Ali Hayder Shuvo

Ali Hayder Shuvo I’m a remote software developer with ADHD based in Dhaka. Learning and growing one step at a time and trying to leave a trail for anyone walking the same road.

AI-এর যুগে সবচেয়ে Valuable Skill হতে পারে Sales & Marketing!আপনি যা পারেন, যা বানান বা যা জানেন—সেটা মানুষের সামনে তুলে ...
17/09/2026

AI-এর যুগে সবচেয়ে Valuable Skill হতে পারে Sales & Marketing!

আপনি যা পারেন, যা বানান বা যা জানেন—সেটা মানুষের সামনে তুলে ধরতে পারার ক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Sales & Marketing মানে শুধু কোনো Product বিক্রি করা নয়।

ধরুন আপনি—

💻 Programming করেন
🎨 Design করেন
🎬 Video Editing করেন
🌱 Gardening করেন
🔧 কোনো Electronics Project বানান
📱 কোনো App/Website তৈরি করেন

আপনার কাজের কথা যদি শুধু আপনার কাছের ২–১ জন মানুষ জানে, তাহলে আপনার Skill-এর Value খুব সীমিত জায়গাতেই থাকবে।

আপনি যদি আপনার Skill Showcase করতে পারেন, Explain করতে পারেন এবং আপনার Value Communicate করতে পারেন—এটাই আপনার Sales Skill।

অনেকেই একটা ভুল চিন্তা করেন—

“আমি যা পারি, একটা Job পেলেই কোম্পানিতে গিয়ে সব দেখিয়ে দেব।”

কিন্তু আপনি যদি সেই Job-টাই না পান?

তাহলে আপনার Skill দেখানোর সুযোগই হয়তো আসবে না।

বরং আগে থেকেই নিজের কাজ Showcase এবং Communicate করতে পারলে Opportunity আপনার কাছে আসার সম্ভাবনা বাড়ে।

আমার নিজের Career-এর একটা ছোট উদাহরণ দিই।

আমি যখন Blockchain এবং Solidity শেখা শুরু করি, তখন আমি কোনো Expert ছিলাম না। নিজেই শিখছিলাম।

তবুও আমি Tutorial তৈরি করে YouTube-এ দিতে শুরু করি। প্রতিটি ভিডিওতে প্রায় ৪০–৫০টি View আসত।

কিন্তু সেই অল্প View-এর মধ্যেই একজন মানুষ আমার Content দেখে আমাকে Job Offer করেন।

আমি সেই Job-টা করি—এবং সেটাও ছিল একটি Remote Job।

তখন আমি স্বপ্নেও ভাবিনি যে ৪০–৫০ View-এর Tutorial দেখে কেউ আমাকে Job Offer করবে।

এখানেই আসল Lesson 👇

View বড় বিষয় না। Right Person আপনার Content দেখছে কিনা—সেটাই বড় বিষয়।

আপনার ১০,০০০ View না হলেও চলবে।

আপনার ৫০টা View-এর মধ্যেই এমন একজন থাকতে পারেন যিনি—

👉 আপনার Client হতে পারেন
👉 আপনাকে Job Offer করতে পারেন
👉 আপনার Business Partner হতে পারেন
👉 আপনার জন্য নতুন কোনো Opportunity তৈরি করতে পারেন

তাই আপনি যা শিখছেন, যা বানাচ্ছেন বা যে Problem Solve করছেন—Document করুন এবং Share করুন।

Content মানেই শুধু Video নয়।

এটা হতে পারে—

✍️ Short Post
📹 Video
💻 GitHub Project
📝 Blog/Article
💼 LinkedIn Post
🎓 Tutorial

আর এখন তো AI-এর যুগ।

AI ব্যবহার করে Content তৈরি, Research, Writing, Design—অনেক কাজই আগের চেয়ে সহজ করা সম্ভব।

তাই AI-কে Ignore না করে বরং নিজের Skill Showcase করার জন্য ব্যবহার করুন।

Skill শেখা গুরুত্বপূর্ণ।
কিন্তু সেই Skill-এর Value মানুষের কাছে Communicate করতে পারাও এখন একটি গুরুত্বপূর্ণ Skill।

আপনি যা পারেন—লুকিয়ে রাখবেন না। Showcase করুন। 🚀

16/09/2026

আপনার Skill কি Remote-Friendly?

