12/09/2026
কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ-কিন্তু একদমই রুচিতে আসেনা। আপনি নিজের মনটা যতই উদার করে তাদেরকে ভালোবাসতে চান না কেন,যতই সর্বোচ্চ চেষ্টা করুন বা দুআ করুন না কেন- তারা তাদের নিজস্ব রঙ দেখাবেই।
সংকীর্ণ মনে আল্লাহ না চাইলে কখনোই উদারতা আসেনা, মন মানসিকতা প্রশস্ত না হলে সম্পর্ক রক্ষা করা যায় না। অজস্র সম্পর্ক ভেঙে যায় কেবলমাত্র ছোটলোকির কারনে। এরপরও যেহেতু রক্তের সম্পর্ক রক্ষা করা ফরজ,এভাবেই চালিয়ে নিতে হবে। যতই রুচি না থাকুক।
সবাই ভালো থাকুক,যার যার মতো করে-ব্যক্তিগত জীবনে।দুআ করতে হবে,নিজের জায়গা থেকে সঠিক থাকতে হবে। কারো হক নষ্ট করা যাবেনা,নিজের কর্তব্যগুলো ঠিকমতো পালন করতে হবে,হকগুলো আদায় করতে হবে। আল্লাহর কাছে আত্মীয় স্বজন,পরিবার,দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবার জন্য দুআ করতে হবে।
পাশাপাশি যখন যেখানে অপমানিত হবেন,লাঞ্ছিত বোধ করবেন সেই জায়গাগুলো এড়িয়ে চলুন। যেই জায়গায় আপনার উপস্থিতি অস্বস্তিকর,ঝামেলাপূর্ণ,অসম্মানজনক- সেই জায়গাগুলোতে আপনার চরণ কখনো আর না পড়ুক।