Md Al Fahad Bhuiyan

Md Al Fahad Bhuiyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Al Fahad Bhuiyan, Digital creator, Naykamta, Korpai, Burichong, Cumilla.

01/05/2026

একটা সুন্দর মৃত্যু ব্যাতীত জীবনে আর কোনো লক্ষ্য নেই।

Back when life felt simpler and smiles were real.💫✨
28/04/2026

Back when life felt simpler and smiles were real.💫✨

মানে মানুষ কতটা অবহেলিত হলে মেসেঞ্জার এভাবে তার জন্য মেসেজ চেক করে দেয়। কিন্তু দুঃখের বিষয় এভাবে চেক করেও নতুন কোনো মে...
19/04/2026

মানে মানুষ কতটা অবহেলিত হলে মেসেঞ্জার এভাবে তার জন্য মেসেজ চেক করে দেয়। কিন্তু দুঃখের বিষয় এভাবে চেক করেও নতুন কোনো মেসেজ পেলো না😔😞

14/04/2026

এই বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে যদি অকৃতকার্যের হার ১০০% ও হয় তাতে অবাক হওয়ার মতো কিছু নেই! না এরকম ফলাফল আসার পেছনে সম্পূর্ণ দোষ শিক্ষার্থীদের নয়, বরং শিক্ষার্থীদের চেয়েও বেশি দায়ী হবে আমাদের এডুকেশন সিস্টেম এবং আমাদের নবনির্বাচিত অতিউৎসাহী শিক্ষামন্ত্রী মহোদয়। অতিউৎসাহী বলার কারণ হলো, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক শিক্ষার্থীরা মোট ৩টি সরকার এবং ২টি ভিন্ন সিস্টেমের মধ্য দিয়ে পড়াশোনা করেছে। বর্তমান মাধ্যমিক শিক্ষার্থীরা ৯ম শ্রেণীতে আওয়ামী লীগ সরকার,১০ম শ্রেণীতে অন্তর্বর্তীকালীন সরকার, এবং পরীক্ষার সময় এসে পেয়েছে বিএনপি সরকারকে। কাজেই তিনটি ভিন্ন ভিন্ন সরকারের শিক্ষা ব্যবস্থাও ছিল ভিন্ন ভিন্ন ধরণের। বিগত শিক্ষাবর্ষ গুলোতে সাধারণত নবম শ্রেণী ও দশম শ্রেণীতে একই বই পড়ানো হতো এবং শিক্ষার্থীরা ৩টি ভিন্ন ভিন্ন বিভাগে ভর্তি হয়ে স্ব স্ব বিভাগের পাঠ্যপুস্তক অনুযায়ী পড়াশোনা করত, কিন্তু ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসে আওয়ামী লীগ সরকার নবম শ্রেণি থেকে সকল ধরণের বিভাগ বাতিল করে এবং সকল শিক্ষার্থী কে সকল বিভাগের পাঠ্যপুস্তক অধ্যয়ন করতে হবে বলে ঘোষণা দেয়, ফলে পাঠ্যপুস্তকেও ব্যাপক পরিবর্তন ঘটে। কয়েক মাস পর বাস্তব পরিস্থিতি বিবেচনায় আবার বিভাগভিত্তিক শিক্ষা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে শিক্ষার্থীদের অল্প সময়ের মধ্যে একাধিক পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছে, যা তাদের জন্য মানসিক ও একাডেমিকভাবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বাংলাদেশে যেখানে আগে মাধ্যমিক শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট পাঠ্যপুস্তক শেষ করার জন্য ৯ম ও ১০ম দুইটি শ্রেণী পেতো সেখানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই দুইটি শ্রেণী তো পাই ই নি বরং এই দুই শ্রেণীতে অধ্যয়ন কালীন সময়ে তাদেরকে তিনটি ভিন্ন ভিন্ন সিস্টেমের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এখন আবার আমাদের বহুল আকাঙ্ক্ষিত নতুন শিক্ষামন্ত্রী মহোদয় দুই দিন পরপর মিডিয়ায় এসে বলে পরীক্ষায় এইরকম , সেইরকম কঠোরতা থাকবে, এইভাবে গার্ড দিবে, এইভাবে খাতা দেখবে, এক নাম্বার ও অতিরিক্ত দেওয়া হবে না ব্লা ব্লা। আপনি জানলে হয়তো কিছু টা অবাক হবেন যে এটিই তাদের প্রথম পাবলিক পরীক্ষা অর্থাৎ এর আগে এই ব্যাচ এর কোনো শিক্ষার্থী ৫ম এবং ৮ম কোনো শ্রেণীতেই পাবলিক পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নেই। কাজেই শিক্ষামন্ত্রীর এসব বক্তব্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস কে আরও ভেঙে দিচ্ছে। আপনি হয়তো চেয়ারে বসার সাথে সাথেই কাগজে কলমে সিস্টেমের পরিবর্তন আনতে পারবেন কিন্তু বিগত দুই আড়াই বছর ধরে এসব শিক্ষার্থীদের মগজে যেই সিস্টেম টা আটকে গেছে সেটা হঠাৎ করেই পরিবর্তন করতে পারবেন না। তাই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে হুট করেই এমন কোনো সিদ্ধান্ত নিবেন না যেই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ তরূণ-তরূণীদের সাথে বেইনসাফির কারণ হয়ে উঠে। শিক্ষা খাতে পরিবর্তন হোক সেটা আমরাও চাই কিন্তু সেটা হুট করে‌ না, ধাপে ধাপে ভালো ভালো পরিবর্তন নিয়ে আসাটাই দেশ ও দশের জন্য মঙ্গলজনক হবে।

