29/12/2025
১৭ হিজরির মোতাবেক ৭১৫ খ্রিস্টাব্দ। ঠিক আজকের মতোই হজের মৌসুম। মক্কা শরীফ তখন মানুষের ঢলে ভরে গেছে। শহর, শহরতলি, অলিগলি, রাস্তা, বাজার—সবখানে শুধু মানুষ আর মানুষ। দূর থেকে দেখলে মনে হয়, যেন সাদা কাপড়ে ঢাকা এক বিশাল মানবসমুদ্র।
এই মানুষগুলোর একটা বড় মিল আছে—সবার পোশাক এক। সেলাইবিহীন সাদা কাপড়, মাথা খোলা, পা খোলা। চোখে চোখে একই লক্ষ্য, অন্তরে একই উদ্দেশ্য। সবাই আল্লাহর ঘরে এসেছে, একই ডাক দিচ্ছে—লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুখে তাওহিদের ঘোষণা, মনে ঈমানকে বাঁচিয়ে রাখার শপথ। সবাই হাজি।
পুরো মক্কা তখন ছোট-বড় তাঁবুতে ভরা। সেখানে নারী আছে, পুরুষ আছে, ছোট ছোট শিশু আছে। কারো গায়ের রং ফর্সা, কারো গা একদম কালো, কারো বাদামি। কেউ শক্ত-সমর্থ, কেউ দুর্বল। কেউ ধনী, কেউ গরিব। কেউ শাসক, কেউ সাধারণ মানুষ। কেউ দাস, কেউ মুক্ত।
তবুও মনে হয়—সবাই যেন এক পরিবারের মানুষ। চালচলন এক, কথা বলার ভঙ্গি এক, আচরণে কোনো ভেদ নেই। কেউ একই দেশ থেকে আসেনি—এসেছে আফ্রিকা থেকে, চীন থেকে, ইরান থেকে, তুরান থেকে, দুনিয়ার নানা প্রান্ত থেকে। কিন্তু পরিচয় একটাই—সবাই মুসলমান।
মক্কা এমন এক জায়গা, যেখানে ইসলাম পৌঁছালে মানুষ আলোর পথ পায়। সেই আলোর টানেই দুনিয়ার নানা কোণ থেকে মুসলমানরা হজের ডাক শুনে মক্কা শরীফে ছুটে আসে।
(--তোমরা চাইলে পরের পর্ব দিতে পারি*---*)