আপনার Profession-এ Remote Job আছে কিনা, বুঝবেন কীভাবে? 💻অনেকেই জানতে চান—“ভাই, আমার Profession-এ কি Remote Job আছে?”এর উ...
16/09/2026

আপনার Profession-এ Remote Job আছে কিনা, বুঝবেন কীভাবে? 💻

অনেকেই জানতে চান—
“ভাই, আমার Profession-এ কি Remote Job আছে?”

এর উত্তর বের করার জন্য আগে নিজেকেই কয়েকটা প্রশ্ন করুন।

১️⃣ আপনার কাজ কি Computer দিয়ে করা যায়?

২️⃣ Computer-এ করা কাজটা কি Online-এ Submit/Deliver করা যায়?

৩️⃣ কাজটা করার জন্য কি আপনার Physical Presence বাধ্যতামূলক?

যদি এই তিনটার উত্তর আপনার ক্ষেত্রে Positive হয়, তাহলে আপনার Profession-এ Remote Opportunity থাকার সম্ভাবনা ভালো।

ধরুন, Civil Engineering।

AutoCAD Design, Electrical Design বা অন্য কিছু কাজ Computer-এ করা যায় এবং Online-এ Deliver করা যায়। তাহলে এই Specific Skill-গুলোর জন্য Remote Opportunity থাকার সম্ভাবনা আছে।

এরপর কী করবেন?

Fiverr বা Upwork-এ গিয়ে শুধু “Civil Engineering” লিখে Search করবেন না।

আপনার Profession-এর যেসব কাজ Online-এ করা সম্ভব, সেই কাজগুলোর নাম দিয়ে Search করুন।

যেমন—

AutoCAD Design
Electrical Design
3D Modeling
ইত্যাদি।

এতে আপনি বুঝতে পারবেন—এই ধরনের কাজ মানুষ Online-এ Outsource করছে কিনা।

আর Fiverr বা Upwork-এ Search করার জন্য Account খোলারও প্রয়োজন নেই। সরাসরি Search করে Market-টা দেখে নিতে পারবেন।

আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন—

আপনার Skill কি Software-enabled?

যে Skill Software-এর মাধ্যমে করা যায়, সেসব Skill-এর ক্ষেত্রে সাধারণত Remote Work-এর সুযোগ তৈরি হওয়া সহজ।

তাই Google-এ শুধু—

❌ “Civil Engineering Remote Jobs”

এভাবে Search না করে আগে Identify করুন—

“আমার Profession-এর কোন কোন Specific Skill Online-এ করা যায়?”

তারপর সেই Skill-এর Keyword দিয়ে Fiverr, Upwork এবং LinkedIn-এ Search করুন।

ChatGPT-কেও জিজ্ঞেস করতে পারেন—

“আমি [আপনার Profession]-এ কাজ করি। আমার Profession-এ কী কী Remote Opportunity থাকতে পারে?”

AI থেকে পাওয়া Keyword নিয়ে আবার Marketplaces এবং LinkedIn-এ Research করুন।

সহজ Formula:

Profession → Remote-friendly Skills → Market Research → LinkedIn Job Search

আর মনে রাখবেন, Fiverr/Upwork-এর Search মূলত Market-এর ধারণা নেওয়ার জন্য, আর চাকরির Opportunity খোঁজার ক্ষেত্রে LinkedIn খুবই গুরুত্বপূর্ণ।

আপনার Profession Remote-friendly কিনা—অন্য কেউ এসে বলে দেবে, এমন না। নিজে Research করে বের করাটাই সবচেয়ে ভালো। 🚀

আমি Remote Job নিয়ে কথা বলি কেন?অনেকেই জানতে চান—আমি কেন Remote Job, Career এবং Digital Nomad নিয়ে কথা বলি? আমার নিজের E...
15/09/2026

আমি Remote Job নিয়ে কথা বলি কেন?

অনেকেই জানতে চান—আমি কেন Remote Job, Career এবং Digital Nomad নিয়ে কথা বলি? আমার নিজের Experience কী?

