোকান নিন। দেখা গেছে যে দোকান ভাড়া ৩০০০/- আর অগ্রিম ২০০০০০/-। সেখানে একজন প্রবাসীর কাছে খুবই কম মনে হচ্ছে। একই দোকান ৫০০০/- আর অগ্রিম দশ লক্ষ টাকা দিয়ে নিতে রাজি হন। মনে রাখবেন, আপনার টাকা আপনারই থাকবে। হুট করে কোন কাজ করা ঠিক নয়। একটু ধৈর্য্য ধরুন সফলতা আসবেই। জায়গা বুঝে অনেক দোকানের দাম হয়। সেক্ষেত্রে ভালো করে খোঁজ নিয়ে দোকান নিন।
সাংবাদিক মোঃ রিয়াজ উদ্দিন রানা
সাংগঠনিক সম্পাদক
বরুড়া উপজেলা প্রেসক্লাব

15/04/2022

বর্তমানে বিভিন্ন গ্রামে ও বেশির ভাগ বাড়িতে, বাড়ির আশেপাশে দোকান হওয়াতে বড় বাজারগুলোতে যাওয়ার চাহিদা কিছুটা হলেও কম। মানুষ এখন তেমন বাজারে আসা লাগে না। হাতের নাগালেই বেশিরভাগ পণ্য পেয়ে যায়। এতে সময় ও অর্থের অনেক বেঁচে যায়।

বরুড়ায় অনুমতি ছাড়াই এক ইউপি সদস্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রের পুরোনো ভবন ভেঙ্গে ফেলেন। ভাঙ্গার ...
14/04/2022

বরুড়ায় অনুমতি ছাড়াই এক ইউপি সদস্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রের পুরোনো ভবন ভেঙ্গে ফেলেন। ভাঙ্গার পর প্রায় অর্ধেক ইট নিজ বাড়িতে নিয়ে যায়। বাকিগুলো নেওয়ার প্রস্তুতি চলছিল। রডগুলো বিক্রি করে দেন। বিস্তারিত আসছে.........

আলহামদুলিল্লাহ বরুড়ার দীঘলগাঁও গ্রামের তপন ভৌমিকের ছেলে বাসুদেব ভৌমিক আজ হিন্দু ধর্মের থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তার ...
04/04/2022

আলহামদুলিল্লাহ
বরুড়ার দীঘলগাঁও গ্রামের তপন ভৌমিকের ছেলে বাসুদেব ভৌমিক আজ হিন্দু ধর্মের থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তার নতুন পরিচয় মোহাম্মদ মাইন উদ্দিন।

কলা খাওয়ার অজানা উপকারিতাওজন কমাতে ও ত্বক ভালো রাখার পাশাপাশি মলাশয়ের সুস্থতাও রক্ষা করতে পারে কলা।খবর > লাইফস্টাইলকলা ...
11/03/2022

কলা খাওয়ার অজানা উপকারিতা

ওজন কমাতে ও ত্বক ভালো রাখার পাশাপাশি মলাশয়ের সুস্থতাও রক্ষা করতে পারে কলা।

খবর > লাইফস্টাইল
কলা খাওয়ার অজানা উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 11 Mar 2022 06:39 PM BdST Updated: 11 Mar 2022 06:39 PM BdST

ওজন কমাতে ও ত্বক ভালো রাখার পাশাপাশি মলাশয়ের সুস্থতাও রক্ষা করতে পারে কলা।

স্বাস্থ্য ভালো রাখতে কলার পুষ্টিগুণ সম্পর্কে সবাই জানেন। অন্ত্রের সুস্থতায় এর গুরুত্ব অনেক। তবে নিয়মিত কলা খাওয়া দেহে আরও নানাবিধ উপকার করে যা অনেকেরই অজানা।

ত্বকের উন্নতি

যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ এবং ‘দ্যা ক্যান্ডিডা’ বইয়ের লেখক লিসা রিচার্ড ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “একটি মাঝারি আকারের কলাতে দৈনিক চাহিদার ১৩ শতাংশ ম্যাঙ্গানিজ থাকে। যা খাবারের আকারের তুলায় যথেষ্ট।”

তার মতে, ‘ম্যাঙ্গানিজ গ্রহণ করা ত্বক উন্নত করতে সাহায্য করে। ম্যাঙ্গানিজ কোলাজেন তৈরির গুরুত্বপূর্ণ অংশ যা তারুণ্য ধরে রাখে এবং উন্মুক্ত রেডিক্যাল থেকে হওয়া ত্বকের ক্ষতি ও বলিরেখা দূর করতে সাহায্য করে।

মলাশয়ের সুস্থতা

নিউ ইয়র্ক’য়ের পুষ্টি পরামর্শক ও সুস্থতা-বিষয়ক ওয়েবসাইট ’দ্যা আনউইন্ডার’য়ের ব্যবস্থাপনা সম্পাদক জন ফকস ২০১৭ সালের এক পুষ্টি গবেষণার কথা ইঙ্গিত করে বলেন, “কলায় ‘প্রতিরোধী শ্বেতসার’ বলে কিছু আছে।

সাধারণত, শ্বেতসার শুনতে নেতিবাচক মনে হয়। তাই অনেকেই এড়িয়ে চলেন। কিন্তু এটা প্রকৃতপক্ষে, ‘শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড’ উৎপাদনে সহায়তা করে বলে মনে করেন, তিনি।

খবর > লাইফস্টাইল
কলা খাওয়ার অজানা উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 11 Mar 2022 06:39 PM BdST Updated: 11 Mar 2022 06:39 PM BdST

