Bangladesh Weather Observe Unit - BWOU

Bangladesh Weather Observe Unit - BWOU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Weather Observe Unit - BWOU, Media/News Company, Dhaka.

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ ইউনিট (BWOU)
✅নিয়মিত পর্যবেক্ষণ, নির্ভুল পূর্বাভাস।”
✅দুর্যোগ ও মৌসুমি পরিবর্তনে সতর্কবার্তা।”
✅পর্যবেক্ষণ থেকে পূর্বাভাস—বিশ্বস্ত তথ্য, নির্ভরযোগ্য বিশ্লেষণ।
✅নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে ফলো দিয়ে সাথে থাকুন।

ব্রেকিং নিউজ | আবহাওয়া সতর্কতা 🌩️🌧️________>>>>_________>>>>>>___________আজ মঙ্গলবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্...
14/04/2026

ব্রেকিং নিউজ | আবহাওয়া সতর্কতা 🌩️🌧️
________>>>>_________>>>>>>___________

আজ মঙ্গলবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাত, কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
🕛 সময়সীমা:
আজ রাত ১২টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮টার মধ্যে
⚠️ ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহ:
📍 ময়মনসিংহ বিভাগ:
জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ
📍 সিলেট বিভাগ:
সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ
📍 ঢাকা বিভাগ (উত্তরাংশ):
গাজীপুর, কিশোরগঞ্জ
📍 চট্টগ্রাম বিভাগ:
ব্রাহ্মণবাড়িয়া
⚡ সম্ভাব্য পরিস্থিতি:
তীব্র বজ্রপাত
দমকা/ঝড়ো হাওয়া (কালবৈশাখী)
মাঝারি থেকে ভারি বৃষ্টি
কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে
🔴 সতর্কতা নির্দেশনা:
খোলা স্থানে অবস্থান করা থেকে বিরত থাকুন
বজ্রপাতের সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না
প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন
ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্ক থাকুন
সকলকে নিরাপদ থাকার অনুরোধ রইলো।

একই সময়ে দেশে তাপপ্রবাহ “দহন” ও বৃষ্টি বলয় “ঝংকার” এর প্রভাব!দেশের আবহাওয়ায় শুরু হয়েছে এক ভিন্নধর্মী পরিস্থিতি। একই সময়ে...
12/04/2026

একই সময়ে দেশে তাপপ্রবাহ “দহন” ও বৃষ্টি বলয় “ঝংকার” এর প্রভাব!

দেশের আবহাওয়ায় শুরু হয়েছে এক ভিন্নধর্মী পরিস্থিতি। একই সময়ে কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টি—আবার কোথাও দুটোরই মিশ্র প্রভাব দেখা যেতে পারে।

🔥 তাপপ্রবাহ “দহন” শুরু
১২ এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহ “দহন” চলতে পারে প্রায় ২৫ এপ্রিল পর্যন্ত।

👉 সম্ভাব্য প্রভাবিত অঞ্চল:
খুলনা বিভাগের বেশিরভাগ এলাকা
রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক অংশ
ঢাকা বিভাগের কিছু এলাকা

👉 সম্ভাব্য তাপমাত্রা:
মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ
সর্বোচ্চ তাপমাত্রা ৩৬°–৩৯°C

⚠️ তীব্র তাপপ্রবাহের আশঙ্কা (১৪–১৭ এপ্রিল):
চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, রাজশাহীসহ কিছু এলাকায় তাপমাত্রা ৪০–৪১°C পর্যন্ত উঠতে পারে।

📍 বেশি আক্রান্ত জেলা:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, রাজবাড়ী, সাতক্ষীরা, বগুড়া, বরিশাল, পটুয়াখালীসহ আশপাশের এলাকা।

🌦️ বৃষ্টি বলয়ের প্রভাব
যেসব এলাকায় তাপপ্রবাহ থাকবে, সেসব জায়গায় সাধারণত বৃষ্টি কম হবে। তবে
👉 মাঝে মাঝে বজ্রসহ আকস্মিক বৃষ্টি হতে পারে।
অন্যদিকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টি বলয় “ঝংকার” সক্রিয় থাকতে পারে, যার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

🌤️ প্রতিদিনের আবহাওয়া বার্তা📅 তারিখ: ১১ এপ্রিল ২০২৬, শনিবার📆 ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি🌸 ঋতু: বসন্তক...
10/04/2026

🌤️ প্রতিদিনের আবহাওয়া বার্তা

📅 তারিখ: ১১ এপ্রিল ২০২৬, শনিবার
📆 ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি
🌸 ঋতু: বসন্তকাল

☁️ আকাশের অবস্থা:
দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে রোদের উপস্থিতি বেশি থাকবে।

🌧️ বৃষ্টিপাত:
সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
দেশের অন্যান্য স্থানে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম।

