Bangladeshi Band Music Fans Community

Bangladeshi Band Music Fans Community We asserted ourselves as a music community and showed legislators that music is positive.
(230)

"বাংলাদেশী ব্যান্ড মিউজিক ফ্যান্স কমিনিউটি" নামে একটা গ্রুপ আমরা শুরু করি ১৭অক্টোবর ২০১৪ সালে। হাটি হাটি পা পা করে, আমরা আজ ৩ লক্ষ ছাড়িয়ে বিশাল একটা পরিবার।

আমাদের অনেক কোয়ালিটি পোস্ট হারিয়ে যায় গ্রুপের ওয়ালে অন্যান্য অনেক পোস্টের ভীড়ে। সে সকল পোস্ট বাঁচিয়ে রাখতেই আমাদের এই উদ্যোগ ❤️

যেকোন ধরনের সমস্যা আমাদের কে জানাতে পারেন পেজ এর ইনবক্সে অথবা আমাদের অফিসিয়াল মেইলে।

নতুন ব্যান্ড এর প্রোমোশন ক

িংবা অন্যান্য যেকোন ধরনের সহায়তা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

BBMFC discord server ⤵️
https://discord.gg/3gxdAHtG5W


Happy Birthday Mik-L GomezBassist , SHUNNOWish you many more happy returns of the day. Best wishes from team BBMFC. ❤️
08/08/2026

Happy Birthday Mik-L Gomez
Bassist , SHUNNO

Wish you many more happy returns of the day. Best wishes from team BBMFC. ❤️

দেশের অন্যতম সেরা গিটারিস্টদের একজন। অনেক রকম জনরা, অনেক জনপ্রিয় ব্যান্ডে তার সরব উপস্থিতি। লিষ্টে আছে, নেমেসিস, মিনার্ভ...
08/08/2026

দেশের অন্যতম সেরা গিটারিস্টদের একজন। অনেক রকম জনরা, অনেক জনপ্রিয় ব্যান্ডে তার সরব উপস্থিতি। লিষ্টে আছে, নেমেসিস, মিনার্ভা, অ্যাশেজ, ডেফাই এর মতো ব্যান্ড।

শুভ জন্মদিন সুলতান রাফসান খান। ❤️

07/08/2026

ঢাকার আশেপাশে দুইদিনের মেগা কনসার্ট।
টেন্টে একরাত!
Coachella Vibe
ব্যাপারটা কেমন হয়?

বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে অনেক গল্প আছে। কিছু গল্প আলোয় আসে, কিছু গল্প নিঃশব্দে এগিয়ে চলে। Oirabot এর গল্পটা দ্বিত...
07/08/2026

বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে অনেক গল্প আছে। কিছু গল্প আলোয় আসে, কিছু গল্প নিঃশব্দে এগিয়ে চলে। Oirabot এর গল্পটা দ্বিতীয় ধরনের। যাদের নিয়ে মিডিয়ায় খুব একটা কথা হয় না। সোশ্যাল মিডিয়ার খুব একটা চর্চা হয়না।

গল্পটা শুরু করা যাক — বিশ্ববিদ্যালয় জীবনের একদল বন্ধুর একটাই মিল ছিল — গানের প্রতি অদ্ভুত রকমের টান। ক্লাসের ফাঁকে, ক্যাম্পাসের আড্ডায়, ছোট ছোট স্টেজে কিংবা গভীর রাতের জ্যাম সেশনে তারা শুধু গান বাজাত না; বাংলা ব্যান্ডসংগীত নিয়ে ভাবত, তর্ক করত, স্বপ্ন দেখত। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় ঐরাবত।

শুরুর দিকে ব্যান্ডের ভোকালিস্ট ও গীতিকার মেহরাব চৌধুরী নিজের লেখা গান বন্ধুদের শোনাতেন। অল্প সময়ের মধ্যেই গানগুলো মুখে মুখে ছড়িয়ে পড়তে শুরু করে। মানুষ বারবার জানতে চাইত — “এই গানগুলো রেকর্ড করছেন না কেন?” সেই প্রশ্নই একসময় দায়িত্ব হয়ে দাঁড়ায়। তারপরই শুরু হয় ঐরাবতের আনুষ্ঠানিক পথচলা।

শুরু থেকেই তারা সহজ পথ বেছে নেয়নি। কোনো নির্দিষ্ট ফর্মুলায় নিজেদের আটকে রাখেনি। প্রতিটি গানকে তারা ভেবেছে নতুন এক যাত্রা হিসেবে।

