Mood Mix BD

Mood Mix BD Entertainment isn’t just fun, it’s a lifestyle. Mood Mix BD makes it stylish.

19/07/2026

যে দল সার্পোট করিনা কেনো।সত্যি বলতে এই রকম লিজেন্ড গুলোকে এই ভাবে দেখতে ভালো লাগেনা।
খুব মায়া লাগে😥

13/07/2026

এই দেশের মানুষ গুলো জন্ম থেকে হতভাগা😰

10/07/2026

এই কোন মানবতা??

রাস্তায় চলার সময় অটো কোন ভাবে প্রাইভেট কার এর সাথে লাগিয়ে।প্রাইভেট কার এর পিছনে রং তুলে ফেলে।প্রাইভেট কার এর মালিক ছুটে এসে অটোরিকশা চালককে কিছুক্ষন ধরে মারতে থাকে।কিন্তু রিকশা চালক বার বার ক্ষমা চাইতে থাকে।ঐ লোক ক্ষমা করবেনা।মারবে আবার জরিমানা ও চাইবে।রিকশা চালকের সিট নিয়ে তার গাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলে। আমি মারার কিছুক্ষন পর ভিডিও টা চালু করি।প্রথমার্ধে মারার ভিডিও টা করিনি।পরে এগিয়ে গিয়ে সমাধান করার চেষ্টা করি। এর মধ্যে এলাকার এক বড় ভাই চলে আসেন।এবং তাকে দিয়ে সমাধান করে দিলাম

বসুন্ধরা সিটিতে আজ সকালে যে দৃশ্য দেখেছি তা ভুলবো না কোনোদিন। ভদ্রলোক আসছেন মোবাইল মেরামত করতে। বাড়ি টাঙ্গাইল। বয়সী লোক।...
05/07/2026

বসুন্ধরা সিটিতে আজ সকালে যে দৃশ্য দেখেছি তা ভুলবো না কোনোদিন। ভদ্রলোক আসছেন মোবাইল মেরামত করতে। বাড়ি টাঙ্গাইল। বয়সী লোক। এদিকে আমিও আমার মোবাইল ঠিক করতে এসেছি। ভদ্রলোকের সিরিয়াল আমার পরে। পায়ে প্লাস্টিক দুই ফিতার স্যান্ডেল। পুরনো প্যান্ট। শার্টটার বয়স কত তিনি আর মাবুদ জানেন। মুখে দাড়ি। শুভ্র চেহারা। কয়েক দোকান ঘুরে এসেছেন। দাঁড়িয়ে আছেন। হাতে এন্ড্রয়েড ফোন। তার চোখে মুখে দুশ্চিন্তা। বললেন, আমার মোবাইলটা একটু ঠিক করে দেবেন?
মেকানিক বললেন, আগে ইনারটা হোক। আপনি বসেন। তিনি চুপ করলেন। দুই মিনিট পর আবার বললেন, আমার এই ফোন ঠিক হবেতো !
মেকানিক বললেন, অবশ্যই হবে। ডিস্প্লে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। আর ব্যাটারি পাল্টালেই হবে।
লোকটা চুপ করে দাঁড়িয়ে রইলেন। এদিকে আমাদের এই মেকানিক বসুন্ধরার ভাবসাবে কিনা জানিনা। মেজাজ একটু কড়া। আমাকেই পারলে ধমক দেয়। আমি নিজেই মেপে মেপে কথা বলছি। ভাবছি স্যার বলবো নাকি হুজুর বলবো। জী হুজুর, জী । আপনার দয়ার হাত দিয়ে একটু মোবাইলটা স্পর্শ করুন। জী স্যার, জি। সবই আপনার মর্জি।

