12/01/2026
⚠️তাহসান ও রোজার বিচ্ছেদের মূল কারণ অবশেষে সামনে এলো। জীবন নিয়ে দুজনের একদম ভিন্ন দৃষ্টিভঙ্গিই তাদের আলাদা করে দিয়েছে। তাহসান চেয়েছিলেন নিরিবিলি ও প্রাইভেট লাইফ, অন্যদিকে রোজা চেয়েছিলেন তার ক্যারিয়ার ও সোশ্যাল মিডিয়া উপস্থিতি উপভোগ করতে।
মাত্র ৪ মাসের প্রেম আর ৬ মাসের দাম্পত্য—বিচ্ছেদের এই গল্পটি আমাদের কিছু কঠিন শিক্ষা দিয়ে যায়:
📍কাউকে পছন্দ হলেই বিয়ে নয়, বরং আপনার আর তার জীবনের লক্ষ্য এক কি না তা আগে নিশ্চিত হোন। একজন শান্ত জীবন চান আর অন্যজন চাকচিক্য—এমন বিপরীত মেরুর মানুষ একসঙ্গে থাকা কঠিন।
📍বিয়ের আগেই একে অপরের চাওয়া-পাওয়া নিয়ে খোলামেলা কথা বলা উচিত। কে কার জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন, তা শুরুতেই পরিষ্কার থাকা ভালো।
📍বর্তমান যুগে বয়সের ব্যবধান অনেক সময় চিন্তাধারার বড় গ্যাপ তৈরি করে। মেন্টালিটি না মিললে অশান্তি অনিবার্য। তাই সঙ্গীর মানসিকতা বুঝতে সময় নিন।
📍১০ বছর সাথে থাকলেও মানুষকে চেনা কঠিন, সেখানে মাত্র কয়েক মাসে জীবনসঙ্গী নির্বাচন করা বিশাল ঝুঁকি। তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত আপনার জীবনকে বিষিয়ে তুলতে পারে।
মনে রাখবেন ভাগ্যের দোহাই দিয়ে লাভ নেই, ভুল মানুষের সাথে সংসার করার চেয়ে সঠিক সময়ে সর্তক হওয়া বুদ্ধিমানের কাজ।
মনের শান্তিই আসল শান্তি! ❤️
আপনার চারপাশের অবিবাহিত বন্ধুদের সাথে লেখাটি শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যেতে পারে একটি সঠিক সিদ্ধান্তে!