তাই ‘গুরুচণ্ডালী’-র বিস্ফোরক শক্তি, ‘হারানো বিজ্ঞপ্তি’-র বিষণ্নতা, ‘৪০০ রাত’-এর আবহ, ‘অন্ধ অবিশ্বাস’-এর অন্ধকার আর ‘অন্য কারো গান’-এর অস্তিত্বের প্রশ্ন—সবই একই ব্যান্ডের সৃষ্টি। এমন বৈচিত্র্যই আজ ঐরাবতের সবচেয়ে বড় পরিচয়। একটি গান শুনে তাদের বিচার করা যায় না; প্রতিটি নতুন গান যেন শ্রোতাকে নতুন করে চমকে দেওয়ার চেষ্টা।

বর্তমানে ঐরাবত তাদের পরবর্তী অধ্যায় নিয়ে কাজ করছে। দুটি পূর্ণাঙ্গ অ্যালবামের কাজ চলছে নীরবে। বিস্তারিত এখনই প্রকাশ করতে চায় না তারা। কারণ তাদের বিশ্বাস, ঘোষণা নয়—গানই শেষ পর্যন্ত নিজের গল্প বলে।

সম্ভবত এটাই ঐরাবতের সবচেয়ে আলাদা দিক। তারা কখনো আলো পাওয়ার জন্য গান বানায়নি। তারা গান বানিয়েছে কারণ তাদের বলার মতো কথা ছিল।‌ আর হয়তো সেই কারণেই, যারা একবার ঐরাবতকে আবিষ্কার করে—তারা খুব কমই শুধু একটি গানেই থেমে থাকে।

পরিশেষে, ঐরাবত খুব সম্ভবত বাংলাদেশ ব্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিভাবান ব্যান্ড গুলোর মধ্যে অন্যতম। শুধুমাত্র সিলেট থেকে ব্যান্ডটি উঠে এসেছে বলে তাদের গানের সীমাবদ্ধতাটা সেখানেই আটকে নেই। আজ বাংলাদেশের প্রতিটি শহরেই‌ তাদের শ্রোতা এবং ভক্ত রয়েছে। আমরা প্রতিনিয়ত ঐরাবতকে স্টেইজে দেখার অনুরোধ পাই। ভক্তরা তাঁদের নিয়মিত স্টেইজে দেখতে চান। কিন্তু, ঐরাবত যেন তারা নিজেদের মাঝেই মগ্ন। তারা প্রতিনিয়ত নতুনত্ব খুঁজতে ব্যস্ত। যেখানে প্রতিটি গানে তারা‌ আপনাদের শোনাবে ভিন্ন এক‌ গল্প।

07/08/2026

চলো বাংলাদেশ কনসার্টের কথা মনে আছে?

যেখানে Rafa & Friend's এর সাথে সুইটি গানে দুর্দান্ত এক এন্ট্রি নিয়েছিলেন হাসান আর্ক। আর্মি স্টেডিয়ামের গোটা দর্শক মেতে উঠেছিলো একটি কন্ঠে।

“সুইটি তুমি আর কেঁদোনা,
অভিমান করো না।”

এখনো সেই গানের অংশটুকু দেখলে গা শিউরে ওঠে। তিনিই সেই কিংবদন্তি কণ্ঠশিল্পী হাসান আর্ক। যার গানে মেতে ছিলো সমগ্র এক প্রজন্ম। 🙏🏻

ভিডিওঃ Grameenphone

বাংলাদেশে স্টেইজে শিল্পীরা অসম্মানিত হয়েছে এই ব্যাপারটা নতুন না। আগেও বাংলাদেশে বহু শিল্পী বহুবার স্টেইজে অডিয়েন্স দ্ব...
06/08/2026

বাংলাদেশে স্টেইজে শিল্পীরা অসম্মানিত হয়েছে এই ব্যাপারটা নতুন না। আগেও বাংলাদেশে বহু শিল্পী বহুবার স্টেইজে অডিয়েন্স দ্বারা অবমাননার শিকার হয়েছেন। কিন্তু এর নেপথ্যে কারা রয়েছে? দিনশেষে একটি ব্যাপারেই সবাই আঙ্গুল তাক করছে তা হলো “ফ্রি কনসার্ট”। যারা ফ্রি কনসার্ট সম্পর্কে জানেন না তাদের স্বার্থে বলি যেই কনসার্টে কোনো টিকিট ছাড়াই অডিয়েন্স অংশগ্রহণ করতে পারে সেটাই ফ্রি কনসার্ট।

মূল ব্যাপারটা, ফ্রি কনসার্টের সংজ্ঞা দেওয়া নয়। আমাদের প্রশ্ন প্রতিবার সম্মানিত শিল্পীরাই কেন স্টেইজে লাঞ্ছনার শিকার হয়? মিউজিয়ানরা আপনাদের জন্যই গান করেন। আপনের বিনোদন দিতেই তারা মঞ্চে গান শোনান। তাহলে, এই অবমাননার উদ্দেশ্যটা কি? এই প্রশ্নগুলোর জবাব দিবে কারা?

