S M Sayful Islam

S M Sayful Islam "রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা, ক্ষমতা দখল নয়।"

ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ...
19/08/2026

ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪)।

নিহতদের স্বজনেরা জানান, নাতনি চাঁদনীকে ডাক্তার দেখানোর জন্য জোৎস্না বেগম কুমিল্লায় এসেছিলেন। চিকিৎসকের কাছে যাওয়ার পর বাসস্টেশনে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা স্টেশন অতিক্রম করার সময় দুই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয় এবং আইনগত প্রক্রিয়া চলছে।

শুভ বিকেল
14/08/2026

শুভ বিকেল

বাড়ির মালিককে খুন করে শত টুকরো; ঘাতক লাইলী আক্তারকে ৩ দিনের রিমান্ড শেষে মিলল চাঞ্চল্যকর তথ্যকুমিল্লার দেবিদ্বারে চাঞ্চল...
13/08/2026

বাড়ির মালিককে খুন করে শত টুকরো; ঘাতক লাইলী আক্তারকে ৩ দিনের রিমান্ড শেষে মিলল চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লার দেবিদ্বারে চাঞ্চল্যকর ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডের পঞ্চম দিনে ঘাতক লাইলী আক্তারের তিন দিনের রিমান্ড শেষে বুধবার (১২ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালতে বিচারকের কাছে হত‍্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে কারাগারে প্রেরণ করা হয়।
গত পাঁচদিনে পুলিশ গ্রেফতার হওয়া ঘাতক লাইলী আক্তার এর তথ‍্য মতে এবং সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে ফরিদা ইয়াছমিনের প্রায় অর্ধশত খন্ডিত দেহের অংশ প্রায় ১৪ টি পলিব‍্যাগে পুড়িয়ে বিভিন্ন জায়গায় ফেলা রাখার পর মাথা-পা’সহ সমস্ত অঙ্গপতঙ্গ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
একই সাথে হত্যায় ব্যবহৃত দা, নিহতের স্বর্ণালংকার ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে সর্বশেষ যে গাদার (কাঠের গুড়ি) উপর রেখে দা দিয়ে শরীরের অঙ্গ পতঙ্গ টুকরো টুকরো করা হয়েছে সে কাঠের গুঁড়ি ও উদ্ধার করা হয়েছে।
ঘাতক লাইলী দেয়া তথ‍্যমতে যাদের নাম বলা হয়েছে তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, লাইলীর তথ‍্যমতে যে আলামত উদ্ধার এবং ঘটনার বর্ণনা দেয়া হয়েছে তাতে মনে হচ্ছে সে একাই এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে। লাইলী খুবই ধুরন্দর। নিহতের ব‍্যবহারের স্বর্ণালঙ্কার লুটের নেশায় এ হত‍্যাকান্ড ঘটাতে পারে বলে পুলিশের ধারণা। পুলিশ আরো জানিয়েছেন, তার সাথে একাধিক কিলার থাকলে ওরা স্বর্ণালংকার এবং টাকা পয়সার ভাগ নিত। এ ছাড়া আলমারির ভেতরে থাকা ৭ লক্ষাধিক টাকা এবং ১০ ভরির উপরে স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে যেত। এ ছাড়া লাশের প‍্যাকেটজাত করা খন্ডিত অংশগুলো সহযোগীরা অন‍্যত্র সরিয়ে ফেলত। সব আলামতই লাইলীর তথ‍্যমতে উদ্ধার করা হয়েছে।

