27/07/2026
তিন বছরের প্রেমের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে(কোটালীপাড়া) রিয়ার অবস্থান, আগৈলঝাড়ায় চাঞ্চল্য অথবা প্রেমের টানে প্রেমিকার বাড়িতে ধর্মের সীমানা পেরিয়ে রিয়া জয় ধর।
রাজিবুল বিশ্বাস
মাল্টিমিডিয়া রিপোর্টার |
দৈনিক সংবাদ ৭১
কোটালীপাড়া, গোপালগঞ্জ
বরিশাল, আগৈলঝাড়া: তিন বছরের মোবাইল ফোনে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় এলাকার তরুণী রিয়া জয়ধর প্রেমিক সাইফুলের বাড়িতে অবস্থান নিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে রিয়া জয়ধর ও (মুসলিম যুবক) সাইফুলের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক বজায় রাখলেও সম্প্রতি বিয়ে নিয়ে টালবাহানা শুরু হলে রিয়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার পর বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এদিকে, রিয়াকে বাবার বাড়িতে ফিরিয়ে নেওয়ার বিষয়কে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বিশেষ করে মায়ের সঙ্গে তর্ক-বিতর্কের বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দেয়। তবে রিয়া বিয়ের দাবিতে নিজের অবস্থানে অনড় রয়েছেন বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা চলছিল। তবে বিয়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় প্রেমিক সাইফুল বা তার পরিবারের আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
ঘটনাটি বর্তমানে আগৈলঝাড়া উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টির পরবর্তী অগ্রগতি জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
— রাজিবুল বিশ্বাস
মাল্টিমিডিয়া রিপোর্টার |
দৈনিক সংবাদ ৭১
কোটালীপাড়া, গোপালগঞ্জ
#আগৈলঝাড়া #কোটালীপাড়া #গোপালগঞ্জ #বরিশাল #বাংলাদেশ
#সংবাদ #ভাইরালনিউজ #প্রেম #বিয়ে
#দৈনিকসংবাদ৭১ #রাজিবুলবিশ্বাস