Umayer & Kanchi vlog

Umayer & Kanchi vlog আর কত বয়ে যাবে ঝড়?
আর কত বইবে তুফান?
প্লাবিত হচ্ছে যেনো হৃদয়ের দ্বারা,
তবে কি হবো হিমালয়?

02/08/2026

অবশেষে আমি তোমারে হারাইলামই।
আমার সর্বস্ব দিয়া ভালোবাইসা তোমার মায়া হারাইলাম,,
জীবনের স্বস্তি, শান্তি, রাতের ঘুম হারাইলাম।
তোমারে হারাইয়া, আমি আমার নিজেরেই হারাইলাম,,
তোমারে খুঁইজা খুঁইজা আমিই হারায়া গেলাম।
এখন মনে হয় যেনো আর নিজেরেই খুঁইজা পাইতাছি না।।

- উমায়ের

💔🖤💔

30/07/2026

প্রিয়তমা স্ত্রী আর মাত্র কয়েকটা দিন পর তোমার আমার দুরত্ব হবে এক আলোকবর্ষ সমান।
যেখান থেকে চাইলেই আমি আর তোমায় ছুঁতে পারবো না, দেখতে পারবো না আমার স্বস্তির একমাত্র মুখখানা ।
চাইলেও আর তোমায় জড়িয়ে ধরে ঘুমানোর বায়না করতে পারব না, তোমার চুলের ঘ্রানে আর আমার মন ভালো করে নিতে পারবো না। চাইলেও আর ভালোবাসি বলতে পারবো না, চাইলেও আর তোমার মায়া ভরা মুখের হাসি, চোখের চাহনি দেখতে পাবো না।
কি অদ্ভুত তাই না? অথচ কথা ছিলো ইহকাল, পরকাল একসাথে পার করার, তা আর হলো না।

- উমায়ের

💔🖤

30/07/2026

স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেমময় মধুর আবার নির্লজ্জের সম্পর্ক।
ঝগড়া, খুনসুটি, মারামারি,রাগ, কথা কাটাকাটি সবই হয়,
দিন শেষে আবার তারাই একে অপরের গায়ের চাদর।
কিন্তু মানুষের কানপড়া, বাবা-মায়ের হস্তক্ষেপ, লজ্জা আর ইগো সম্পর্কটাকে দুর্বল করে দেয়,এমনকি এই পবিত্র সম্পর্কের শেষ অব্দিও নিয়ে যায়।
ভালোবাসায় সব মানিয়ে নিতে হয়। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক স্বামী-স্ত্রী। পৃথিবীর নানান সম্পর্ক পৃথিবীতেই শেষ।
স্বামী-স্ত্রীর সম্পর্ক জন্মান্তরের। 🖤

- উমায়ের

🖤💔

29/07/2026

ফুলের মতো যত্নে এবং
মুক্তার মতো লুকিয়ে রাখতে চাইলাম যারে।
আমি পাইয়া হারাইলাম ঠিকই, কিন্তু তুমি তো অভাগীনী হইলা।
যা সবার দেখার তা আমার কই?
তুমিই বা আমার রইলা কই?

- উমায়ের

🖤💔

19/07/2026

😊💔

13/07/2026

আমি জমিন ও আসমানের বুকে গায়রতবান স্বামী হতে চেয়েছিলাম।
কিন্তু আমার স্ত্রী আমাকে দাইয়্যুস হিসেবে রুপান্তর করতে উঠে পড়ে লেগেছিলো।

আল্লাহর কসম করে বলছি ধ্বং* স হও তুমি ও তোমায় প্ররোচনা দেওয়া মানুষগন, যাদের কারণে পৃথিবীর ও আখেরাতের সবচেয়ে দামি সম্পর্কের ফাটল ধরলো।
নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং ন্যায় বিচারক।

11/07/2026

আজ আমার সব কিছুই তোমার কাছে পাগলামি ও বিরক্তিকর মনে হবেই, সময় ফুরাবার বটে আর দিন কয়েক।

তবে কাল যখন আমি আর থাকবো না তোমার হয়ে, তুমি একদিন ঠিকই অসীম মায়ার এ বন্ধনকে জড়িয়ে ধরতে চাইবে, তবে ইতোমধ্যেই সব শেষ, যা হয়তো হবার ছিলো না।

হারানোর আগে কারোই কখনো কষ্ট অনুভূত হয় না।
আর তুমি তো হারাচ্ছো পৃথিবীর দামী এক জিনিস। অসীম কষ্টের অনুভব হারানোর পর খুব শীঘ্রই টের পাবে, যা জন্মের সাধ মেটানো বিষ বটে।

🖤🖤

10/07/2026

আমি তোমার মনের ভেতর||Ami tomar moner vitor ❤️🥀
Facebook BanglaVision

Address

1361
Demra
1361

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umayer & Kanchi vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share