Ismail vai vlog

Ismail vai vlog ওমান ও মধ্যপ্রাচ্যের প্রবাসিদের প্রতিদিনের খবর ও অন্যান্য তথ্য আফডেট পেতে পেইজে follow দিয়ে রাখুন 🙏🏼🙏🏼

ঢাকার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক...
01/09/2026

ঢাকার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৩ এপিবিএন)।

মঙ্গলবার সকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, পরে তাঁদের তল্লাশি করে ২১ ক্যারেটের প্রায় ৪০.৭৮ ভরি বা ৪৭৫.৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে স্বর্ণ সংগ্রহ করে বিমানবন্দর এলাকা থেকে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজে তাঁরা জড়িত ছিলেন বলে জানিয়েছে এপিবিএন।

এ ঘটনায় আটক দুই ব্যক্তি ও সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীনে মামলা করা হয়েছে।

এপিবিএন জানিয়েছে, বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পরিবহন ঠেকাতে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তথ্য সূত্রঃ airport armed police

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি, স্থায়িত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়...
01/09/2026

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি, স্থায়িত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

​সৌদি আরবের জেদ্দায় ওমানের সুলতানের এক ব্যক্তিগত সফরকালে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

​বৈঠকের প্রধান বিষয়সমূহ:

​আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা:
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। যেকোনো সংকট নিরসনে কূটনৈতিক সমাধান এবং স্থিতিশীলতা রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

​দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন:
সৌদি আরব ও ওমানের মধ্যকার দীর্ঘদিনের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক পর্যালোচনা করা হয়। বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা।

​অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা:
পরিবর্তিত বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে উভয় দেশের যৌথ অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।

​দুই দেশের শীর্ষ পর্যায় থেকে এই ধরনের নিয়মিত আলোচনা মধ্যপ্রাচ্যের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ওমানের মাস্কাট থেকে বাংলাদেশের সিলেটে সরাসরি ফ্লাইট চালু করেছে সালামএয়ার। এর মাধ্যমে সিলেটে নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালন...
01/09/2026

ওমানের মাস্কাট থেকে বাংলাদেশের সিলেটে সরাসরি ফ্লাইট চালু করেছে সালামএয়ার। এর মাধ্যমে সিলেটে নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনাকারী প্রথম বিদেশি এয়ারলাইন হিসেবে যাত্রা শুরু করল ওমানভিত্তিক এই বিমান সংস্থা।

সিলেট হলো বাংলাদেশে সালামএয়ারের তৃতীয় গন্তব্য। নতুন এই রুট চালুর ফলে ওমান ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ ও শক্তিশালী হবে।

মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্বোধনী ফ্লাইটটি প্রায় ৭০ শতাংশ যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। নতুন এই সরাসরি রুটে যাতায়াতের ফলে যাত্রীদের অন্য কোনো বিমানবন্দরে ট্রানজিট নেওয়ার প্রয়োজন কমবে। এতে ভ্রমণের সময়ও সাশ্রয় হবে এবং যাত্রা আরও সুবিধাজনক হবে।

বিশেষ করে ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য মাস্কাট থেকে সিলেটে সরাসরি যাতায়াতের নতুন এই সুযোগটি বেশ সুবিধাজনক হবে।

ফ্লাইট উদ্বোধন উপলক্ষে যাত্রার আগে সালামএয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাড্রিয়ান হ্যামিলটন-ম্যানস এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা ওমানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাহমুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইটটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় সালামএয়ার, বিমানবন্দর কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা, এভিয়েশন খাতের অংশীদার এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তথ্য সূত্রঃ Salam air

দীর্ঘ আট বছর পর আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার সকালে ওম...
01/09/2026

দীর্ঘ আট বছর পর আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার সকালে ওমানের সালামএয়ারের মাস্কাট-সিলেট ফ্লাইট অবতরণের মাধ্যমে এই নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের ফ্লাইটটি সিলেটে পৌঁছায়। যাত্রীদের আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি আবার মাস্কাটের উদ্দেশে সিলেট ছাড়ে।

এখন থেকে মাস্কাট-সিলেট রুটে নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার।

প্রাথমিকভাবে সপ্তাহে ৩ দিন এই রুটে ফ্লাইট চলবে। আগামী মাসে তা বাড়িয়ে সপ্তাহে ৫ দিন করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের ৭ দিনই ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে এয়ারলাইনটি।

৮ বছর আগে কী হয়েছিল?

