Aman Shop

Aman Shop পণ্য নয় বিশ্বাস ই আমাদের আস্থা

03/08/2026

প্রসঙ্গঃ চাকুরিজীবী সদ্য বিধবা নারীদের ইদ্দত পালন।
====
স্বামীর মৃত্যু পরবর্তী ৪মাস ১০দিন স্ত্রী ইদ্দত পালন করা ওয়াজিব।যা কুরআনের আয়াত দ্বারা সাব্যস্ত একটি বিধান।
যেমন আল্লাহ তায়ালা বলেন:
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا-
অর্থঃ আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে।(সূরা বাকারাহ,আয়াত ২৩২)

এই সময়কালে স্ত্রীর করণীয় হচ্ছে-

(১)মৃত স্বামীর বাড়িতেই অবস্থান করা।
(২)বিশেষ কারণ ছাড়া ঘর থেকে বের না হওয়া।
(৩)গয়না,সাজসজ্জা,মেহেদি পরিত্যাগ করা।
(৪)অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া।
====
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের সমাজে চাকুরিজীবী সদ্য বিধবা নারীরা চাকুরির ধরাবাঁধা নিয়মের বেড়াজালে আটকে এই ওয়াজিব বিধানটি স্বাধীনভাবে পালন করতে সক্ষম হচ্ছেন না।
====
তাই সরকারি/বেসরকারি সেক্টরগুলোতে নারীদের যেভাবে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেয়া হয়,ঠিক তেমনি ধর্মীয় বিধান পালনে সহায়ক হিসেবে এবং মানবিক দিক বিবেচনা করে চাকুরিজীবী মহিলাদেরকে স্বামীর মৃত্যু পরবর্তী ইদ্দত পালনের জন্য একটানা ৪মাস ১০দিনের একটি ছুটি প্রদানে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।

25/07/2026

এই দূর প্রবাসে যারা ঋণ আর কাজের টেনশন নিয়ে মানসিক চাপে আছে
হে আল্লাহ্ আপনি আপনার কুদরত দিয়ে তাদের ঋণ ও টেনশন দূর করে দিন🤲

স্বার্থের টানে কাছের মানুষগুলোও দূরে চলে যাবে, যে আপন মানুষগুলোকে ডাকলে অথবা তাদের সংস্পর্শে থাকলে ভেতরটা আনন্দে ভরে উঠত...
19/07/2026

স্বার্থের টানে কাছের মানুষগুলোও দূরে চলে যাবে, যে আপন মানুষগুলোকে ডাকলে অথবা তাদের সংস্পর্শে থাকলে ভেতরটা আনন্দে ভরে উঠতো সেই আপন নামের মানুষগুলোও একদিন সময়ের সাথে সাথে ভয়ংকরভাবে পরিবর্তন হবে। তারা আপনার কষ্ট ও স্বপ্নগুলো এক মুহূর্তেই চুরমার করে ফেলবে দিনশেষে আপন বলতে কেউ নেই, দিনশেষে আপনার মনের কষ্ট বুঝবে এমন মানুষ পাওয়া অসম্ভব।
সবশেষে আমি এটাই বুঝলাম,
সময় যদি কাউকে দিতেই হয়, সে সময়টা আমি আমার রব কে দিতে চাই।
ভালো যদি কাউকে বাসতেই হয়, তবে আমি আমার রব কেই ভালোবাসবো।
যদি কারো জন্য চোখে পানি ফেলতেই হয় সেই পানি যেন আল্লাহর জন্যই ফেলতে পারি।
কারণ দিনশেষে আমার সবচেয়ে আপন আমার আল্লাহ....||

18/07/2026

রাসুল (ﷺ) রাগ হতেন, কিন্তু গালি দিতেন না। তিনি মজা করতেন, কিন্তু অশ্লিল বা মিথ্যা বলতেন না। অকৃত্রিম ভাবে সবার সাথে মিশতেন কিন্তু আত্মমর্যাদাহীন ছিলেন না। তিনি গম্ভীর থাকতেন, তবে অহংকারী ছিলেন না।

