DAILY DHAKA MAIL

DAILY DHAKA MAIL দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL
গণ মানুষের মুখ পত্র dailydhakamail.com

31/08/2026

বরের গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক।
কিশোরগঞ্জের হোসেনপুরের জিনারী ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

31/08/2026

স্ত্রীকে তালাক দিয়েই কান্নায় ভেঙে পড়লেন স্বামী।

31/08/2026

এনসিপি নেত্রীর বড় ভাই চট্টগ্রাম বন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত হলে লাশ ২ ঘণ্টা পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি।

লাইভে এসে ক্ষোভ প্রকাশ করলেন বোন চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া আমীন।

#চট্টগ্রাম #চট্টগ্রামবন্দর #সড়কদুর্ঘটনা #সড়কদুর্ঘটনায়নিহত #তানিয়াআমীন #এনসিপি #নিউজআপডেট #বাংলাদেশ #ব্রেকিংনিউজ

30/08/2026

ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রী

নিজস্ব প্রতিবেদক :–

আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার বিয়ের চিরচেনা রূপ এখন অনেকটাই অতীত। পালকি কিংবা গরুর গাড়ির বদলে সেখানে জায়গা করে নিয়েছে বিলাসবহুল গাড়ি ও হেলিকপ্টারের বহর। তবে কৃত্রিম চাকচিক্যকে পেছনে ফেলে কালের গর্ভে হারিয়ে যেতে বসা সেই চিরায়ত লোকজ ঐতিহ্যকে আবারও জীবন্ত করে তুলল মাগুরার শ্রীপুর উপজেলার একটি ব্যতিক্রমী বিয়ের আয়োজন।

ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বর, পেছনে মহিষ ও গরুর গাড়ির বিশাল বহরে বরযাত্রী এবং বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে পালকিতে তুলে নেওয়ার এমন নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করেছে স্থানীয় বাসিন্দাদের।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বরিশাট গ্রামে বাঙালি সংস্কৃতির এই বর্ণাঢ্য আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. বদরুল আলম লিটুর ছেলে মো. শ্রাবণের সঙ্গে পার্শ্ববর্তী টুপিপাড়ার মো. আব্দুল হালিম শেখের মেয়ে নাবিয়া ইকরার পরিণয়কে স্মরণীয় করে রাখতেই দুই পরিবারের যৌথ উদ্যোগে এমন আয়োজন করা হয়।

বিয়েতে বরযাত্রীদের যাতায়াতের জন্য সাজানো হয়েছিল ১০টি গরুর গাড়ি ও পাঁচটি মহিষের গাড়ির বহর। সানাইয়ের সুর, ঢাক-ঢোলের বাদ্য আর উৎসবমুখর পরিবেশে বর যখন ঘোড়ায় চড়ে এবং বরযাত্রীরা গাড়ির বহর নিয়ে কনের বাড়ির দিকে রওনা হন, তখন রাস্তার দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও ঘর থেকে বেরিয়ে এসে আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী রূপ উপভোগ করেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় এক অভূতপূর্ব উৎসবের আবহ।

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে নবপরিণীতা বধূকে ঐতিহ্যবাহী কাঠের পালকিতে চড়িয়ে বরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এমন আয়োজনের উচ্ছ্বাস প্রকাশ করে বর মো. শ্রাবণ জানান, দীর্ঘদিনের লালিত শখ এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দুই পরিবারের সম্মতিক্রমে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

কনে নাবিয়া ইকরা নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার একটি সুপ্ত স্বপ্ন আমার সবসময়ই ছিল। সেই স্বপ্নটি এভাবে বাস্তবে রূপ নেওয়ায় আমি ভীষণ আনন্দিত।’

বরের বাবা মো. বদরুল আলম লিটু জানান, কৃত্রিম আধুনিকতার চাকচিক্য এড়িয়ে পরিবারের সবার আন্তরিক ইচ্ছাতেই এই ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী বিয়ের পরিকল্পনা করা হয়েছিল। এমন আয়োজন শুধু দুই পরিবারের আনন্দকেই বাড়িয়ে দেয়নি, বরং পুরো গ্রামবাসীর মাঝেও ছড়িয়ে দিয়েছে নির্মল আনন্দ ও উৎসবের আমেজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিতhttps://dailydhakamail.com/archive...
30/08/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

https://dailydhakamail.com/archives/12356

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা হলেন সম্পাদক খান সেলিম রহমান।https://dailydhakamail.com/archives/12349
30/08/2026

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা হলেন সম্পাদক খান সেলিম রহমান।

https://dailydhakamail.com/archives/12349

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধ...
30/08/2026

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়।

https://dailydhakamail.com/archives/12346

30/08/2026

নারী সংসদ সদস্যরা পিংক বাসে।

#নারী_সংসদ_সদস্য #পিংক_বাস #সংসদ_সদস্য #নারীর_অগ্রযাত্রা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DAILY DHAKA MAIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share