আমি Ali Hayder Shuvo. বর্তমানে ঢাকায় থেকে একটি USA-based Company-তে Software Engineer হিসেবে Remote Job করছি।

আমার মোট Job Experience প্রায় ১২ বছর, যার মধ্যে প্রায় ৬ বছরের Remote Job Experience।

Career-এর প্রথম ৬ বছর বাংলাদেশের বিভিন্ন Software Company-তে কাজ করেছি। এমনকি বাংলাদেশের অন্যতম Top Software Company-তেও কাজ করার সুযোগ হয়েছে।

২০২০ সালে প্রথম Remote Job পাই। এরপর গত ৬ বছরে আরও ৪টি Company-তে Remote Job করেছি। অর্থাৎ বর্তমানে আমার ৫ম Remote Job, এবং বর্তমান Company-তে প্রায় আড়াই বছর ধরে আছি।

তবে Journey-টা মোটেও Smooth ছিল না।

প্রথম সাড়ে ৩ বছরে ৪টি Company পরিবর্তন করেছি। একটি Job নিজে ছেড়েছি, একটি Company আমাকে ছেড়ে দিয়েছে, Permanent হওয়ার পরও Job হারিয়েছি। এমনকি একসময় ৩ মাস বেকারও ছিলাম।

সেই সময় বাংলাদেশি একটি Company থেকে ভালো Salary-এর Job Offer পেয়েছিলাম। কিন্তু Join করিনি।

কারণ আমার সিদ্ধান্ত ছিল—

আমি Remote Job ছাড়া অন্য কোনো Job করব না।

তবে শুধু Determination দিয়েই এখানে আসা সম্ভব হয়নি।

Skill + Determination + Courage + একটু Luck—সবকিছুই প্রয়োজন হয়েছে।

আর আমি আমার Content-এ সবসময় একটা বিষয় মেনে চলার চেষ্টা করি—

আমি যতটুকু জানি, তার চেয়ে বেশি জানি—এমনভাবে কখনোই Present করি না।

আমি আমার নিজের Experience, Learning এবং Research থেকে যা জানি, সেটাই Share করি।

আমি নিজে LinkedIn থেকে Job পেয়েছি, আবার LinkedIn-এর বাইরের একটি Website থেকেও Job পেয়েছি। কীভাবে পেয়েছি, কীভাবে Search করেছি—ধীরে ধীরে সেগুলোও Share করছি।

তবে একটা বিষয় পরিষ্কার—

❌ আমি Job Consultancy করি না
❌ Job Placement Service নেই
❌ Digital Nomad Visa Consultancy করি না

আমার উদ্দেশ্য হলো আমার Experience এবং Learning থেকে আপনাদের দেখানো—

👉 কীভাবে Remote Job খুঁজতে পারেন
👉 কীভাবে Remote Job-এর জন্য নিজেকে প্রস্তুত করবেন
👉 Student হলে কীভাবে শুরু করবেন
👉 চাকরিজীবী হলে কীভাবে Remote Career-এর দিকে এগোবেন

আমার Journey আপনার Journey-এর মতো নাও হতে পারে। কিন্তু আমার Experience থেকে আপনি কিছু শিখতে পারলে সেটাই আমার Content-এর উদ্দেশ্য।

Remote Job, Digital Nomad এবং Career নিয়ে এমন Informative Content পেতে Follow করে পাশে থাকুন।

LinkedIn-এ শুধু Job Search নয়, Recruiter-ও Search করুন!LinkedIn-এ Job খুঁজতে গিয়ে আমরা বেশিরভাগ সময় কী করি?Job Search → ...
14/09/2026

LinkedIn-এ শুধু Job Search নয়, Recruiter-ও Search করুন!

LinkedIn-এ Job খুঁজতে গিয়ে আমরা বেশিরভাগ সময় কী করি?

Job Search → Apply → Wait 😐

কিন্তু LinkedIn-এ Job Opportunity খোঁজার আরও একটি Smart Way আছে—

👉 Recruiter খুঁজে বের করা।

কারণ Recruiter-দের কাজই হচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য যোগ্য Candidate খুঁজে বের করা।

অনেক Recruiter-এর কাছে একাধিক কোম্পানির Opening থাকে। আপনি হয়তো কোনো Job Post দেখছেন না, কিন্তু Recruiter জানেন কোন কোম্পানি বর্তমানে কাকে খুঁজছে।

তাহলে কী করবেন?

