18/02/2026
শুরু হয়েছে পবিত্র রোজার মাস। সবাইকে
মাহে রমজান মোবারক,, এই মাসে প্রতিটি সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েয ও নেফাসমুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর রোজা রাখা ফরজ। প্রতিটি রোজা শুরু করতে হয় রোজা রাখার দোয়া বা নিয়ত পড়ে সেহেরি খাওয়ার মধ্যে দিয়ে এবং শেষ হয় ইফতারের দোয়া পড়ে ইফতার করার মাধ্যমে।
রোজা রাখলে যেমন নেকি পাওয়া যায় তেমনই রোজার নিয়ত ও ইফতারের দোয়া পড়ার মাধ্যমেও নেকি পাওয়া যায়।
রোজা রাখতে গেলে সেহরি ও ইফতার যেমন গুরুত্বপূর্ণ তেমনই রোজার নিয়তও জরুরি।
রোজার আরবি দোয়া বা নিয়ত: نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم
বাংলা উচ্চারণ: ‘‘নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম।’
অনেকে আরবিতে নিয়ত করার বদলে বাংলাতে নিয়ত করেন । তাদের জন্য রোজার বাংলা নিয়ত:
‘‘হে আল্লাহ! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের পবিত্র রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করছি। অতএব, আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।
আল্লাহ সকলকে রোজা রাখার তৌফিক দান করুক
আমিন।