এদিকে সে লোক আবার প্রশ্ন করলেন। মোবাইল যদি ঠিক না হয় খুব ঝামেলা হবে। আমার ছেলের মোবাইল। দুদিন ধরে রাগ করে আছে। এটা ব্যবহার করতে চায় না। নতুন মোবাইল চায়। অনেক কষ্টে আসছি সেই টাঙ্গাইল থেকে। ওইখানে ঠিক করতে পারিনি। একটু ভালো করে দেখে দেন না!
এবার মেকানিক ধমক দিতে গিয়েও দিলেন না।
একবার বৃদ্ধের মুখের দিকে তাকালেন। নিজেকে নিয়ন্ত্রণ করে বললেন, চাচা আপনি ওই টুলটায় বসেন। কোনো টেনশন নিয়েন না। যা করার করছি। একটু পর সে লোক আবার বললেন, একটু কমে সমে ঠিক করে দিয়েন কিন্তু বাজান। নিজের লোক মনে করে । এইটা ঠিক না করলে আরেকটা কেনা লাগবে। আমার পক্ষে আর সম্ভব না। ছেলে বড় হইছে, অনেক রাগ তার।
লোকটার সরল কথায় আমারও একটু কেমন যেন লাগলো। কিছু বললাম না। আমিতো সারা জীবন সুখ দু:খের দর্শকই থেকে গেলাম।

কিছুক্ষণ পর মেকানিক তাকে বললেন, চাচা আপনার মোবাইলের ব্যাটারি পাল্টানো লাগবে। দাম একটু বেশি পড়বে। লোকটা এই কথা শুনে উঠে এলেন। মেকানিকের কানের কাছে মুখ নিয়ে বললেন, কোনো রকম কি ঠিক করা যায় না? আসলে ছেলেরে মোবাইল কিনতে না করছিলাম। কিন্তু পোলাপানতো বাপরে বুঝতে চায় না। কিনে দিছিলাম। কোনোরকম কমের মধ্যে একটু যদি ঠিক করে দেন বাবাজি।
মেকানিক বললেন, আমি নাহয় সার্ভিস চার্জ নিলাম না। কিন্তু বাকি খরচ ?
লোকটা দম ছেড়ে আস্তে করে বললেন, আচ্ছা তাইলে যেটা ভালো হয় একটু করে দেন। আমিতো বুঝি না। ছেলের নাকি মোবাইল ছাড়া অসুবিধা হয়।
আহারে কী অসহায়ের মতো উত্তর! ধারণা করলাম ছেলের কারণে তিনি এই কষ্টটা করছেন। ছেলে সম্ভবত জেদি। নইলে এই বয়সে একজন বাবা এভাবে এতদূর আসেন, এভাবে কাকুতি মিনতি করেন?

তার বাটন ফোনে কল এলো। সম্ভবত তার স্ত্রী। ধরেই একটু দূরে গিয়ে বলতে লাগলেন, পোলাটারে একটু বুঝাও। এত রাগ ভালো না। আমাগো কি এতো সামর্থ্য আছে? বাড়ি থেকে বাসে দাঁড়ায় আসছি ঢাকা পর্যন্ত। শরীরে কুলায় না।
যাক মোবাইল ঠিক করতে দিছি। অসুবিধা নাই। তোমরা খাওয়া দাওয়া করে নিও।
লোকটা ভেতরে এলেন কথা শেষে। আরও অনেক কিছুই ফোনে বললেন।
মেকানিক তাকে ডাকলেন। চাচা এদিকে আসেন। বলেই তিনি দোকানের কর্মচারীকে বললেন, এই চাচাকে বসতে দাও। আর একটা কফি এনে দাও। লোকটা লজ্জা পেলেন। বললেন, না না বাবা কিছু লাগবেনা। আপনি একটু ভালো করে ঠিক করে দেন তাইলেই হবে।
মেকানিক বললেন, চাচা অস্থির হয়েন না । আমি আপনার ছেলের বয়সী। আপনি কফি খান। একটু জিরায় নেন। vd ঠিক হলো।
আমার মুগ্ধতার পালা শুরু নতুন করে।
মেকানিক কোনো টাকা নিলেন না। বৃদ্ধকে বললেন, চাচা এই নেন মোবাইল । সব ওকে।
বৃদ্ধ ব্যাপক খুশি। পকেট থেকে টাকা বের করছেন। মেকানিক বললেন, না টাকা লাগবেনা । আপনি যান চাচা বাড়ি যান।
মুরব্বি ভেবাচেকা খেলেন বুঝি! বললেন, না না । কী বলেন বিল নেন।
মেকানিক বললেন, আহা চাচা বললামতো লাগবে না। আপনি ধিরে সুস্থে বাসায় যান। দুপুরে খেয়েছেন কিছু ?
ভদ্রলোক বললেন, আমি অনেক খুশি বাপজান। আমার খাওয়া লাগবে না। ঠিক আছে ভালো থাকেন। অনেক দোয়া করি আপনার জন্য। মেকানিক ঝিম মেরে বসে রইলেন।

