22/05/2026
ভালো জাতের গরু পেতে.
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামে অবস্থিত এস এ এগ্রো ফার্ম নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কোরবানির ঈদকে সামনে রেখে খামারটি এবার সম্পূর্ণ লাইভ ওয়েটে গরু বিক্রির উদ্যোগ নিয়েছে, যাতে ক্রেতারা প্রতারণার শিকার না হন এবং ন্যায্য দামে ভালো মানের গরু কিনতে পারেন।
খামার সূত্রে জানা যায়, এস এ এগ্রো ফার্মে দেশীয়ভাবে লালন-পালন করা সুস্থ ও সুন্দর গরু বিক্রি করা হচ্ছে। লাইভ ওয়েটের মাধ্যমে গরুর সঠিক ওজন নির্ধারণ করে বিক্রি করায় ক্রেতাদের মধ্যেও স্বস্তি দেখা গেছে।
খামারি জানান, ক্রেতাদের ভালো সাড়া ও বিশ্বাস অর্জন করতে পেরে তিনি অনেক খুশি। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ গরু দেখতে ও কিনতে আসছেন।
যোগাযোগ: ০১৭৮৪-৪৪৪২৭৩
লোকেশন: মোহাম্মদপুর ইউনিয়ন, শায়েস্তানগর গ্রাম, দাউদকান্দি, কুমিল্লা।