12/09/2026
ব্যক্তিগত ব্যস্ততায় নিয়মিত নামাজ না পড়ানোয় ইমাম বদল, ধর্মমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মসজিদ কমিটির...
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নভুক্ত লক্ষ্মীপুর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম আবু হানিফের অভিযোগকে সম্পূর্ণ কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে মসজিদ কমিটি।
গত শুক্রবার জুমার নামাজের পর এক বিবৃতিতে মসজিদের সাধারণ সম্পাদক মনির হোসেন শাহিন কমিটির এই অবস্থান স্পষ্ট করেন।
এর আগে ইমাম আবু হানিফ অভিযোগ তোলেন, জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) শীর্ষ নেতা তথা বর্তমান সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর নির্দেশে এই মসজিদের সরকারি বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে।
ইমামের দাবি অনুযায়ী, ধর্মমন্ত্রী মসজিদ কমিটিকে জানিয়েছেন— ইমাম আবু হানিফকে চাকরিচ্যুত করলেই কেবল মসজিদের সরকারি বরাদ্দ পুনরায় চালু করা হবে। [1] Kazi_Shah_Mofazzal_Hossain_Kaikobad)তবে ইমামের এই অভিযোগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন শাহিন।
তিনি জানান, ইমামের চাকরিচ্যুতির সিদ্ধান্তের সাথে রাজনীতি কিংবা ধর্মমন্ত্রীর কোনো সম্পর্ক নেই।প্রকৃত কারণ ব্যাখ্যা করে সাধারণ সম্পাদক বলেন, "ইমাম আবু হানিফ মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি একটি স্কুলের শিক্ষকতা এবং দুটি ফার্মেসি ব্যবসা পরিচালনা করেন।
নিজের এসব ব্যক্তিগত ব্যবসা, চাকরি ও রাজনৈতিক কর্মকাণ্ড সামলাতে গিয়ে তিনি দীর্ঘদিন ধরে ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে পারছেন না। এমনকি সকালে শিশুদের মক্তবও নিয়মিত পরিচালনা করতে পারছেন না।"মনির হোসেন শাহিন আরও জানান, ইমামের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও নিয়মিত নামাজ না পড়ানোর কারণে মসজিদের স্বাভাবিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। এই পরিস্থিতিতে সাধারণ মুসল্লিদের সুবিধার্থে মসজিদ কমিটি সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে মসজিদের জন্য একজন নতুন ইমাম খোঁজার সিদ্ধান্ত নিয়েছে।
কমিটির এই প্রশাসনিক সিদ্ধান্তকে আড়াল করতেই ইমাম আবু হানিফ ধর্মমন্ত্রী ও সরকারি বরাদ্দের দোহাই দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।সবশেষে সাধারণ সম্পাদক বলেন, মসজিদ কমিটির এই সময়োপযোগী সিদ্ধান্ত সমাজে কোনো প্রকার বিভেদ সৃষ্টি করবে না, বরং একটি সত্য, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।