ওজন কমাতে ও ত্বক ভালো রাখার পাশাপাশি মলাশয়ের সুস্থতাও রক্ষা করতে পারে কলা।

স্বাস্থ্য ভালো রাখতে কলার পুষ্টিগুণ সম্পর্কে সবাই জানেন। অন্ত্রের সুস্থতায় এর গুরুত্ব অনেক। তবে নিয়মিত কলা খাওয়া দেহে আরও নানাবিধ উপকার করে যা অনেকেরই অজানা।

ত্বকের উন্নতি

যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ এবং ‘দ্যা ক্যান্ডিডা’ বইয়ের লেখক লিসা রিচার্ড ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “একটি মাঝারি আকারের কলাতে দৈনিক চাহিদার ১৩ শতাংশ ম্যাঙ্গানিজ থাকে। যা খাবারের আকারের তুলায় যথেষ্ট।”

তার মতে, ‘ম্যাঙ্গানিজ গ্রহণ করা ত্বক উন্নত করতে সাহায্য করে। ম্যাঙ্গানিজ কোলাজেন তৈরির গুরুত্বপূর্ণ অংশ যা তারুণ্য ধরে রাখে এবং উন্মুক্ত রেডিক্যাল থেকে হওয়া ত্বকের ক্ষতি ও বলিরেখা দূর করতে সাহায্য করে।

মলাশয়ের সুস্থতা

নিউ ইয়র্ক’য়ের পুষ্টি পরামর্শক ও সুস্থতা-বিষয়ক ওয়েবসাইট ’দ্যা আনউইন্ডার’য়ের ব্যবস্থাপনা সম্পাদক জন ফকস ২০১৭ সালের এক পুষ্টি গবেষণার কথা ইঙ্গিত করে বলেন, “কলায় ‘প্রতিরোধী শ্বেতসার’ বলে কিছু আছে।

সাধারণত, শ্বেতসার শুনতে নেতিবাচক মনে হয়। তাই অনেকেই এড়িয়ে চলেন। কিন্তু এটা প্রকৃতপক্ষে, ‘শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড’ উৎপাদনে সহায়তা করে বলে মনে করেন, তিনি।

মলাশয়ের সুস্থতায় এই ‘শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড’ গুরুত্বপূর্ণ রাখে। তাই মলাশয়ের সুস্থতায় কলা খাওয়া উপকারী।

পেশির টান পড়া কমায়

জন ফকস বলেন, “কলাতে আছে ইলেক্ট্রোলাইট যা দেহকে আর্দ্র রাখে।”

দেহে খনিজের ভারসাম্য বজায় রাখতে ও পেশির টান পড়া কমাতে কলা খাওয়া উপকারী।

লবণের ভারসাম্য বজায় রাখে

নিউ ইয়র্ক’য়ের ‘ইন্সটিটিউট অফ কালিনারি এডুকেশন’য়ের পুষ্টি বিভাগের পরিচালক সেলিন বিচম্যান ব্যাখ্যা করেছেন যে, “কলার পটাসিয়ামের মাত্রা সামগ্রিক খাদ্যতালিকাগত স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি অন্য খাবারের সঙ্গে লবণ বেশি খাওয়া হয়ে থাকে।”

“কলা পটাসিয়ামের ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে।”
তিনি আরও বলেন, “ভালো মাত্রায় পটাশিয়াম খাবার তালিকায় যোগ করা হৃদ স্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।”

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

যুক্তরাষ্ট্রের কলোরাডো’র পুষ্টিবিদ ম্যারি রিটজের মতে, “অন্যান্য ফলের তুলনায় কলাতে চিনি ও ক্যালরির পরিমাণ বেশি বলে খ্যাতি রয়েছে। তবে এতে পর্যাপ্ত আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা ওজন কমাতে সহায়ক।”

দুইবেলার খাবারের মাঝে হালকা নাস্তা হিসেবে কলা খাওয়া উপকারী বলে মনে করেন তিনি।

বরুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১ জনের মৃত্যু আহত ২বরুড়া উপজেলার  ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নববধূর করুণ...
11/03/2022

বরুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১ জনের মৃত্যু আহত ২
বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নববধূর করুণ মৃত্যু, স্বামী শশুর মারাত্মক আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী । স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় শুক্রবার ভোর আনুমানিক পাঁচটার দিকে মোঃ আলতাফ হোসেন এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে, তার ছেলে রেজাউল ইসলামের ঘরে আগুন লাগে আগুনে তার পূত্র বধু ইয়াছমিন(২১) পুড়ে মারা যায়।অগ্নিকান্ডে আলতাফ হোসেন ও রেজাউল মারাত্মক আহত হয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শী আলতাফ হোসেনের মেয়ে সাবেকুন্নাহার বলেন তার ভাই রেজাউল নামাজ আদায় করতে মসজিদে যায়, এ সময় তার ভাবি ইয়াসমিন ঘরেই ছিলো হঠাৎ ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে মুহুর্তেই সবকিছু চোখের সামনে পুরে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে এবং সঙ্গে সঙ্গেই বরুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে এবং নববধু ইয়াসমিনের মৃত দেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ঝলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ক্ষতিগ্রস্থ পরিবারকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

কুমিল্লা গৌরীপুরে সড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চলছে।
09/03/2022

কুমিল্লা গৌরীপুরে সড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চলছে।

Address

Barura
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when 71times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 71times:

Share