লাইলী আক্তার ঘুমন্ত ফরিদা ইয়াছমিনকে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত‍্যার পর টয়লেটে নিয়ে টুকরো টুকরো করে পলিব‍্যাগে পুড়িয়েছে বলেও সে জানিয়েছে। অত‍্যন্ত ঠান্ডা মাথায় সে এ হত‍্যাকান্ড ঘটিয়েছে। ঘটনার দিন এই বাসায় এরা দুজন ছাড়া আর কেউ ছিলনা। সিসি ক‍্যামেরার ফুটেজে দেখা যায় নিহতার মাথার অংশ ব‍্যাগে পুড়িয়ে সকালে স্বাভাবিকভাবে বাসার অদূরে ফেলে আসে, লোকজনের চলাচলও ছিল।
পুলিশ আরো জানায়, লাইলী আক্তার যাদের নাম বলছে তাদের একজন প্রবাসে থাকে, আরেকজন সড়ক দূর্ঘটনায় আহত, আর বাকী দুজনের বিষয়টিও সন্দেহাতীত। ওদের নাম বলে নিজের সাজা কমানোর আশায়ও বলতে পারে। তবে আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।
সোমবার ও মঙ্গলবার (১০-১১ আগস্ট) দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে ফরিদা ইয়াসমিনের বাসায় ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক লাইলী আক্তার চাপানগর গ্রামের ট্রাক্টরচালক আবুল কালামের স্ত্রী। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি ফরিদা ইয়াসমিনের বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
পুলিশের ভাষ্য, লাইলী আক্তার এর আগে ২০২১ সালে পরকীয়া জেরে একটি শিশু হত্যাকাণ্ডের মামলায় কারাগারে ছিলেন এবং প্রায় সাড়ে চার বছর কারাভোগের পর জামিনে বের হন। ওই মামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আলোচিত মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতের মাধ‍্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাঁর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে এবং শনিবার (৮ আগস্ট) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর মোহনা আবাসিক এলাকায় মফিজুল ইসলাম ভূঁইয়ার মালিকানাধীন বাসায় ফরিদা ইয়াসমিনের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করার মধ‍্য দিয়েই আমরা তদন্তে নামি।
তাং- ১৩/৮/২৬

এই পোস্টটি সবাই দয়া করে দ্রুত শেয়ার করে দেন এই লোকটি কিছুক্ষণ আগে মাধাইয়া বাজারে হঠাৎ করে পরে যায় কিছু লোক ধরাধরি কর...
11/08/2026

এই পোস্টটি সবাই দয়া করে দ্রুত শেয়ার করে দেন

এই লোকটি কিছুক্ষণ আগে মাধাইয়া বাজারে হঠাৎ করে পরে যায় কিছু লোক ধরাধরি করে মাধাইয়া জেনারেল হসপিটালে নিয়ে আসেন
তার বাড়ি কোথায় কেউ জানে না কেউ তাকে চিনে থাকেন তাহলে দয়া করে তার ফ্যামিলির কাছে খবরটি পৌঁছিয়ে দেন হয়তো লোকটি মারা গিয়েছে
বর্তমানে মাবেয়া জেনারেল হসপিটাল এর সামনে আছে

মানুষ নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে বিদেশে যায় একটু ভালো থাকার আশায়। সেখানে গিয়েও যদি সিন্ডিকেট, চাঁদাবাজি আর রাজনৈতিক ...
11/08/2026

মানুষ নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে বিদেশে যায় একটু ভালো থাকার আশায়। সেখানে গিয়েও যদি সিন্ডিকেট, চাঁদাবাজি আর রাজনৈতিক প্রভাবের শিকার হতে হয়, তাহলে এই মানুষগুলো যাবে কোথায়?

মালয়েশিয়ায় ভাগ-বাটোয়ারা নিয়ে যে অভিযোগ উঠেছে, সেখানে কয়েকজন রাজনৈতিক ব্যক্তির নামও আসছে, অভিযোগ সত্য হলে সবার আগে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। তাদেরকে আইনানুগ শাস্তির আওতায় আনা আবশ্যক।

প্রবাসীদের ঘাম-রক্তের উপার্জন নিয়ে কোনো ধরনের ভাগ-বাটোয়ারা বা দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ
06/08/2026

بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ

কিছুক্ষণ আগে রাত ৮টার দিকে মুরাদনগর সদরে ১২-১৩ বছর বয়সের একটি অজ্ঞাত পরিচয়ের শিশু বাচ্চার লাশ পাওয়া গিয়েছিলো । এবং রা...
27/07/2026

কিছুক্ষণ আগে রাত ৮টার দিকে মুরাদনগর সদরে ১২-১৩ বছর বয়সের একটি অজ্ঞাত পরিচয়ের শিশু বাচ্চার লাশ পাওয়া গিয়েছিলো । এবং রাত আনুমানিক ৯.০০ টার দিকে তার পরিচয় পাওয়া যায়।
★★★মেয়েটির পরিচয় শনাক্ত করা হয়েছে।
মেয়েটির বাবার নাম মোঃ শেলিম মিয়া, ঠিকানাঃ টেকনাফ। মেয়েটির বাবা মোঃ শেলিম মিয়া মুরাদনগর পল্লী বিদ্যু অফিসে চাকুরী করেন।

26/07/2026

কুমিল্লায় দুই গ্রামের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ২০
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই

কুমিল্লার তিতাস উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কহিনূর (৩৫) নামে এক নারী টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে তিতাস উপজেলার চর বাটেরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত কহিনূর মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়

Address

Muradnagar Cumilla
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M Sayful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share