২০১৫ সালের ১ এপ্রিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন হিসেবে ফ্লাইট চালু করেছিল দুবাইভিত্তিক ফ্লাইদুবাই। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে তারা সিলেটের ফ্লাইট বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ সময় কোনো বিদেশি এয়ারলাইন নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি।

সালামএয়ারের ফ্লাইট চালুর ফলে সেই দীর্ঘ বিরতির অবসান হলো। বিশেষ করে সিলেট ও আশপাশের এলাকার যাত্রীদের জন্য ওমানের মাস্কাটে সরাসরি যাতায়াতের নতুন সুযোগ তৈরি হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সালামএয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া, ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালু করতে পারে।

বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বাড়লে সিলেটের আন্তর্জাতিক যোগাযোগ ও যাত্রীসেবায় আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস (মাস্কাট)-এ পাসপোর্ট ডেলিভারি ...
01/09/2026

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস (মাস্কাট)-এ পাসপোর্ট ডেলিভারি সেবার পরিধি আরও বাড়ানো হয়েছে।

​পূর্বে যেখানে প্রতি সরকারি কর্মদিবসে ২০০টি পাসপোর্ট ডেলিভারি দেওয়া হতো, সেখানে গত ৩০ আগস্ট ২০২৬ থেকে প্রতিদিন ৩০০টি করে পাসপোর্ট ডেলিভারি প্রদান করা হচ্ছে।

​নতুন এই সিদ্ধান্তের ফলে প্রবাসীরা যে সুবিধা পাবেন এবং যে বিষয়গুলো খেয়াল রাখবেন:

​১. দ্রুত সেবা:
পাসপোর্ট ডেলিভারির জন্য আবেদন করার পরের দিনই শিডিউল পাওয়া যাচ্ছে, যার ফলে ডেলিভারি প্রক্রিয়া আরও দ্রুত ও সুশৃঙ্খল হবে।

​২. শনিবারের সেবা বন্ধ:
এই সেবা পরিধি সম্প্রসারণের কারণে আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার থেকে দূতাবাসের শনিবারের বিশেষ পাসপোর্ট ডেলিভারি সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

​৩. নতুন সময়সূচি:
সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের শনিবারের পরিবর্তে নির্ধারিত কর্মদিবসে (রবিবার থেকে বৃহস্পতিবার, ছুটির দিন ব্যতীত) পাসপোর্ট ডেলিভারি সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

​বাংলাদেশ দূতাবাস, মাস্কাট-এর পক্ষ থেকে প্রবাসীদের এই নতুন নিয়ম অনুসরণ করে সেবা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

তথ্য সূত্রঃ মাস্কাট বাংলাদেশ দূতাবাস

​

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য নতুন করে সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অন...
01/09/2026

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য নতুন করে সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পর মালয়েশিয়ার কর্তৃপক্ষ ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে বলে জানানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এসব কর্মীর বিমান ভাড়াসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন খরচ থাকবে না। কর্মীদের প্রথম দলটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর পথ তৈরি হচ্ছে।

তবে কর্মী বাছাই, নিয়োগের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী জানা যাবে।

সরকারি ঘোষণা ও বোয়েসেলের নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ রইল।

তথ্য সূত্রঃ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

01/09/2026

ওমানে পহেলা সেপ্টেম্বর থেকে প্রবাসীদের ডিউটির নতুন সময়সূচি | ওমান প্রবাসীদের জন্য জরুরী খবর | ওমানের আজকের খবর

ওমানের বুরাইমি ও এর আশেপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেদের জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশ ...
01/09/2026

ওমানের বুরাইমি ও এর আশেপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেদের জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ।

বাংলাদেশ দূতাবাস, মাস্কাট-এর পক্ষ থেকে বুরাইমিতে দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হবে।

