Kings News

Kings News অবিরাম বিস্ময়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান।স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লা...
17/09/2026

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে বদলিপূর্বক প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

পুলিশের দুই ডিআইজিকে বদলি।পুলিশের দুই ডিআইজিকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস...
17/09/2026

পুলিশের দুই ডিআইজিকে বদলি।

পুলিশের দুই ডিআইজিকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

17/09/2026
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন।কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও...
17/09/2026

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন।

কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ড্যাশবোর্ডভিত্তিক তদারকির মাধ্যমে জবাবদিহি ও স্বচ্ছতা বাড়িয়ে ভূমি সেবাকে জবাবদিহিমূলক, গতিশীল ও জনবান্ধব করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু করেছে ভূমি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ অ্যাপ উদ্বোধন করেন। মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা আস্তে আস্তে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। স্বচ্ছতা, দক্ষতা এবং সততা মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিতে চাই। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন, তার দুর্নীতির বিষয়টি দুর্নীতি দমন কমিশন দেখছে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, বিভিন্ন ভূমি সেবা অনলাইন করা হয়েছে, এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। অনলাইনে কর দেয়া, খতিয়ান পাওয়া, ট্যাক্স দেয়াসহ বিভিন্ন সেবা পাওয়া সম্ভব। দু-একজন অসাধু কর্মকর্তাদের কারণে অন্যরা যেন দুর্নামের ভাগীদার না হন, সে জন্য মাঠ প্রশাসনের সবাইকে সতর্ক থাকতে হবে।

এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপানে সেনাবাহিনী প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপ...
16/09/2026

এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপানে সেনাবাহিনী প্রধান।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ চার দিনের সরকারি সফরে জাপান গমন করেছেন।
সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

গ্রাহকের আস্থা পুনর্গঠনে আইডিআরএর আরেকটি বড় পদক্ষেপ!দ্বিতীয় দফায় ৫,৮৬৮ পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দ...
14/09/2026

গ্রাহকের আস্থা পুনর্গঠনে আইডিআরএর আরেকটি বড় পদক্ষেপ!
দ্বিতীয় দফায় ৫,৮৬৮ পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ
ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬: দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে দ্বিতীয় দফায় ৫,৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
আইডিআরএর উদ্যোগে সংশ্লিষ্ট জীবন বীমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে এসব বৈধ ও দীর্ঘদিনের অপরিশোধিত দাবি নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে।
দ্বিতীয় দফায় পাঁচটি জীবন বীমা কোম্পানির পলিসিধারীদের এসব দাবি পরিশোধ করা হচ্ছে। এর মধ্যে পদ্মা ইসলামী লাইফের ৩,৬০০ জন পলিসিধারীর ১২ কোটি টাকা, হোমল্যান্ড লাইফের ১,১৪৫ জনের ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা, ফারইস্ট ইসলামী লাইফের ৫৮০ জনের ৫ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফের ৩০০ জনের ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফের ২৪৩ জন পলিসিধারীর ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা রয়েছে।
দুই দফায় ৮,৪১৭ পলিসিধারীর ৩৭.৫৪ কোটি টাকা
এর আগে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ প্রথম দফায় আইডিআরএর উদ্যোগে সাতটি জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়।
দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮,৪১৭ জন পলিসিধারীর ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
শুধু দাবি পরিশোধ নয়, আস্থা পুনর্গঠনের প্রতীকী উদ্যোগ
আইডিআরএ মনে করে, এই উদ্যোগের গুরুত্ব শুধু পরিশোধ করা অর্থের পরিমাণে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে বীমা দাবি না পাওয়ায় যেসব পলিসিধারী ও তাদের পরিবারের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি হয়েছে, তাদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।
দাবি পরিশোধের এই কার্যক্রম মূলত একটি প্রতীকী উদ্যোগ—বীমা খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনার একটি দৃশ্যমান পদক্ষেপ। এর মাধ্যমে আইডিআরএ দেখাতে চায় যে, বৈধ দাবি পরিশোধ এবং পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।
আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-এর নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বীমা খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আইডিআরএ মনে করে, বীমা খাতে আস্থা একদিনে তৈরি হয় না; ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমেই তা পুনর্গঠন করতে হয়। তাই দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির এ উদ্যোগ একটি চলমান প্রক্রিয়ার অংশ।
অবশিষ্ট বৈধ ও অপরিশোধিত বীমা দাবিগুলো যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে আইডিআরএর এ কার্যক্রম অব্যাহত থাকবে। See less

Address

Concord Emporium Shopping Complex (135, Ground Floor), 253-254 Elephant Road, Katabon
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Kings News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kings News:

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.