04/06/2026
ব্রেকিং নিউজ...
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামে ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ
যুবসমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি মেম্বার-সর্দাররা...
ধর্ষক আল আমিন (পিতা: মুরা আলী)-এর জায়গা জেলখানায়, কোনো সালিশের টেবিলে নয়। ৫ লাখ টাকার লোভ দেখিয়ে কার পকেট ভারী করার জন্য একটা নিষ্পাপ শিশুর সম্ভ্রম বিক্রি করলেন আপনারা?
সবচেয়ে বড় ধৃষ্টতা ও লজ্জার বিষয় হলো—এই অন্যায়ের বিরুদ্ধে এলাকার সচেতন যুবসমাজ যদি ফেসবুকে সত্য তুলে ধরে, তবে নাকি তাদের বিরুদ্ধে থানায় ব্যবস্থা নেওয়া হবে! মেম্বার আর সর্দারদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই—হুমকি কাকে দিচ্ছেন? অপরাধীকে শেল্টার দিয়ে নিজেরা যেখানে অপরাধ করছেন, সেখানে যুবসমাজকে ভয় দেখানোর সাহস দেখাবেন না।
পরিষ্কার ভাষায় জেনে রাখুন—"ধর্ষকের পক্ষে যারা সাফাই গায়, তারাও ধর্ষক।" অপরাধীকে আড়াল করার এই নোংরা দালালি ব্রাহ্মণপাড়ার মাটিতে চলবে না।
পুরো উপজেলাবাসীর কাছে আমরা এর বিচার চাই। এই প্রহসনের সালিশি নাটক আমরা মানি না। অবিলম্বে ধর্ষক আল আমিনকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে যারা আড়াল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে হবে।
এলাকার যুবসমাজ ও সচেতন জনগণ, চুপ থাকবেন না...
ধর্ষককারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালনগর গ্রামের যুব সমাজ ঐক্যবদ্ব ✊