🗣️Md Al Fahad Bhuiyan

HALA MADRID 💥💥
07/04/2026

HALA MADRID 💥💥

কুমিল্লা শহরে প্রবেশের অন্যতম প্রধান সড়ক—আলেখারচর বিশ্বরোড থেকে শাসনগাছা বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার বর্তমান অবস্থা স...
27/03/2026

কুমিল্লা শহরে প্রবেশের অন্যতম প্রধান সড়ক—আলেখারচর বিশ্বরোড থেকে শাসনগাছা বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার বর্তমান অবস্থা সত্যিই হতাশাজনক এবং লজ্জাজনক।

প্রতিদিন প্রায় ৮–১০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করছে। কিন্তু ভাঙাচোরা রাস্তা, বড় বড় গর্ত, পানি জমে থাকা আর অসহনীয় যানজটের কারণে প্রতিদিন গড়ে ১–২ ঘণ্টা করে অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে। অর্থাৎ, প্রতিদিন প্রায় ১০,০০০ কর্মঘণ্টা অপচয় হচ্ছে—যা মাসে দাঁড়ায় ৩ লক্ষ ঘণ্টারও বেশি! ভাবা যায়, শুধু একটি রাস্তার কারণে একটি শহরের কত বড় অর্থনৈতিক ক্ষতি হচ্ছে?

শুধু সময় নয়, এই সড়ক কেড়ে নিচ্ছে মানুষের স্বস্তি, স্বাস্থ্য ও নিরাপত্তা—
• অফিসগামী মানুষ প্রতিদিন দেরি করছে
• শিক্ষার্থীরা ক্লাস মিস করছে
• রোগী ও অ্যাম্বুলেন্স জ্যামে আটকে পড়ছে
• ধুলাবালি ও কাদায় শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগীদের অবস্থা আরও খারাপ হচ্ছে

সবচেয়ে অবাক করার বিষয় হলো—ঢাকা ও চট্টগ্রাম জেলার পরে সর্বোচ্চ সংসদীয় আসন (মোট ১১ টি) আসন রয়েছে কুমিল্লা জেলায় তাছাড়াও, প্রভাবশালী ৩ জন মন্ত্রী এবং জাতীয় সংসদের সম্মানিত সভাপতি থাকা সত্ত্বেও শহরের প্রবেশের এই গুরুত্বপূর্ণ এবং প্রধান সড়কের এমন বেহাল দশা যদি ঠিক না হয় তাহলে আর কখনো এই প্রকল্প বাস্তবায়ন হবে কিনা এই বিষয়ে সন্দেহ টা থেকে যায়?

তাই এই বিষয় টা নিয়ে আওয়াজ তোলার এখনই সঠিক সময়।

এটি শুধু একটি রাস্তার সমস্যা নয়—এটি একটি শহরের সম্মান, নাগরিক অধিকার এবং উন্নয়নের প্রশ্ন।

আমাদের দাবি খুবই যৌক্তিক—
✅ দ্রুত সম্পূর্ণ রাস্তার সংস্কার
✅ যানজট নিরসনে নতুন একটি লেন নির্মাণ
✅ কার্যকর ড্রেনেজ ব্যবস্থা
✅ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ পরিকল্পনা

কুমিল্লাবাসী আর অবহেলা নয়, সমাধান চায়—এখনই, অবিলম্বে।

😅😅
20/03/2026

😅😅

রমজান তো প্রায় শেষ হওয়ার দ্বারপ্রান্তে, আচ্ছা নিরিবিলি অন্ধকার একটা রূমে দুইটা চোখ বন্ধ করে একবার ভাবুন তো এই রমজানে আ...
19/03/2026

রমজান তো প্রায় শেষ হওয়ার দ্বারপ্রান্তে, আচ্ছা নিরিবিলি অন্ধকার একটা রূমে দুইটা চোখ বন্ধ করে একবার ভাবুন তো এই রমজানে আপনি কি কি করেছেন? একটু ভেবে দেখুন তো আদোও কি আপনি রমজানের হক্ব গুলো পরিপূর্ণ ভাবে আদায় করতে পেরেছেন?
আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, এবং আল্লাহ ও তাঁর রাসূলের দেখানো পথে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন।

