Naba24

Naba24 তত্ত্ব ও তথ্যের সমন্বয়
(1)

ঈদ মুবারক নাবা ২৪-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা।ত্যাগ, তাকওয়া ও ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়...
28/05/2026

ঈদ মুবারক

নাবা ২৪-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা।
ত্যাগ, তাকওয়া ও ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।
আল্লাহ আমাদের কুরবানী, ইবাদত ও দোয়া কবুল করুন। 🤍

ঈদ হোক শান্তি, সৌহার্দ্য ও আনন্দের।
— নাবা ২৪

দেশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরুঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ — দেশের আকাশে বুধবার পবিত্র রমজান মাসের চ...
18/02/2026

দেশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ — দেশের আকাশে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সিয়াম সাধনা শুরু হচ্ছে। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার প্রস্তুতি নেবেন।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এদিকে সৌদি আরবে আগেই রমজানের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে বুধবার থেকেই পবিত্র রোজা শুরু হয়েছে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্নঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ – বাং...
16/02/2026

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ – বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি এবং সভাপতি পরিষদের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত কেন্দ্রীয় সহযোগী সংগঠক সম্মেলনে নির্বাচিত সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজকে শপথ পাঠ করান সংগঠনের আমীর মাওলানা মামুনুল হক।

এর আগে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ এবং অভিভাবক পরিষদের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি পরিষদে নির্বাচিত হন মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ এবং দিদারুল ইসলাম।

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ

নায়েবে আমীর শাহীনুর পাশা চৌধুরী

যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন

কেন্দ্রীয় যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান

সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এমদাদ আশরাফ

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ সোমবারনির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতৃ...
14/02/2026

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ সোমবার

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচি অনুযায়ী, সোমবার আসরের পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি বের হবে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাসা-বাড়ি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে।

জামায়াতের দাবি, ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত হিসেবে তারা বিএনপি-র লোকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

ঢাকা-১৩,৮ সহ ৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের১৪ ফেব্রুয়ারি ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮সহ মোট ৩০টি আসনে ...
14/02/2026

ঢাকা-১৩,৮ সহ ৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের
১৪ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮সহ মোট ৩০টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, ভোটের ফলাফল ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেট করে তাদের প্রার্থীদের পরাজিত করা হয়েছে।

শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবির কথা জানায় জামায়াত। দলটির নেতারা জানান, পুনর্গণনা হলে একাধিক আসনের ফলাফল বদলে যেতে পারে। পুনর্গণনার দাবিকৃত আসনের মধ্যে ঢাকা-৮, ঢাকা-১৭, ঢাকা-১৩ ও ঢাকা-৬ উল্লেখযোগ্য।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-গণমাধ্যম বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আপাতত ৩০টি আসনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আরও কয়েকটি আসনের পোলিং সেন্টার থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই শেষে অভিযোগের তালিকা বাড়তে পারে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, ফলাফল ‘ইচ্ছাকৃতভাবে’ পরিবর্তন করা হয়েছে, সন্ত্রাস ও ভয়ভীতির মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করা হয়েছে এবং পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জামায়াত প্রার্থীদের ‘রহস্যজনক’ভাবে পরাজিত করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে প্রশাসনের একটি অংশ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা জড়িত বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি আসনে এবং জোটগতভাবে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। ফলে দলটি জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে।

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক চলছে১৪ ফেব্রুয়ারি ২০২৬নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে বৈঠকে ...
14/02/2026

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক চলছে
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের লিয়াজোঁ কমিটি।

শনিবার বাদ মাগরিব রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় প্রেস ব্রিফিং করা হবে। এতে লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এবং জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা-১৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি: অনিয়ম, ওভাররাইটিং ও ব্যালট বিভ্রান্তির অভিযোগ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ঢাকা-১৩ আসনের নির্বা...
14/02/2026

ঢাকা-১৩ আসনে পুনরায় ভোট গণনার দাবি: অনিয়ম, ওভাররাইটিং ও ব্যালট বিভ্রান্তির অভিযোগ

