The Cumilla Times

Contact the business

The Cumilla Times Video

কোম্পানীগঞ্জ গ্রামীণ জুয়েলার্স।
24/08/2026

কোম্পানীগঞ্জ গ্রামীণ জুয়েলার্স।

24/08/2026

কোম্পানীগঞ্জ গ্রামীণ জুয়েলার্সের নৌভ্রমণ অনুষ্ঠিত।

19/03/2026

Eid Mobarak

রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার...
01/03/2026

রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল সোয়া ৫টায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় ক্বারী বেলাল হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ইফতার মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ও নেতৃবৃন্দ, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতে তাকে ও বিএনপি নেতাদের ইফতার মাহফিলে আমন্ত্রণ দেয়ার জন্য আমীরে জামায়াত ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আজ এখানে সকলে একত্রিত হয়েছি। কিছুদিন আগে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে। গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছেন। বিভিন্ন অত্যাচার নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছেন। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের সূচনা হয়েছে। এই ত্যাগের মাধ্যমে, হাজারো মানুষের অত্যাচারের মাধ্যমে আমরা আমাদের বাক ও ব্যক্তি স্বাধীনতা ও অধিকার চর্চার সুযোগ পেয়েছি। সেজন্য আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা, আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আগামী দিনের আমাদের কাজগুলো হবে এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য। আল্লাহর দরবারে রহমত কামনা করি- যাতে মানুষের ভাগ্য পরিবর্তনের তাওফিক দেন।

সভাপতির বক্তব্যে সম্মানিত আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের ৩৬ জুলাই ছাত্রজনতার বিপ্লবে আমরা দলমত নির্বিশেষে সকলেই শামিল হয়েছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর এ মাসের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর সংসদ ও সরকার গঠিত হয়েছে। সরকার ও সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা।

তিনি বলেন, আমরা গতানুগতিক বিরোধীদল হিসেবে এই সংসদে কাজ করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ। জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধীদল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। সরকারের সকল সংগত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি সরকার কোনো অসংগত সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করব। সরকার আমাদের পরামর্শ গ্রহণ করলে জাতি উপকৃত হবে আমরা কৃতজ্ঞ হবো। সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটিই আমরা পালন করব। আমরা জাতির অধিকারের পক্ষে দাঁড়াবো। আমরা এই সদিচ্ছা ও ধারণা রাখতে চাই যে- সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল সামনের চাকা হলে বিরোধী দল হবে পিছনের চাকা।

তিনি আরও বলেন, আমরা পথচলায় সমন্বয় চাই। পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। মহান জাতীয় সংসদের এক সেকেন্ডও নষ্ট হোক- আমরা তা প্রত্যাশা করি না। জাতীয় সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। যে সমস্ত কালো আইন আমাদের সংবিধানে রয়ে গেছে, সেগুলো দূর করতে আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাবো। জাতিকে সম্মানিত জাতি হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য যে আইন সংযোজনের প্রয়োজন আমরা প্রত্যাশা করব সরকারি ও বিরোধীদল সেভাবে এগিয়ে যাবো। তাহলে অতীতের হতাশার যে রাজনীতি জাতিকে গ্রাস করে আছে তার কড়াল গ্রাস থেকে এ জাতি আশা করি মুক্তি পাবে, ইনশাআল্লাহ। এসময় আমীরে জামায়াত ৪৭, ৫২, ৭১ ও ২০২৪ এর বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ ও জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা এবং বীরত্বগাথা জীবন নিয়ে তাদের বেঁচে থাকার তাওফিক কামনা করেন।

রমজানের শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনার জন্য তাওফিক কামনা করেন আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পরিশেষে মোনাজাত পরিচালনা করেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Cumilla Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Cumilla Times:

Shortcuts

Share

Category