আপনার Profession অনুযায়ী Recruiter খুঁজে বের করুন।

যেমন Software-এর ক্ষেত্রে Search করতে পারেন—

🔹 Technical Recruiter
🔹 IT Recruiter
🔹 Software Recruiter
🔹 Talent Acquisition
🔹 Technical Talent Acquisition

অন্য Profession হলে সেই Profession অনুযায়ী Keyword ব্যবহার করুন।

তারপর—

Recruiter-এর Profile দেখুন → কোন কোম্পানিতে কাজ করেন দেখুন → Company সম্পর্কে একটু Research করুন → Connection Request পাঠান।

Connection Accept করলে ছোট করে জানাতে পারেন যে আপনি actively looking for a job এবং কোনো Relevant Opening থাকলে যেন আপনাকে জানায়।

প্রয়োজনে আপনার CV/Portfolio-ও Share করতে পারেন।

আমি নিজেও এই পদ্ধতিতে দুইটি Interview Opportunity পেয়েছিলাম। Job শেষ পর্যন্ত হয়নি, কিন্তু অনেকদিন পর সেই Recruiter আবার আমাকে অন্য একটি Job Position-এর জন্য Knock করেছিলেন।

⚠️ তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ

এটাকে কোনোভাবেই Spamming বানাবেন না।

❌ Random Recruiter-দের সবাইকে একই Message পাঠাবেন না
❌ Copy-Paste Spam করবেন না
❌ প্রথম Message-এই অনেক বড় গল্প লিখবেন না

আগে Recruiter-এর Profile দেখুন, তার Company সম্পর্কে জানুন, তারপর Short & Relevant Message পাঠান।

আর Message লিখতে সমস্যা হলে ChatGPT-কে বাংলায় বললেই হবে—

“আমি এই ধরনের Job খুঁজছি। একজন Recruiter পেয়েছি। তাকে পাঠানোর জন্য একটি ছোট Professional Message লিখে দিন।”

ChatGPT আপনাকে সেই অনুযায়ী Message তৈরি করে দিতে পারে।

মনে রাখবেন—LinkedIn-এ শুধু Job খুঁজবেন না, Job দেওয়ার সম্ভাবনা আছে এমন মানুষকেও খুঁজুন। 🚀

“Freelancing শেখা” — কথাটাই আসলে ভুল!অনেকেই বলেন, “আমি Freelancing শিখতে চাই” অথবা “আমি Remote Job শিখতে চাই।”কিন্তু একট...
13/09/2026

“Freelancing শেখা” — কথাটাই আসলে ভুল!

অনেকেই বলেন, “আমি Freelancing শিখতে চাই” অথবা “আমি Remote Job শিখতে চাই।”

কিন্তু একটা বিষয় আগে পরিষ্কার করা দরকার—

Freelancing কোনো Skill না। Remote Job-ও কোনো Skill না।

Skill হচ্ছে—

💻 Programming
🎬 Video Editing
🎨 Graphic Design
📊 Data Analysis
📣 Digital Marketing
👥 HR Management
💬 Customer Support
✍️ Technical Writing

অর্থাৎ, যে কাজ আপনি Online-এ Client বা Company-কে Deliver করতে পারবেন—সেটাই আপনার Core Skill।

এরপর আসে দ্বিতীয় Part—

এই Skill দিয়ে কীভাবে কাজ পাবেন?

যেমন—

👉 Fiverr
👉 Upwork
👉 LinkedIn
👉 Reddit
👉 Facebook Groups
👉 Cold Outreach

এছাড়া Profile কীভাবে সাজাবেন, Proposal কীভাবে লিখবেন, Client-এর সাথে কীভাবে Communicate করবেন—এই পুরো বিষয়টাকেই অনেকে “Freelancing শেখা” বলে থাকেন।

কিন্তু আপনার যদি Core Skill-ই না থাকে, তাহলে শুধু Proposal লেখা বা Fiverr Profile সাজানো শিখে খুব বেশি লাভ হবে না।

Remote Job-এর ক্ষেত্রেও একই বিষয়।

Remote Job আলাদা কোনো Skill নয়।

এটা একটা Real Job, যেটা আপনি Remote থেকে করছেন।

তাই Remote Job Ready হতে হলে আপনাকে কয়েকটা জিনিস একসাথে তৈরি করতে হবে—

Skill + Communication + Portfolio + Interview Ability + Time Zone Flexibility

আপনি যদি Student হন?

এখনই “কীভাবে Remote Job পাব?”—এই চিন্তা না করে বরং ভাবুন—

“কীভাবে আমি Remote Job-এর জন্য Ready হব?”