🌩️ বজ্রপাত ও ঝড়:
সম্ভাব্য বৃষ্টিপ্রবণ এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাত হতে পারে।
ঘন্টায় ৬০–৭০ কিমি বেগে কালবৈশাখী ঝড় হতে পারে।

🌨️ শিলাবৃষ্টি:
সিলেট বিভাগের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

🌡️ তাপমাত্রা:
দিনে উষ্ণ অনুভূতি থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
রাতে আবহাওয়া স্বাভাবিক ও হালকা শীতল থাকবে।

🔥 তাপপ্রবাহ:
বর্তমানে সক্রিয় নয়।
সম্ভাব্য সময়: ১২–২০ এপ্রিল

🌫️ কুয়াশা:
ভোরে নদী অববাহিকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে।

☀️ সূর্যালোক:
দিনে ৮–১১ ঘণ্টা পর্যন্ত সূর্যের আলো পাওয়া যেতে পারে (স্থানভেদে)।

☁️ মেঘের গতিপথ:
সাধারণ মেঘ: দক্ষিণ-পশ্চিম → উত্তর-পূর্ব
বৃষ্টিবাহী মেঘ: উত্তর-পশ্চিম → দক্ষিণ-পূর্ব

🌊 সাগরের অবস্থা:
স্বাভাবিক

📊 গত ২৪ ঘণ্টার তথ্য (BMD):
🌧️ সর্বোচ্চ বৃষ্টি: ডিমলা – ৩১ মিমি
🌡️ সর্বোচ্চ তাপমাত্রা: যশোর – ৩৪.৮° সেলসিয়াস
❄️ সর্বনিম্ন তাপমাত্রা: সিলেট – ১৭.০° সেলসিয়াস

🌅 ঢাকার সূর্যোদয় ও সূর্যাস্ত:
🌄 সূর্যোদয়: সকাল ৫:৪২
🌇 সূর্যাস্ত: সন্ধ্যা ৬:১৯
⏳ দিনের দৈর্ঘ্য: ১২ ঘন্টা ৩৭ মিনিট

🌪️ বিশেষ সতর্কতা:
দেশের অধিকাংশ স্থানে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা কম।
তবে উত্তর-পূর্বাঞ্চল (বিশেষ করে সিলেট বিভাগ)-এ কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

📌 আপডেট: ১১ এপ্রিল, রাত ১২:০০
🙏 ধন্যবাদান্তে,
Bangladesh Weather Observe Unit - BWOU

আজকের আবহাওয়ার খবর______দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া মোটামুটি পরিষ্কার ও স্বস্তিদায়ক থাকবে! তবে সিলেটসহ কিছু এলাকায় হাল...
10/04/2026

আজকের আবহাওয়ার খবর______

দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া মোটামুটি পরিষ্কার ও স্বস্তিদায়ক থাকবে! তবে সিলেটসহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে।

🌡️ আগামী দিনের প্রবণতা:
কাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে
বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে রোদ ও গরম বৃদ্ধি পাবে
সপ্তাহের মাঝামাঝি থেকে অনেক জায়গায় গরম বেশ তীব্র (৩৫–৩৮°C) হতে পারে

বজ্রসহ কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতাদেশে বর্তমানে সক্রিয় বৃষ্টিবলয়ের প্রভাবে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা আগামী...
08/04/2026

বজ্রসহ কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা
দেশে বর্তমানে সক্রিয় বৃষ্টিবলয়ের প্রভাবে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা আগামী ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত স্থায়ী হতে পারে।

🔹 আজ সকাল ৮টা হতে আগামীকাল রাত ১২টার মধ্যে দেশের সকল ৮টি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
🔹 এ সময় দেশের কিছু কিছু জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
🔹 ইতোমধ্যে দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টি পরিলক্ষিত হয়েছে।

এক মাসের আবহাওয়া পূর্বাভাস_______এপ্রিল - ২০২৬খ্রি:১. বৃষ্টিপাত: এপ্রিল ২০২৬ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়...
04/04/2026

এক মাসের আবহাওয়া পূর্বাভাস_______এপ্রিল - ২০২৬খ্রি:

১. বৃষ্টিপাত: এপ্রিল ২০২৬ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়: বঙ্গোপসাগরে ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১টি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

কালবৈশাখি/বজ্রঝড়: দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা/মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

৪. ভাপমাত্রা: এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

৫. তাপপ্রবাহ। এ মাসে দেশে ২-৪ টি মৃদু (৩৬-৩৭,৯°সে.) মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১-২টি তীব্র (৪০ ৩১.৯°সে.) তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

৬. নদ-নদীর অবস্থা: এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

৭. কৃষি আবহাওয়া। এপ্রিল মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.০-৫.০ মি:মি: এবং গড় সূর্য কিরণকাল ৫.৫-৭.৫ ঘন্টা থাকতে পারে।

সূত্র : বিএমডি

🌅 শুভ সকাল, বাংলাদেশ 🇧🇩আজ শুক্রবার।৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ।২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, বসন্তকাল।১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি।...
03/04/2026

