Rajshahi Photography

Rajshahi Photography Rajshahi Photography

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা যাত্রীরারাজশাহীতে পাবনা থেকে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন...
01/09/2026

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

রাজশাহীতে পাবনা থেকে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে আসছিল ঢালারচর এক্সপ্রেস। রাজশাহীর ঠিক আগের স্টেশন হরিয়ান অতিক্রম করার পর চলন্ত অবস্থায় ট্রেনটির একটি চাকার স্প্রিং হঠাৎ খুলে যায়। এতে ট্রেনটি লাইনের ওপরই বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কার্যক্রম শুরু করেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত বগি মেরামতের পাশাপাশি রেললাইন সংস্কারের কাজ চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ শেষ হওয়ার পর ট্রেনটি পুনরায় রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ট্রেনযাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

📢 NGDC HSC Alumni Registration চলছে!সকল প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, NGDC HSC Alumni...
01/09/2026

📢 NGDC HSC Alumni Registration চলছে!

সকল প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, NGDC HSC Alumni Registration ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

🌐 রেজিস্ট্রেশন ওয়েবসাইট:
⁠ngdchscaa.org

📅 রেজিস্ট্রেশনের সময়কাল:
২৯ আগস্ট ২০২৬ থেকে ০৭ নভেম্বর ২০২৬

💰 রেজিস্ট্রেশন ফি:
🔹 ১৯৬৮–২০১৮ ব্যাচ: ২,০০০ টাকা
🔹 ২০১৯–২০২৬ ব্যাচ: ১,০০০ টাকা
🔹 বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত: ৮০০ টাকা
🔹 গেস্ট/ড্রাইভার: জনপ্রতি ১,০০০ টাকা

⚠️ বিঃদ্রঃ সকল ফি-এর সঙ্গে প্রযোজ্য MFS/ব্যাংক চার্জ অতিরিক্ত যোগ হবে।

🎓 পুরোনো স্মৃতি, প্রিয় ক্যাম্পাস আর বন্ধুদের সঙ্গে আবারও মিলিত হওয়ার এই সুযোগটি হাতছাড়া করবেন না।

রেজিস্ট্রেশন করুন এবং অংশ নিন NGDC HSC Alumni-এর এই মিলনমেলায়। ❤️

ভোরের রাজশাহী, কুয়াশার চাদরে মোড়ানো শহর, নরম আলোয় জেগে ওঠে এক অন্যরকম সৌন্দর্যে।
01/09/2026

ভোরের রাজশাহী, কুয়াশার চাদরে মোড়ানো শহর, নরম আলোয় জেগে ওঠে এক অন্যরকম সৌন্দর্যে।

01/09/2026
31/08/2026

পদ্মার পাড়ে বসে মানুষটা হয়তো নদী দেখছিল না, দেখছিল তার হারিয়ে যাওয়া দিনগুলো।

30/08/2026

জলের বুকে ভাসে নীরবতা, আকাশজুড়ে ছড়িয়ে থাকে প্রশান্তি।

30/08/2026

জীবন যেন কুয়াশায় ঢাকা পথ, সামনে কী আছে জানি না, তবুও এগিয়ে চলি।

Address

Rajshahi
Dhaka
6000

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajshahi Photography:

Shortcuts

Share