​সেবার সময় ও তারিখ:
​৪ সেপ্টেম্বর ২০২৬: সকাল ০৮:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
​৫ সেপ্টেম্বর ২০২৬: সকাল ০৮:০০ টা থেকে সকাল ০৫:০০ টা (বিকাল ৫টা) পর্যন্ত।

​সেবার স্থান:
​Bawadi Hotel Apartment, Buraimi (বাওয়াদী হোটেল অ্যাপার্টমেন্ট, বুরাইমি)।

যেই যেই সেবা পাবেন:
​ই-পাসপোর্টের আবেদন গ্রহণ।
​পাসপোর্ট বিতরণ।
​অন্যান্য কনস্যুলার সেবা (যেমন: জন্ম নিবন্ধন ও সংশোধন আবেদন গ্রহণ, ডকুমেন্টস সত্যায়ন, NOC ইত্যাদি)।
​ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি সহায়তা প্রদান এবং আউটপাসের আবেদন গ্রহণ।

​ প্রয়োজনীয় ডকুমেন্টস ও কিছু জরুরি নিয়ম:
১. আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হতে হবে। (তবে ৫ বছরের নিচের শিশুদের সাথে নিয়ে আসার প্রয়োজন নেই)।

২. ই-পাসপোর্টের জন্য: অনলাইন আবেদনের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন, পূর্বের MRP পাসপোর্ট ও ওমানের সিভিল আইডি সাথে আনতে হবে।

৩. জন্ম নিবন্ধনের জন্য: ওমানে জন্মগ্রহণকারী সন্তানদের জন্য নির্দিষ্ট ফি (২ ওমানি রিয়াল) ও নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

​ সিডিউল (অ্যাপয়েন্টমেন্ট) গ্রহণ সংক্রান্ত নির্দেশ:
​কনস্যুলার সেবা গ্রহণ করার জন্য অবশ্যই amardutabashmuscat. org পোর্টাল থেকে অ্যাপয়েন্টমেন্ট/সিডিউল গ্রহণ করে নির্ধারিত দিন ও সময়ে আসতে হবে।

সিডিউল অপশন ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা থেকে উন্মুক্ত থাকবে।

​যাদের পাসপোর্ট বিতরণ করা হবে, তাদেরকেও আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪:০০ টার মধ্যে উক্ত পোর্টাল থেকে সিডিউল নিতে হবে। সিডিউল নেওয়া ব্যতীত পাসপোর্ট প্রদান করা হবে না।

​যোগাযোগ:
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন: +৯৬৮ ৯১৯৮০৬২১

​(বাংলাদেশ দূতাবাস, মাস্কাট কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংগৃহীত)

​

ওমানের আজকের রিয়ালের রেট অনেক অনেক কমে গেল , আজকে ওমানের এক রিয়ালে ৩১৭ টাকা ৫০ পয়সা,   গতকাল ছিল ৩১৮ টাকা ৭০ পয়সা । t...
01/09/2026

ওমানের আজকের রিয়ালের রেট অনেক অনেক কমে গেল , আজকে ওমানের এক রিয়ালে ৩১৭ টাকা ৫০ পয়সা, গতকাল ছিল ৩১৮ টাকা ৭০ পয়সা ।

today date 01 September 2026 Tuesday Omani Rial transfer exchange rate

তবে স্বর্ণের দাম যে কোন সময় পরিবর্তন ও বিভিন্ন কোম্পানির ভিন্নতার কারণে কম বা বেশি হতে পারে ,
তাছাড়া এই স্বর্ণের এই রেটের সাথে ভ্যাট ট্যাক্স ও মজুরি যুক্ত করা হয়নি সেগুলি যোগ করলে দাম আরো বাড়বে

ওমানের প্রতিদিনের টাকার রেটের আপডেট ও স্বর্ণের দাম জানতে Ismail vai vlog পেইজে ফ্লো দিয়ে রাখতে পারেন

01/09/2026

ওমানের রেট অনেক কমে গেল, আজকে রেট ১ রিয়ালে ৩১৭ টাকা ৫০ পয়সা, আগে ছিল ৩১৮.৭০ টাকা, ১ সেপ্টেম্বর ২০২৬

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ismail vai vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ismail vai vlog:

Shortcuts

Share