A.K.J Building Design & Construction

A.K.J Building Design & Construction Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A.K.J Building Design & Construction, Digital creator, comilla debidwar, Cumilla.

A.K.J Building Design & Construction একটি আর্কিটেকচারাল ডিজাইন ও কনস্ট্রাকশন ভিত্তিক প্রতিষ্ঠান, যা আবাসিক, বাণিজ্যিক ও শিল্প প্রকল্পের আধুনিক, টেকসই ও সৃজনশীল ডিজাইন এবং নির্মাণ সেবা প্রদান করে।

⁦Jolshiri Golf Club⁩⁦Nestled between the Purbachal Expressway and Madani Avenue in Sector 17 of Jolshiri Abashon,,
27/11/2025

⁦Jolshiri Golf Club⁩
⁦Nestled between the Purbachal Expressway and Madani Avenue in Sector 17 of Jolshiri Abashon,,

আলহামদুলিল্লাহ ___নতুন আরেকটি পাঁচ  তালা বাড়ির লে-আউট কাজ সফলভাবে সম্পন্ন করা হলো।সাথে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়...
25/11/2025

আলহামদুলিল্লাহ ___
নতুন আরেকটি পাঁচ তালা বাড়ির লে-আউট কাজ সফলভাবে সম্পন্ন করা হলো।
সাথে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

🏡 প্রকল্পের ধরন: ৫ তলা আবাসিক ভবন
📍 লোকেশন: নগর পাড়, কোম্পানিগঞ্জ মুরাদনগর কুমিল্লা
👤 ক্লায়েন্ট: জনাব কামাল উদ্দিন
📐 আয়তন: প্রতি ফ্লোর প্রায় ১৮৬০ বর্গফুট

শ্রদ্ধেয় ভাইয়ের বিশেষ চাহিদা অনুযায়ী সম্পূর্ণ নকশা ও ডিজাইন কাজ সম্পন্ন করা হয়েছে,
যাতে আধুনিক আরামদায়ক পারিবারিক পরিবেশ নিশ্চিত হয়।

🤝 ডিজাইন ও নির্মাণ সহযোগিতায়
A.K.J Building Design & Construction

👷‍♂️ Abdul Kader Jilani
📞 01577-050845

🏢 ভূমিকম্পে ইমারত রক্ষা—আপনার দায়িত্ব, আমাদের অভিজ্ঞতাভূমিকম্প কখন, কোথায়, কীভাবে হবে—আমরা কেউই জানি না।কিন্তু সঠিক নকশা...
21/11/2025

🏢 ভূমিকম্পে ইমারত রক্ষা—আপনার দায়িত্ব, আমাদের অভিজ্ঞতা

ভূমিকম্প কখন, কোথায়, কীভাবে হবে—আমরা কেউই জানি না।
কিন্তু সঠিক নকশা ও মানসম্মত নির্মাণই পারে আপনার স্বপ্নের ইমারতকে নিরাপদ রাখতে।

এখানে জেনে নিন ইমারতকে ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষা করার ১০টি কার্যকর উপায়

✅ ১. ভূমিকম্প সহনশীল স্থাপত্য ও স্ট্রাকচারাল ডিজাইন

BNBC অনুযায়ী ডিজাইন করুন এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন।

✅ ২. শক্তিশালী ফাউন্ডেশন

সঠিক Soil Test করে প্রয়োজন অনুযায়ী পাইলিং/গভীর ভিত্তি তৈরি করা জরুরি।

✅ ৩. উচ্চ মানের নির্মাণ সামগ্রী

রড, সিমেন্ট, বালু—সবকিছু মানসম্মত ব্যবহার করুন।

✅ ৪. দক্ষ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান

নির্মাণের প্রতিটি ধাপ বিশেষজ্ঞের নজরদারিতে হওয়া উচিত।

✅ ৫. শিয়ার ওয়াল ব্যবহার

৬ তলার বেশি ভবনে শিয়ার ওয়াল ভবনকে অতিরিক্ত স্থিতিশীল করে।

✅ ৬. কলাম–বিম জোড় শক্তিশালী করা

যথাযথ স্টিরাপ, ওভারল্যাপ ও বাঁধাই নিশ্চিত করুন।

✅ ৭. নিয়মিত রক্ষণাবেক্ষণ

ফাটল, জং বা লিকেজ দেখা দিলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করুন।