একটা Remote-friendly Career বেছে নিন।
প্রয়োজনে Course করুন।
কিন্তু Course শেষ করে বসে থাকবেন না।

Skill শেখার পর Proof of Work তৈরি করুন।
Portfolio Build করুন।
Real Project করুন।

আর আপনি যদি Already চাকরি করেন?

আগে দেখুন আপনার বর্তমান Profession Remote-friendly কিনা।

যদি Remote-friendly হয়, তাহলে আপনার বর্তমান Job-এর International/Remote version LinkedIn-এ Search করুন।

আর যদি আপনার Profession Remote-friendly না হয়, তাহলে শুধু Remote Job করার জন্য চাকরি ছেড়ে দেওয়া কোনো ভালো Strategy নয়।

বরং Job-এর পাশাপাশি এমন একটি Remote-friendly Skill শেখার চেষ্টা করতে পারেন, যেটা ভবিষ্যতে আপনাকে Remote Career-এ Switch করতে সাহায্য করবে।

পুরো Formula কিন্তু খুব Simple:

1️⃣ Skill
2️⃣ Proof of Work / Portfolio
3️⃣ Opportunity Search

আর Opportunity খোঁজার জন্য কোনো Secret Website বা Magic Shortcut নেই।

LinkedIn, Reddit এবং অন্যান্য Platform-এ Opportunity আছে—আপনাকে আপনার Skill অনুযায়ী সেগুলো খুঁজে বের করতে হবে।

তাই Freelancing শেখার আগে Skill শিখুন।
Remote Job পাওয়ার আগে Remote Job-এর জন্য Ready হন। 🚀

Remote Job, Digital Nomad Visa এবং Career নিয়ে এমন Informative Content পেতে Follow করে পাশে থাকুন।

12/09/2026

Remote Job খুঁজবেন যেভাবে !

Netflix Clone, YouTube Clone করে CV ভরানোর দিন শেষ!CV/Portfolio শক্ত করার জন্য YouTube বা Netflix Clone Project বানানো খ...
12/09/2026

Netflix Clone, YouTube Clone করে CV ভরানোর দিন শেষ!

CV/Portfolio শক্ত করার জন্য YouTube বা Netflix Clone Project বানানো খারাপ কিছু না। শেখার জন্য এগুলো অনেক ভালো।

কিন্তু সমস্যা হচ্ছে—সবাই একই জিনিস করছে।

একজন Hiring Manager যখন একই ধরনের শত শত Netflix Clone, YouTube Clone দেখছেন, তখন আপনার Project আলাদা করে চোখে পড়ার সম্ভাবনা কম।

তাহলে কী করবেন?

Real World Problem Solve করুন। 💡

Reddit-এ প্রতিদিন মানুষ বিভিন্ন ধরনের সাহায্য খুঁজছে—

🔹 কেউ Co-founder খুঁজছে
🔹 কেউ MVP বানানোর জন্য Partner খুঁজছে
🔹 কেউ Beta User খুঁজছে
🔹 কেউ Technical Help চাইছে
🔹 কেউ Idea Validate করতে চাইছে
🔹 কেউ Technical Writer বা UI/UX Designer খুঁজছে

আপনি যদি Programmer বা Software-related কোনো কাজের সাথে যুক্ত হন, তাহলে এই Opportunity-গুলো খুঁজে বের করে মানুষের Real Problem Solve করার চেষ্টা করতে পারেন।

এখানে সবসময় Paid Project পাবেন—এমন না।

আর এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আপনার সব Project Paid হওয়া জরুরি নয়।

আপনি যদি একজন Real Person-এর একটি Real Problem Solve করতে পারেন, তাহলে সেই Experience আপনার Portfolio-তে থাকা আরেকটা Clone Project-এর চেয়ে অনেক বেশি Powerful Story তৈরি করতে পারে।

কারণ তখন আপনি শুধু বলতে পারবেন না—

“আমি একটা Netflix Clone বানিয়েছি।”

আপনি বলতে পারবেন—

“একজন Real User-এর এই Problem ছিল, আমি এই Solution তৈরি করেছি এবং এইভাবে Problem-টা Solve করেছি।”

এটাই আপনাকে অন্য অনেক Job Seeker-এর থেকে আলাদা করতে পারে। 🚀

আর Software Project মানেই শুধু Coding নয়।

একটি Real Project-এর মধ্যে থাকতে পারে—

💻 Development
🎨 UI/UX
✍️ Technical Writing
🧠 Product Thinking
📊 User Research
🤝 Communication