১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-১৩ আসনের নির্বাচনী ফলাফল বাতিল করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। ভোট গণনায় গুরুতর অনিয়ম, ফলাফলের শিটে ওভাররাইটিং এবং ব্যালট পেপারের নকশাজনিত বিভ্রান্তির মাধ্যমে পরিকল্পিতভাবে ভোটের ফল প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সারা দিন দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের ভোট গণনার সময় আইনবহির্ভূতভাবে সরিয়ে অন্য এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে তাদের এজেন্টদের জোরপূর্বক বের করে দিয়ে অথবা স্বাক্ষর ছাড়াই একতরফাভাবে ফল ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রকাশিত ফলাফলের একাধিক শিটে নির্দিষ্ট একটি প্রার্থীর ভোটের ঘরে বারবার ওভাররাইটিং ও সংখ্যা কাটাছেঁড়া দেখা গেছে। একই জায়গায় ধারাবাহিকভাবে সংখ্যা পরিবর্তনের মাধ্যমে একটি প্রার্থীর ভোট বাড়ানোর সুস্পষ্ট অপচেষ্টা চালানো হয়েছে।

ব্যালট পেপারের নকশা নিয়েও তীব্র আপত্তি জানান তিনি। নয়জন প্রার্থী থাকায় ব্যালটে দুটি কলাম রাখা হয় একটিতে পাঁচজন ও অন্যটিতে চারজন। এতে প্রথম কলামের শেষ সারির বিপরীতে দ্বিতীয় কলামের ঘর ফাঁকা থাকায় অসংখ্য ভোটার বিভ্রান্ত হয়ে ভুল স্থানে সিল দেন। এর ফলে প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্যসংখ্যক ভোট বাতিল হয়েছে বলে দাবি করেন তিনি। তাদের হিসাব অনুযায়ী বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৩৮১টি, যেখানে দুই প্রার্থীর ব্যবধান মাত্র ২ হাজার ৩২০ ভোট।

মাওলানা মামুনুল হকের দাবি, বাতিল হওয়া ভোটের ৮০ শতাংশের বেশি তার প্রতীকে পড়েছিল এ বিষয়ে তাদের কাছে প্রমাণও রয়েছে। একই ধরনের অনিয়মের উদাহরণ টেনে তিনি ঢাকা-৮ আসনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ভোটারের অভিপ্রায় স্পষ্ট হলে সংশ্লিষ্ট প্রার্থীর ঘরেই ভোট গণনার নজির রয়েছে।

তিনি বলেন, “ওভাররাইটিং ও বাতিল ভোট,এই দুটো একত্রে হিসাব করলে প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধান আমার পক্ষে আসার বাস্তব সম্ভাবনা রয়েছে।”

ফল ঘোষণার রাতেই নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ভোটাধিকার রক্ষার প্রশ্নে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

ঢাকা-১৩ আসনে অনিয়মের অভিযোগ: ফলাফল স্থগিতের দাবি, শিগগিরই সংবাদ সম্মেলনঢাকা-১৩ সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল নিয়ে অনিয...
13/02/2026

ঢাকা-১৩ আসনে অনিয়মের অভিযোগ: ফলাফল স্থগিতের দাবি, শিগগিরই সংবাদ সম্মেলন
ঢাকা-১৩ সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল নিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট নেতারা।
নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন অসংগতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে তারা দাবি করেছেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত ঢাকা-১৩ আসনের ফলাফল অবিলম্বে স্থগিত রাখতে হবে। অভিযোগকারীদের মতে, প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে নির্বাচনী কার্যক্রমে গুরুতর অসঙ্গতির প্রমাণ পাওয়া যেতে পারে, যা ভোটারদের আস্থা ও নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রশ্ন তুলছে।
এ বিষয়ে শিগগিরই সংগঠনের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য-প্রমাণ ও সংগঠনের পরবর্তী কর্মপন্থা তুলে ধরা হবে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।
উল্লেখ্য, ঢাকা ১৩ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মা মুনুল হক রিক্সা মার্কায় নির্বাচন করেন। নির্বাচন কমিশন বেসরকারিভাবে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে।

11/02/2026
11/02/2026

ভাওয়ালগড় ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ কাশেম, গাজীপুর–৩ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা এহসানুল হকের নেতাকর্মীদের দেখে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন এবং জরুরি কাগজপত্র ছুড়ে ফেলে দেন।

ঘটনার প্রমাণ্যচিত্র পেশ করা হলো।

আমরা আশা করি, প্রশাসন খুব দ্রুত এ ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Naba24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naba24:

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.