লোকটা মনের আনন্দে চলে গেলেন। বার বার পেছন ফিরতে চান। হয়তো মেকানিকের মাথায় হাত বুলিয়ে দিতে চান। তার ছেলে না বুঝুক এই মেকানিক যুবকটা এক বাবার দুঃখ বুঝেছে।

ব্যাপক কৌতূহল নিয়ে মেকানিককে জিজ্ঞাসা করলাম, আপনি কোনো চার্জ এমন কি ব্যাটারির দামও নিলেন না কেন?
যুবকটা চোখ টিস্যু দিয়ে মুছে বললেন, লোকটারে দেখেই বুঝছেন কী যন্ত্রণায় আছেন। তার ছেলে তার সাথে খারাপ ব্যবহার করে বুঝায় যায়। আর্থিক অবস্থাও ভালো না।
বললাম, আমিও তাই বুঝেছি।
মেকানিক বললেন, আমারতো বাবা নাই। আমি বুঝি বাপ থাকার কী মর্ম। আমার কয়েকশ টাকা গেছে যাক। তার মনে আনন্দ এনে দিতে পারছি । এটাই আমার শান্তি। কত টাকা আসবে যাবেরে ভাই...
মেকানিক তার কাজে মন দিলেন। আমি তাকিয়ে আছি। আমার এই তাকানোয় একই সঙ্গে বিস্ময় যেমন আছে, মুগ্ধতা ও ভালো লাগাও আছে।

মোবাইলের হার্ডওয়্যারই জোড়া দিলেন না শুধু এই মেকানিক, জোড়া দিলেন কোনো এক বাবার হৃদয়ে হারাতে বসা সুখও ................
নোট: অনেকেই হয়তো ঠিকানা, নাম জানতে চাইবেন। তবে কখনো কাউকে ভাইরাল করা আমার উদ্দেশ্য নয়। আমি চেষ্টা করি মানুষের সুন্দর দিকগুলো তুলে ধরার। আপনারা দেখেছেন নিশ্চয়- কেউ ভাইরাল হলে তার পরিণতি অধিকাংশ সময় সুখকর হয় না। আর এই যুবক নিজেও ভাইরাল হতে চান না। যারা উপকার করেন তারা আড়ালে থাকতেই পছন্দ করেন। অতএব তার বা দোকানের ঠিকানা দেয়া সম্ভব হলো না।

#মোবাইল

30/05/2026

শাকিব খানের Rockstar মুভি দেখে কি তাহলে হতাশ হলাম??

05/05/2026

হের্টাসরা শাকিব খানকে দমিয়ে রাখা যায় না
He is king Our Bangla cinema industry

15/04/2026

বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়

14/04/2026

এক জায়গায় ভিন্ন ২টা চিএ

13/04/2026

দূপুরের খাবার

30/03/2026

শাকিব খান প্রিন্স মুভি রিভিউ

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Mood Mix BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mood Mix BD:

Shortcuts

Share