তাই আপনি Programmer না হলেও Reddit থেকে আপনার Skill অনুযায়ী Opportunity খুঁজে বের করা সম্ভব।

তবে এটাকে কোনো Shortcut ভাববেন না।

আপনাকে নিয়মিত বিভিন্ন Subreddit Follow করতে হবে, মানুষের Problem দেখতে হবে, বুঝতে হবে এবং ধৈর্য ধরে Opportunity খুঁজতে হবে।

আমি যেহেতু নিয়মিত Reddit ব্যবহার করি, প্রায়ই দেখি—
কেউ না কেউ Help চাইছে, Co-founder খুঁজছে, Beta User খুঁজছে বা কোনো Skill-এর মানুষ খুঁজছে।

কখনো Paid, কখনো Free—কিন্তু Opportunity থাকেই।

👉 তাই আপনি যদি Programmer না হয়ে থাকেন, আপনার Occupation কী?
Comment-এ লিখে জানান।

11/09/2026

AI Use করার আসল Trick

LinkedIn-এ Job Apply করার পর এই কাজটা করুন!LinkedIn-এ একটা Job Apply করে বসে থাকলে আপনি খুব সহজেই হাজারো Candidate-এর ভি...
11/09/2026

LinkedIn-এ Job Apply করার পর এই কাজটা করুন!

LinkedIn-এ একটা Job Apply করে বসে থাকলে আপনি খুব সহজেই হাজারো Candidate-এর ভিড়ে হারিয়ে যেতে পারেন।

তাই Apply করার পর একটা ছোট্ট কাজ আপনার জন্য কাজে লাগতে পারে। 👇

ধরুন, আপনি কোনো কোম্পানিতে একটি Job-এর জন্য Apply করেছেন।

এখন LinkedIn-এ ওই কোম্পানির Profile-এ যান এবং দেখুন সেখানে কারা কাজ করছেন।

বিশেষ করে খুঁজে দেখুন—

🔹 HR / Recruiter
🔹 Hiring Manager
🔹 Team Lead
🔹 Managerial Position-এ থাকা কেউ

তারপর Relevant মানুষদের সাথে ধীরে ধীরে Connection Request পাঠাতে পারেন।

Connection Accept করলে ছোট করে বলতে পারেন—

“Hi, I recently applied for the [Position] role at your company. I’m really interested in the opportunity and would love to learn a little more about the role.”

ব্যস, এতটুকুই যথেষ্ট।

⚠️ তবে এটাকে Spam বানাবেন না!

❌ Random ৫০ জনকে একই Message পাঠাবেন না
❌ Copy-Paste করে সবাইকে Spam করবেন না
❌ অনেক বড় Message লিখবেন না
❌ কারও কাছে Job-এর জন্য Beg করবেন না
❌ নতুন Account হলে একসাথে অতিরিক্ত Activity করবেন না

আপনার লক্ষ্য হবে Proactive হওয়া, Annoying হওয়া নয়।

কারণ কেউ আপনার Message Ignore করতে পারে। আবার কেউ হয়তো আপনার Profile বা CV দেখে Interested হতে পারে।

কখনো কখনো আপনার Message এমন কারও কাছেও পৌঁছে যেতে পারে, যার Hiring Decision-এ প্রভাব আছে।

এতে Job পাওয়ার কোনো Guarantee নেই।

কিন্তু একটা পার্থক্য তৈরি হয়—

👉 আপনি আর শুধু Passive Applicant থাকছেন না।
👉 আপনি একজন Proactive Applicant হয়ে যাচ্ছেন।

আর অনেক সময় এই Proactiveness-টাই আপনাকে অন্য Candidate-এর থেকে আলাদা করে দিতে পারে।

আমার নিজের কাজের জায়গাতেও এমন হয়েছে—একজন আমাকে সরাসরি Knock করেছিল। আমি তার কথা আমার Boss-কে বলার পর Boss তার CV দেখতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তার Job হয়নি, কিন্তু অন্তত সে Hiring Team-এর নজরে এসেছিল।

তাই শুধু—

Apply → Wait ❌

এর পরিবর্তে চেষ্টা করুন—

Apply → Research → Connect → Communicate → Follow-up ✅

Job পাওয়ার Guarantee নেই, কিন্তু নিজেকে অন্য Candidate-এর ভিড় থেকে আলাদা করার সুযোগ তৈরি হবে।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Ali Hayder Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share