27/03/2026
সন্তানের জন্য মায়ের ভালোবাসা কতটা গভীর, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল এক নির্মম দুর্ঘটনা…💔
শেষ মুহূর্তে নিজের বাঁচা-মরার কথা ভাবেননি তিনি—শুধু চেয়েছেন তার ছোট্ট সন্তানটা যেন এই দুনিয়ায় বেঁচে থাকে।
পানির নিচে ডুবে যেতে যেতে, শেষ শক্তিটুকু দিয়ে সন্তানকে উপরের দিকে ঠেলে দেন তিনি… যেন জীবনের দিকে তুলে দিচ্ছেন নিজের সবটুকু দিয়ে।
সন্তানটা হয়তো বেঁচে গেল, কিন্তু মায়ের সেই শেষ ছোঁয়াটা হয়ে রইল বিদায়ের স্পর্শ…😢
এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর আর কোথাও নেই—মা শুধু দিতেই জানে, বিনিময়ে কিছুই চায় না।
হে আল্লাহ, এই মমতাময়ী মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
দুর্ঘটনায় নিহত সকলকে শহিদের মর্যাদা দিন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন…🤲