গতকাল, হাসান ভাইয়ের সাথে যেই ঘটনাটি ঘটেছে। এরচেয়ে লাঞ্ছনা এবং তীব্র নিকৃষ্ট ঘটনা আর কি হতে পারে? আপনারা খেয়াল করেছেন? এই ঘটনার পর মানুষটি গান গাওয়া থামায়নি। তিনি গেয়ে গেছেন তার মন প্রাণ দিয়ে। তিনি চাইলেই গান গাওয়া থামিয়ে দিতে পারতেন মঞ্চে ক্ষোভ দেখিয়ে একটি বিশৃঙ্খলা তৈরি করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। আমাদের সবচেয়ে বড় প্রশ্ন; আয়োজকদের পক্ষ থেকে এই ঘটনার বক্তব্য কি? তারা কি হাসান ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করেছেন? তারা কি এখনো কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন? উপরোক্ত একটি ব্যাপারও আমাদের চোখে পড়েনি এখনো।

শুধুমাত্র হাসান ভাইয়ের সাথে না। শিল্পীরা মঞ্চে আরো বহুবার এইরকম লাঞ্ছনার শিকার হয়েছেন। চট্টগ্রামে কোনো এক কনসার্টে বে অফ বেঙ্গলের পারফরমেন্স সময় বখতিয়ার হোসেনের গায়ে পানি‌ নিক্ষেপ করা হয়েছিলো। এই কাজটি অডিয়েন্সেরই ছিল। নিরুপায় হয়ে গানের মাঝেই বখতিয়ার হোসেন অডিয়েন্সদের পানি মারতে নিষেধ করেন। আমরা ব্যাথিত। আমরা শিল্পীদের প্রতি এইরকম লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানাই।

হাসান আর্ক অনেক বড় একটি নাম। এই নামটির অবমাননা আমরা গ্ৰহন করতে পারবো‌ না। আয়োজকদের প্রতি আমাদের আহ্বান আপনাদের বক্তব্য পরিষ্কার করুন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নিন।

পরিশেষে, ফ্রি কনসার্টকে না বলুন। অন্তত ১০০ টাকা হলেও কনসার্টের টিকিট মূল নির্ধারণ করুন।

06/08/2026

আমরা এই জঘন্য ঘটনার বিচার চাই!

শুভ জন্মদিন Fuad Almuqtadir ❤️অসাধারণ এক প্রতিভা। অসাধারণ সব গান সৃষ্টি হয়েছে তাঁর হাত ধরে। মিউজিক ইন্ডাস্ট্রিতে যে নামট...
06/08/2026

শুভ জন্মদিন Fuad Almuqtadir ❤️

অসাধারণ এক প্রতিভা। অসাধারণ সব গান সৃষ্টি হয়েছে তাঁর হাত ধরে। মিউজিক ইন্ডাস্ট্রিতে যে নামটা সবার পরিচিত। ফুয়াদ আল মুক্তাদির মানেই অদ্ভুত এক ঘোর। শুভ জন্মদিন ফুয়াদ আল মুক্তাদির আপনি সবমসময় ভালো থাকুন, অসাধারণ সব গান সৃষ্টি করুন। 🙏🏻

শুভ জন্মদিন নিগার সুলতানা সুমিভোকালিস্ট | Band Lalon
05/08/2026

শুভ জন্মদিন নিগার সুলতানা সুমি
ভোকালিস্ট | Band Lalon

ঐতিহাসিক ৫ই আগষ্ট (৩৬ই জুলাই)। নতুন বাংলার দিগন্তের উন্মোচন হয় ঠিক দুই বছর আগে আজকে এই দিনে। আমরা স্বাগত জানাই স্বৈরাচা...
05/08/2026

ঐতিহাসিক ৫ই আগষ্ট (৩৬ই জুলাই)। নতুন বাংলার দিগন্তের উন্মোচন হয় ঠিক দুই বছর আগে আজকে এই দিনে। আমরা স্বাগত জানাই স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের। 🙏🏻

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Band Music Fans Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladeshi Band Music Fans Community:

Shortcuts

Share