সবচেয়ে নরম মেজাজের ছিলেন তিনি। সবর ও ধৈর্যের ছিলেন মূর্তপ্রতিক। কিন্তু দ্বীনের কোন বিষয়ে ত্রুটি বা অবহেলাতে তিনিই হয়ে উঠতেন সবচেয়ে কঠোর।

কখনো কখনো দামী পোষাক পরেছেন, কিন্তু শো অফ করতেন না। তালিযুক্ত জামাও থাকতো, কিন্তু অকৃতজ্ঞ ছিলেন না। দুর থেকে কেউ তাকে দেখলে ভয় পেত। কিন্তু তার সাথে মিশলে তিনিই হয়ে উঠতেন তার সবচেয়ে প্রিয়।

পরিবারকে শাষন করতেন, তবে বদমেজাজী ছিলেন না। পরিবারকে ভালবাসতেন, কিন্তু দ্বীনের ব্যাপারে কোন ছাড় দিতেন না।

তাকে সাহাবীরা সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন,তার সামনে উচু আওয়াজে কথা বলতেন না। কিন্তু তার কাছেই নিজের সমস্যা কষ্ট অকপটে শেয়ারও করতে পারতেন। তিনি এমনই একজন ছিলেন, যাকে একই সাথে শ্রদ্ধা ও ভালবাসা, ভয় ও মুহাব্বত করা যেত।

ব্যালেন্সড ও সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন আমার রাসুল। সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আপনাকে কিভাবে ভালোবেসে না পারি ইয়া রাসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ❤️

নবীজি (সা.)-এর শেখানো ১০টি লাইফ হ্যাকস:1. "আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি, যা নিয়মিত করা হয়, তা পরিমাণে অল্প হলে...
12/07/2026

নবীজি (সা.)-এর শেখানো ১০টি লাইফ হ্যাকস:

1. "আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি, যা নিয়মিত করা হয়, তা পরিমাণে অল্প হলেও।"

- সহীহ বুখারি: ৬৪৬৫

2. "একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো, তার সাথে অপ্রয়োজনীয় বিষয়গুলো এড়িয়ে চলা।"

-সুনান আত-তিরমিজি: ২৩১৭

3. "প্রকৃত বীর সে নয়, যে কুস্তিতে কাউকে হারিয়ে দেয়; বরং সেই প্রকৃত বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।"

- সহীহ বুখারি: ৬১১৪

4. "আগে তোমার উটটি বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা করো।"

- সুনান আত-তিরমিজি: ২৫১৭

5. "পার্থিব বিষয়ে সর্বদা তোমার চেয়ে নিচের অবস্থানে থাকা মানুষের দিকে তাকাও, ওপরের দিকে তাকিও না।"

- সহীহ মুসলিম: ২৯৬৩

6. "পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কাজে লাগাও: বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দরিদ্রতার আগে সচ্ছলতাকে, ব্যস্ততার আগে অবসরকে এবং মৃত্যুর আগে জীবনকে।"

মুসতাদরাক আলাস সাহিহাইন: ৭৮৪

7. "হে আল্লাহ! আমার উম্মতের জন্য সকাল বেলার সময়ে বরকত দান করুন।"

সুনান আবু দাউদ: ২৬০৬

৪. “তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে।"

- সহীহ বুখারি: ১৩

9. "যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময়ও তোমাদের কারো হাতে একটি গাছের চারা থাকে, সে যেন তা রোপণ করে দেয়।"

মুসনাদে আহমাদ: ১২৯০২

10. "দুনিয়াতে এমনভাবে জীবন কাটাও যেন তুমি একজন মুসাফির অথবা পথচারী।”

- সহীহ বুখারি: ৬৪১৬

দুনিয়ার সবকিছু স্থায়ী মনে করে এর পেছনে পাগলের মতো ছুটে লাভ নেই। ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী চিন্তা কমিয়ে জীবনকে সিম্পল রাখলে দুশ্চিন্তা ও মানসিক চাপ অনেক কমে যায়।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aman Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share