13/02/2026
আগামী মন্ত্রী সভায় তরুণদেরকে রাখার পরিকল্পনা নিয়েছে বিএনপি। থাকতে পারে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সাড়ির কয়েকজন।
তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদের নিয়ম অনুযায়ী পার্টি প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার যে বিধিনিষেধ তা বাস্তবায়ন করতে হলে সংসদে পাশ হতে হবে। এরপর হয়তো আসতে পারে নতুন হিসেব।
বহিবিশ্বের সাথে রাজনীতির সাথে সাথে অর্থনৈতিক যে সুসম্পর্ক গড়ার টার্ক হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চলে এসেছে ড. আব্দুল মঈন খানের নাম।
শোনা যাচ্ছে- অর্থ মন্ত্রণালয়ে রেজা কিবরিয়ার নাম।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলতাফ হোসেন ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন।
আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সালাহউদ্দিন আহমেদ। এই তালিকায় পরিবর্তন আসলে চলে আসতে পারে সাবেক এটর্নি জেনারেল আসাদুজ্জামান জামান আসাদ। প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন জমির উদ্দিনের ছেলে ব্যারিস্টার নওসাদের নাম।
বিএনপির ইশতেহারে শিক্ষা খাতকে গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য
শিক্ষামন্ত্রী হিসেবে পরিক্ষীত মন্ত্রী এহসানুল হক মিলনকে আবারও শিক্ষামন্ত্রী করা হতে পারে। সেই সাথে গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার সমুহ সম্ভাবনা আমীর খসরু মাহমুদ চৌধুরীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী হতে যাচ্ছেন ডা. জাহিদ।।
কৃষি খাতে সব থেকে গুরুত্ব দেয়া বিএনপি
আউব্দুল আউয়াল মিন্টুর নাম এগিয়ে রয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন- চৌধুরী কামাল ইউসুফের মেয়ে নওসাবা চৌধুরী। আলোচনায় আছেন- আব্দুস সালাম পিন্টু ও সুলতান সালাহউদ্দিন টুকুও।
বরিশাল, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে একাধিক সংসদ সদস্য স্থান পেতে পারেন বিএনপির মন্ত্রী সভায়।
মন্ত্রীর তালিকায় রাখার জন্য আলোচনায় আছেন- মির্জা আব্বাস, জুনায়েদ সাকী, নুরুল হক নুর।
এছাড়া থাকতে পারে চমক সাবেক ছাত্রদলের সেক্রেটারি হাবিব রশিদ হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এন্যি, ইসরাক হোসেন ও ইয়াসির খান আসতে পারেন প্রতিমন্ত্রী হিসেবে।
বিমান ও পর্যটন মন্ত্রী হিসেবে আলোচনার শীর্ষে আছে মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম। নুরুজ্জামান অপু ও শ্যামা ওবায়েদ হতে পারেন উপমন্ত্রী।
টেকনোকেট কোঠায় অনেকে যাবে সচিবালয়ে।
এই তথ্যগুলো সব দলীয় সূত্র থেকে পাওয়া। সবই সম্ভাবনাময়।