14/11/2025
ছোট ভাই হানিয়া আমির নিয়ে খুশি… আর বড় ভাই যা পাইছে তাই নিয়েই খুশি! 🙂
এমন একটা ক্যাপশন দিয়ে Rafsan the ChotoBhai আর তার বড় ভাই Nafis Rafsan এর ছবি এখন পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই ভাই-দুই জীবন, দুই গল্প।
“নাফিস রাফসান: শান্ত, সম্মানী, ভদ্র মানুষ”
- হানিয়া আমির কেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হলেও নাফিস ভাই কখনোই গিয়ে তার সাথে ছবি বা ভিডিও বানাতে যাবে না। কারণ, উনি কনটেন্ট ক্রিয়েটর নন, কর্পোরেট চাকরি করেন, সময় পেলে লাইফস্টাইল/ফ্যাশন ব্লগ করেন, কিন্তু ভাইরাল হওয়ার পেছনে দৌড়ান না।
তার ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখেন, কোনো মেয়ের সাথে ভিডিও পাবেন না। তিনি নিজের মতো শান্ত, ভদ্র, লো-প্রোফাইল মানুষ। আজকাল এমন মানুষ পাওয়া, সত্যি কথা বলতে, বিরল!
“রাফসান দা ছোট ভাই: কোলাবরেশনই তার সফলতার চাবি”
- অন্যদিকে ছোট ভাই রাফসানের কাজই হলো, তারকাদের সাথে কনটেন্ট বানানো। তাই তাকে আমরা দেখি, বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিন, সাবিলা নূর, MOvlogs, দাউদ কিম, আরেফিন শুভ, তাহসান, আরবাজ খান, শাকিব খান, এমনকি ক্রিকেটার তাসকিন আহমেদ সহ সবাইকে নিয়ে ভিডিও করতে।
এটাই তার স্টাইল। এটাই তার স্ট্র্যাটেজি। এটাই তাকে জনপ্রিয় করেছে। ৬ বছর আগের এক ভিডিওতে সে নিজেই বলেছিল- “ভিডিওতে ভিউ কমে গেছে গাইস… তাই একজন ইনফ্লুয়েন্সারের হেল্প নিব।” সেই ইনফ্লুয়েন্সার ছিলেন- সুনহেরা তাসনিম।
অনেকে মনে করে Sunehra Tasnim নাকি রাফসানের কারণে বিখ্যাত হয়েছে… কিন্তু বাস্তবটা উল্টো! রাফসানই সুনহেরাকে ভিডিওতে এনে নিজের ভিউ, রিচ, জনপ্রিয়তা বাড়িয়েছে।
এবং ধীরে ধীরে সে বুঝে গেল, ভিডিওতে মেয়ে থাকলে মানুষ না চাইলেও ক্লিক করবেই, এ থেকেই তার ভিডিওতে এখন বেশি দেখা যায় মেয়ে সেলিব্রিটিদের। এটা তার মস্তিষ্ক, এটা তার মার্কেটিং!
শেষ কথা:
- দুই ভাই-দুই রকম পথ। একজন নিজের সম্মান, ভদ্রতা আর কমফোর্ট জোনে থেকে জীবন কাটায়, অন্যজন ট্রেন্ড, কোলাবরেশন আর স্মার্ট প্ল্যান দিয়ে সামনে এগোয়। দু’জনই নিজের মতো সফল।
আপনি কোন ভাইকে বেশি রেসপেক্ট করেন?
বড় ভাই নাফিস, নাকি রাফসান দা ছোটভাই?