বন্ধু মনে হয় এটার জন্যই নতুন নতুন বিম্পি করা শুরু করছিল 😁বি: দ্র: রাষ্ট্রীয় কোষাগারের অর্থ এভাবে বিএনপির নিজ দলের নেতা...
19/03/2026

বন্ধু মনে হয় এটার জন্যই নতুন নতুন বিম্পি করা শুরু করছিল 😁
বি: দ্র: রাষ্ট্রীয় কোষাগারের অর্থ এভাবে বিএনপির নিজ দলের নেতাকর্মীদের মাঝে বিলি করা টা আপনি কিভাবে দেখছেন?

ঐযে পাথরটা, ওখানে লেখা আছে - "তুমি চলে গেলে, ঢেউ গুলো থেমে যাবে না" ।সহজ কথায় বলতে গেলে - "আপনার অনুপস্থিতিতে পৃথিবীর ক...
18/03/2026

ঐযে পাথরটা, ওখানে লেখা আছে - "তুমি চলে গেলে, ঢেউ গুলো থেমে যাবে না" ।
সহজ কথায় বলতে গেলে - "আপনার অনুপস্থিতিতে পৃথিবীর কিছুই থেমে থাকে না, শুধু কিছু অনুভূতি নীরবে ফিকে হয়ে যায়"।

🌑 বাংলাদেশে সামাজিক কুসংস্কার: উন্নয়নের পথে অদৃশ্য বাধাআমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, কিন্তু এখনো সমাজের একটি ব...
17/03/2026

🌑 বাংলাদেশে সামাজিক কুসংস্কার: উন্নয়নের পথে অদৃশ্য বাধা

আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, কিন্তু এখনো সমাজের একটি বড় অংশ কুসংস্কারের অন্ধকারে বন্দী।
প্রশ্ন হচ্ছে—আমরা কি সত্যিই এগিয়ে যাচ্ছি, নাকি শুধু বাইরে থেকে আধুনিক, ভেতরে এখনো পুরোনো বিশ্বাসে আটকে আছি?

🔍 কুসংস্কার এমন এক মানসিকতা, যা মানুষকে যুক্তি ও সত্য থেকে দূরে সরিয়ে রাখে।
এটি ধীরে ধীরে আমাদের চিন্তাশক্তি দুর্বল করে এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

💔 আমাদের সমাজে এখনো দেখা যায়—
• অসুস্থ হলে চিকিৎসকের বদলে ঝাড়ফুঁক বা তাবিজের উপর নির্ভরতা
• বাল্যবিবাহকে “সম্মান রক্ষা” বা “নিরাপত্তা” হিসেবে দেখা
• নারীদের “অপয়া” বা “অশুভ” হিসেবে চিহ্নিত করা
• পরীক্ষার আগে বা গুরুত্বপূর্ণ কাজের আগে অযৌক্তিক নিয়ম মেনে চলা
• ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে কুসংস্কারকে বৈধতা দেওয়ার চেষ্টা

⚠️ এই কুসংস্কারগুলোর প্রভাব ভয়াবহ—
এগুলো শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং পুরো সমাজকে পিছিয়ে দেয়।
অশিক্ষা বাড়ায়, স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, নারী ও শিশুদের উপর নির্যাতন বাড়ায়, এবং অর্থনৈতিক উন্নয়নেও বাধা সৃষ্টি করে।

📉 সবচেয়ে বড় সমস্যা হলো—
অনেকেই জানেই না যে তারা কুসংস্কারের মধ্যে বাস করছে।
কারণ এই বিশ্বাসগুলো ছোটবেলা থেকেই পরিবার ও সমাজের মাধ্যমে আমাদের মধ্যে ঢুকে যায়।

✨ তাহলে সমাধান কোথায়?

✔️ শিক্ষার মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে
✔️ বিজ্ঞান ও যুক্তির চর্চা করতে হবে
✔️ ধর্মকে সঠিকভাবে বুঝতে হবে, অপব্যাখ্যা নয়
✔️ পরিবার থেকেই শিশুদের যুক্তিবাদী চিন্তায় গড়ে তুলতে হবে
✔️ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান নিতে হবে

🤝 মনে রাখতে হবে—
পরিবর্তন একদিনে আসে না, কিন্তু শুরুটা হতে পারে আজ থেকেই… আপনার, আমার, আমাদের মাধ্যমে।

📢 আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদের সচেতন করি।
একটি কুসংস্কারমুক্ত, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।

🗣️ Md Al Fahad Bhuiyan
#কুসংস্কারমুক্ত_বাংলাদেশ

Address

Naykamta, Korpai, Burichong
Cumilla
3520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Al Fahad Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share