✅ ৮. পুরোনো ভবন রেট্রোফিটিং

Jacketing, Steel Bracing বা FRP Wrapping দিয়ে ভবন শক্তিশালী করুন।

✅ ৯. অতিরিক্ত লোড এড়িয়ে চলুন

নকশায় না থাকা অতিরিক্ত ফ্লোর বা ভারী লোড ভবনকে ঝুঁকিতে ফেলে।

✅ ১০. সঠিক স্থানে ভবন নির্মাণ

ভরাট জমি বা নরম মাটিতে নির্মাণের আগে বিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন।

---

🏗️ আপনার নিরাপদ ইমারত নির্মাণে আমরা আছি পাশে

নকশা থেকে নির্মাণ—সবকিছুতেই আমাদের টীম নিখুঁত ও নির্ভরযোগ্য।

📞 যোগাযোগ:
A.KJ. Building Design & Construction
01707-167010 -01577050845

ছাদ এভাবে ভেঙে পড়ার কারণ কি ?😪
25/10/2025

ছাদ এভাবে ভেঙে পড়ার কারণ কি ?😪

৩০% খরচ কমানোর উপায়,,,,কয়েল পাইপের কাজ,,, কোনো ফিটিংস লাগে না । পাইপে জোড়া দিতে হয় না,,, আমরা ব্যবহার করছি,,, আপনারা...
23/10/2025

৩০% খরচ কমানোর উপায়,,,,
কয়েল পাইপের কাজ,,, কোনো ফিটিংস লাগে না । পাইপে জোড়া দিতে হয় না,,, আমরা ব্যবহার করছি,,, আপনারাও খরচ বাঁচাতে ব্যবহার করতে পারেন।
(RFL পলি কয়েল পাইপ) 😍

টপিক: “বাংলাদেশে যে সকল সিমেন্ট পাওয়া যায়?”🧱 ভূমিকা:  বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া যায়, যা নির্মাণ কাজের ধরন ও ...
16/10/2025

টপিক: “বাংলাদেশে যে সকল সিমেন্ট পাওয়া যায়?”

🧱 ভূমিকা:
বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া যায়, যা নির্মাণ কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার হয়। প্রতিটি সিমেন্টের নিজস্ব বৈশিষ্ট্য, গুণমান ও প্রয়োগ ক্ষেত্র রয়েছে।

✅ **বাংলাদেশে সাধারণত যে ধরণের সিমেন্ট পাওয়া যায়:**

১. **Ordinary Portland Cement (OPC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-I 52.5N
➤ Standard: EN 197 Type CEM-I
➤ Standard: ASTM C 150 Type-I
➤ দ্রুত শক্ত হয়
➤ প্রধানত RCC ও স্ট্রাকচারাল কাজে ব্যবহৃত হয়
➤ রাস্তা, ব্রিজ, কলাম ও বিম নির্মাণে আদর্শ
➤ Clinker: ৯৫-১00%
➤ Gypsum: 0-৫%

২. **Portland Composite Cement (PCC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-II/A-M(S-V-L), 42.5N
➤ Standard: ASTM C 595
➤ ধীরে শক্ত হয়
➤ ফিনিশিং, প্লাস্টার ও সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত হয়
➤ দীর্ঘমেয়াদে টেকসই এবং পরিবেশবান্ধব
➤ Clinker: ৮0-৯৪%
➤ Fly Ash & Slug: ৬-২0%
➤ Gypsum: 0-৫%

৩. **Portland Composite Cement (PCC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-II/B-M(S-V-L), 42.5N
➤ ধীরে শক্ত হয়
➤ ফিনিশিং, প্লাস্টার ও সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত হয়
➤ দীর্ঘমেয়াদে টেকসই এবং পরিবেশবান্ধব
➤ Clinker: ৬৫-৭৯%
➤ Fly Ash & Slug: ২১-৩৫%
➤ Gypsum: 0-৫%

৪. Portland Pozzolana Cement (PPC)
➤ Standard: IS 1489 (Part-1): 2015
➤ Clinker: ৬৫-৭৫%
➤ Fly Ash & Slug: ১৫-৩৫%
➤ Gypsum: 0-৫%

