11/06/2026
🎬 Annie | Trailer Review
Considering The Bullish Tone of Colour Grading, This will be the finest Sci-Fi Thriller In Bangladeshi Content.
আবদুল্লা মোহাম্মদ স্বাদের সম্ভবত ব্লু কালারের প্রতি অবসেশন আছে, রেহানা মরিয়ম নূরেও এমন ইরানি সিনেমার ভাইব ছিল, এই সিরিজেও তা অব্যাহত।
কিন্তু এই সিরিজের গল্প যা, তাতে রাতকে রাত, দিনকে দিন বোঝা গেলে স্টোরির সাথে বেশি কানেক্টেড ফিল হতো বলেই মনে হইলো।
সিরিজের গল্প আগাবে, একটা রেয়ার ডিজিজকে ফ্রন্টলাইনে রেখে, আর যে রোগটার ভিক্টিম শুধুই পুরুষরা। তাঁরা সংক্রামিত হওয়ার পর, নারীদের প্রতি ভীষন আক্রমনাত্নক হয়ে উঠে। আর এইসব জম্বির মতো পুরুষদের আক্রমন থেকে বাঁচতে, এ্যানি নামের এক মধ্যবয়স্ত নারী ও তার পরিবারের সার্ভাইভাল স্টোরিই আসবে গল্পে।
নাজিফা তুষি জাস্ট একটার পর একটা মিশাইল ছুড়তেছে, After releasing এ্যানি, রঙ্গমালা, সুরাইয়া এন্ড আন্ধার, আমার মনে হয় তুষি শাবনূরের পরে নেক্সট লেডি সুপারস্টার হতে চলেছে। মেয়েটা যে চরিত্রই করে, সেটাই বিলিভবেল করে তুলে।
But I noticed two guys in a totally new form, Yash Rohan and Saymon Sadik.
ইয়াশ একদম চেনা জনরা থেকে বের হয়ে, ডিরেক্ট ভিলেন রুপে, অন্যদিকে সাইমন সাদিক মেইনস্ট্রিম সিনেমার হিরো থেকে এই সিরিজে একদম টোটাললি থ্রিসিক্সটি এ্যাংগেলে ঘুরে দাঁড়াইলো। সারিকাও ভাল করবে, ট্রেইলারে মনে হইলো ওর চরিত্রটা মিস্ট্রিয়াস।
Eagerly Waiting For This Upcoming Series.
Trailer Rating : 8/10