🌅 শুভ সকাল, বাংলাদেশ 🇧🇩
আজ শুক্রবার।
৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ।
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, বসন্তকাল।
১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি।

🕌 ইফতারের সময় (ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা):
সন্ধ্যা ৬টা ১৫ মিনিট।

মহান আল্লাহর অশেষ রহমতে আজকের দিনটি সবার জন্য শান্তিময়, কল্যাণময় ও বরকতময় হোক।

ধন্যবাদান্তে,
Bwou

⚠️ তাপপ্রবাহের বিশেষ সতর্কবার্তা ⚠️ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সক্রিয় হয়েছে, বিশেষ কর...
02/04/2026

⚠️ তাপপ্রবাহের বিশেষ সতর্কবার্তা ⚠️

ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সক্রিয় হয়েছে, বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৮.৫° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

📌 সম্ভাব্য বিস্তৃতি (আগামীকাল):

খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু জেলাতেও তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

🌡️ সম্ভাব্য তাপমাত্রা:
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ, নড়াইলসহ আশেপাশের জেলাগুলোতে: ৩৭°–৩৯°+ সেলসিয়াস
নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুরসহ আশেপাশের জেলাগুলোতে: ৩৬°–৩৭°+ সেলসিয়াস

⏰ ঝুঁকিপূর্ণ সময়:

দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তাপপ্রবাহ সর্বোচ্চ সক্রিয় থাকবে।

🚨 সতর্কতা নির্দেশনা:

প্রয়োজন ছাড়া রোদে বাইরে যাওয়া পরিহার করুন
ছায়াযুক্ত ও ঠান্ডা স্থানে অবস্থান করুন
পর্যাপ্ত পানি পান করুন
শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিন
হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন

📅 বিশেষ দ্রষ্টব্য:
আগামী ৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের প্রভাব অব্যাহত থাকতে পারে। তবে মাঝে মাঝে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির ফলে কিছু এলাকায় সাময়িক স্বস্তি মিলতে পারে।

🔎 পরবর্তী আপডেট পর্যায়ক্রমে জানানো হবে।

ধন্যবাদান্তে,
তথ্যসূত্র: বিডাব্লিউওইউ

#তাপপ্রবাহ

আজকে দেশের ৫ টি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দেখুন!! চুয়াডাঙ্গা ৩৮.৫° সেলসিয়াসযশোর ৩৮.২° সেলসিয়াস বাগেরহাট(মংলা) ৩৮° সেলসি...
02/04/2026

আজকে দেশের ৫ টি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দেখুন!!
চুয়াডাঙ্গা ৩৮.৫° সেলসিয়াস
যশোর ৩৮.২° সেলসিয়াস
বাগেরহাট(মংলা) ৩৮° সেলসিয়াস
রাজশাহী ৩৭.৫° সেলসিয়াস
ফরিদপুর ৩৭° সেলসিয়াস।
সূত্রঃ বিএমডি

আগামীকাল দেশের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা আজকের চেয়ে আরো ১/২° সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।।

Bangladesh Weather Observe Unit - BWOU ফলো দিয়ে সাথে থাকুন।

____________ বজ্রবৃষ্টির সতর্কতা ⚠️আগামী ১–৩ ঘণ্টার মধ্যে টাঙ্গাইল জেলার বাসাইল ও মির্জাপুর, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া, ঘ...
02/04/2026

____________ বজ্রবৃষ্টির সতর্কতা ⚠️
আগামী ১–৩ ঘণ্টার মধ্যে টাঙ্গাইল জেলার বাসাইল ও মির্জাপুর, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া, ঘিওর, শিবালয় ও সদর উপজেলা এবং ঢাকা জেলার ধামরাইসহ আশেপাশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় দু-এক স্থানে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিও হতে পারে।

বজ্রবৃষ্টির সতর্কবার্তা______আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে ঢাকা জেলার উত্তরাঞ্চলে, বিশেষ করে ধামরাই ও সাভার এলাকায়, বজ্রসহ...
01/04/2026

বজ্রবৃষ্টির সতর্কবার্তা______

আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে ঢাকা জেলার উত্তরাঞ্চলে, বিশেষ করে ধামরাই ও সাভার এলাকায়, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মানিকগঞ্জ জেলার উত্তরাংশ এবং গাজীপুর জেলার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন উপজেলায়ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা কালবৈশাখী ঝড়ের আকার ধারণ করতে পারে। অনুকূল আবহাওয়া পরিস্থিতি বজায় থাকলে এসব মেঘমালা ঢাকা শহরের কিছু এলাকাতেও আংশিক প্রভাব ফেলতে পারে।
এছাড়া ময়মনসিংহ জেলার কয়েকটি স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী সময়ে নতুন নতুন এলাকায় আবহাওয়ার এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে হালনাগাদ তথ্য প্রদান করা হবে।

— BWOU

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Weather Observe Unit - BWOU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share