৫. White Cement:*
➤ ফিনিশিং, ডেকোরেটিভ ও অভ্যন্তরীণ কাজে ব্যবহার হয়
➤ সাধারণ কাঠামোগত কাজে ব্যবহৃত হয় না

✅ সিমেন্ট বেছে নেওয়ার সময় যে বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত:**
- নির্মাণ কাজের ধরন (স্ট্রাকচারাল না নন-স্ট্রাকচারাল)
- প্রয়োজন অনুযায়ী OPC না PCC
- পরিবেশগত শর্ত (ভিজা এলাকা, সালফেটযুক্ত মাটি ইত্যাদি)
- সিমেন্টের উৎপাদনের তারিখ ও সংরক্ষণের অবস্থা
- ব্যাগে আর্দ্রতা বা চুন দানা আছে কিনা যাচাই করা

🧠 মনে রাখার মতো কথা:
“সিমেন্টের ধরন ঠিক না হলে, ডিজাইন যত ভালোই হোক কাঠামো টিকবে না।”

08/10/2025

শাটারিং খোলার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। যেমন, প্রথমে খুঁটি এবং দেয়ালের পাশ থেকে শাটারিং খুলতে হয়। ছাদের নিচের অংশের শাটারিং খোলার আগে অন্তত ২১ দিন অপেক্ষা করা উচিত। শাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যাতে ছাদের কোনো ক্ষতি না হয়।

✅ মাটি পরীক্ষার রিপোর্ট বোঝার সহজ উপায়🔍 মাটি পরীক্ষার রিপোর্ট কেন গুরুত্বপূর্ণ?একটি বিল্ডিং বা স্ট্রাকচার কতটা নিরাপদ ও ...
08/10/2025

✅ মাটি পরীক্ষার রিপোর্ট বোঝার সহজ উপায়

🔍 মাটি পরীক্ষার রিপোর্ট কেন গুরুত্বপূর্ণ?

একটি বিল্ডিং বা স্ট্রাকচার কতটা নিরাপদ ও টেকসই হবে তা নির্ভর করে মাটির ভার বহন ক্ষমতার (Bearing Capacity) উপর। এজন্য Soil Test Report সঠিকভাবে বুঝা অত্যন্ত জরুরি।

মাটি পরীক্ষার রিপোর্টে সাধারণত অনেকগুলো N-Value (SPT – Standard Pe*******on Test Value) দেওয়া থাকে। এই N-Value দিয়েই বোঝা যায় মাটির শক্তি কেমন।

✔️ N-Value দিয়ে মাটির শক্তি নির্ধারণ

N ≤ 2 → খুব নরম (Very Soft) মাটি

ভার বহন ক্ষমতা: ~২ টন/মি²

N = 2 – 5 → নরম (Soft) মাটি

ভার বহন ক্ষমতা: ~২ – ৫ টন/মি²

N = 5 – 9 → মাঝারি (Medium) মাটি

ভার বহন ক্ষমতা: ~৫ – ১০ টন/মি²

N = 9 – 17 → শক্ত (Stiff) মাটি

ভার বহন ক্ষমতা: ~১০ – ২০ টন/মি²

N = 17 – 33 → খুব শক্ত (Very Stiff) মাটি

ভার বহন ক্ষমতা: ~২০ – ৪০ টন/মি²

N ≥ 33 → অত্যন্ত কঠিন (Hard) মাটি

ভার বহন ক্ষমতা: ৪০ টনের বেশি/মি²

🧾 ব্যাখ্যা

N-Value যত বেশি → মাটি তত শক্ত → বহন ক্ষমতা তত বেশি।

ভবন নকশা ও ফাউন্ডেশন ডিজাইনে Bearing Capacity অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✅ গুরুত্বপূর্ণ বিষয়

✔ N-Value কম → সাধারণত Pile Foundation বা Deep Foundation দরকার হয়।
✔ N-Value বেশি → সাধারণত Shallow Foundation যথেষ্ট।
✔ রিপোর্টে শুধু N-Value নয়, বরং Moisture Content, Grain Size, Liquid Limit ইত্যাদি তথ্যও থাকে।

👉 সহজভাবে বলা যায়, মাটি পরীক্ষার রিপোর্ট পড়তে N-Value জানা সবচেয়ে জরুরি বিষয়, আর এই মান দিয়েই মাটির শক্তি ও ফাউন্ডেশনের ধরন ঠিক করা হয়।

A.K.J Building Design & Construction
Call-01707-167010

06/10/2025

Wheel Loader operator is a heavy equipment operator who uses a wheel loader to move and haul materials like dirt, gravel, and construction debris....

Under ground water tank😍
05/10/2025

Under ground water tank😍

Address

Comilla Debidwar
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.K.J Building Design & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share