31/08/2026
ইরানের সঙ্গে সাম্প্রতিক যু'দ্ধে ইসরায়েলের ১ হাজারের বেশি সামরিক সদস্য নি'হত এবং কয়েক হাজার আ'হত হয়েছেন বলে দাবি করেছেন ইরানের সশ'স্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। একই সঙ্গে যু'দ্ধে যুক্তরাষ্ট্রেরও শতাধিক সেনা নি'হত এবং কয়েক হাজার আ'হত হওয়ার দাবি করেছেন তিনি।
সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সং'ঘাত নিয়ে ডেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শেকারচি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মূলত মুসলিম দেশগুলোর সম্পদ লুট করার জন্য গড়ে ওঠা একটি হলিউড ও প্রচারণানির্ভর বাহিনী। ইরানের সবচেয়ে বড় অর্জন হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির দুর্বলতা উন্মোচন করা।
শেকারচি বলেন, এর ফলে বিশ্ববাসী দুই দেশের সামরিক বাহিনীর মনোবল ভেঙে পড়ার বিষয়টি দেখতে পেয়েছে। এমনকি যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁ'টি রয়েছে, সেসব দেশের অনেকেই ওয়াশিংটনের ওপর আস্থা হারিয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের ওপর নিজেদের নিরাপত্তার জন্য নির্ভর করে, তারা এখন বুঝতে পারছে নিজেকেই রক্ষা করতে অক্ষম যুক্তরাষ্ট্র তার মিত্রদেরও সুরক্ষা দিতে পারবে না।
যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি নিয়ে শেকারচি বলেন, বিভিন্ন প্রমাণ ও আলামতের ভিত্তিতে ইরানের বি'রুদ্ধে যু'দ্ধে যুক্তরাষ্ট্রের শতাধিক সামরিক সদস্য নি'হত এবং কয়েক হাজার আ'হত হয়েছেন।
একইভাবে ইসরায়েলের সামরিক ক্ষয়ক্ষতি তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের বি'রুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসনে ১ হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত এবং কয়েক হাজার আ'হত হয়েছেন।
তবে এসব দাবির পক্ষে তিনি বিস্তারিত কোনো প্রমাণ দেননি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকৃত সামরিক হ'তাহতের সংখ্যা গোপন করছে বলেও অভিযোগ করেন তিনি।
উদাহরণ হিসেবে আফগানিস্তান ও ইরাক যু'দ্ধে মার্কিন সেনাদের মৃ'ত্যুর তথ্য অনেক বছর পর প্রকাশ করা হয়েছিল বলে দাবি করেন শেকারচি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন ইরানের এই সামরিক মুখপাত্র।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট, তার সমর্থক ও মিত্ররা এখন অশুভ ও পাপের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন। হরমুজ প্রণালিকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করার যেকোনো প্রচেষ্টা ইরান মেনে নেবে না।
শেকারচি বলেন, হরমুজ প্রণালি তাদের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচিত হবে তারা কেবল এমন স্বপ্নই দেখতে পারে। তবে তা কখনোই বাস্তবে রূপ নেবে না। ইরান পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
এ সময় ইরানের নি'হত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে নি'হত শিক্ষার্থী, লার শহরের নি'হত ব্যক্তিসহ সং'ঘাতে নি'হত সব নিরপরাধ ইরানির মৃ'ত্যুর প্রতিশোধ নেওয়ার হু'মকি দেন শেকারচি। তিনি বলেন, প্রতিশোধ নিতে কিছুটা সময় কম-বেশি হতে পারে, তবে তা অবশ্যই নেওয়া হবে।
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি