14/02/2026
বিছানায় সা'পের খোলস রেখে, উধাও মেয়ে, ‘না'গিন-না'গিন’ বলে কান্না বাবা-মায়ের! তদন্তে জানা যায় মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে! 🤣
উত্তর প্রদেশের ঔরাইয়া জেলায় এমন একটি ঘটনা সামনে এসেছে, যা শুনে আপনার মনে হবে—এটা কি সিনেমার গল্প, না বাস্তব? এক তরুণী, একটি সা'পের খোলস (কেঁচুলি), আর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল ‘না'গিন’ হওয়ার গুজব!
কিন্তু যখন পুলিশ তদন্ত করে পর্দা তুলল, তখন সত্যিটা একেবারেই অন্যরকম বেরিয়ে এল।
ঘটনাটি ঔরাইয়া জেলার ফফুঁদ থানার একটি গ্রামের। সেখানে এক তরুণী বাড়ি থেকে পালানোর আগে এমন একটি নাটকীয় কাণ্ড ঘটায়, যাতে পুরো গ্রাম ভয় আর বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়।
সকালে পরিবারের লোকজন যখন তরুণীর ঘরে যায়, তখন তারা হতবাক হয়ে পড়ে। বিছানার ওপর কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল প্রায় ৫ ফুট লম্বা সা'পের খোলস! এরপরই গ্রামে গুজব ছড়িয়ে পড়ে যে তরুণী কোনো রহস্যময় শক্তির কবলে পড়েছে। কেউ কেউ তো বলেই বসে—সে নাকি ‘ ইচ্ছাধারী না'গিন’ হয়ে গেছে!
গুজব ছড়িয়ে পড়তেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডায়াল ১১২-এ খবর দেওয়া হয় এবং ফফুঁদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
প্রথমে পরিবারের লোকজন কিছু বলতে চাইছিল না। কিন্তু পুলিশের তদন্ত যত এগোতে থাকে, ততই এই ‘ফিল্মি গল্পের’ আসল সত্য সামনে আসে।
পুলিশি তদন্তে জানা যায়, গ্রামেরই এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বাড়ি থেকে সন্দেহ ছাড়াই বেরিয়ে যাওয়ার জন্য সে আগেই পুরো পরিকল্পনা করে রেখেছিল। সা'পের খোলস কাপড়ে মুড়ে বিছানায় রেখে, সবাইকে বিভ্রান্ত করে সে চুপিচুপি তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়।
শেষমেশ মেয়ের বাবা সবটা বুঝেছেন। তিনি স্থানীয় এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছেন। এখন যুবক-যুবতীর মোবাইল ট্র্যাক-সহ নানা কায়দায় তাঁদের ধরার চেষ্টা করছে পুলিশ।