31/08/2026
আপনি যখন নিজের চেয়েও অন্য কাউকে বেশি ভালোবাসতে শুরু করবেন, তার কাছে অতিরিক্ত চাহিদা ও প্রত্যাশা করতে থাকবেন, তখন থেকেই আপনার কষ্টের শুরু।
কাউকে এতটা ভালোবাসা ঠিক নয়, যেখানে তাকে ভালোবাসতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলেন।
কারণ আপনার রব আপনার অত্যন্ত নিকটে। আপনার ভেতরের প্রতিটি অনুভূতি, প্রতিটি শূন্যতা, প্রতিটি না বলা কথাও তিনি জানেন।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন,
“আমি তার ঘাড়ের ধমনীর চেয়েও নিকটবর্তী।” সূরা কাফ, ৫০:১৬
শুধু ইসলামেই নয়, মানুষের আধ্যাত্মিক ভাবনায় ঈশ্বরের এই নৈকট্যের ধারণা বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যেও পাওয়া যায়।
হিন্দুধর্মের Bhagavad Gita 18:61-এ বলা হয়েছে,
“পরমেশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থান করেন।”
খ্রিষ্টীয় বাইবেলের Acts 17:28-এ বলা হয়েছে,
“For in him we live and move and have our being.”
অর্থাৎ, “তাঁর মধ্যেই আমরা বাস করি, চলি এবং আমাদের অস্তিত্ব।”
তাই কাউকে ভালোবাসুন। যত্ন নিন। তার জন্য অপেক্ষা করুন। তার সুখে আনন্দিত হন।
কিন্তু এতটা নয়, যেন তাকে ভালোবাসতে গিয়ে নিজের অস্তিত্বকে ভুলে যান, নিজের আত্মাকে হারিয়ে ফেলেন, আর আপনার রবকে ভুলে যান।
মনে রাখবেন, মানুষ আপনার জীবনের একটি অংশ হতে পারে, কিন্তু আপনার পুরো পৃথিবী নয়।
কারও ভালোবাসা হারিয়ে আপনি যেন নিজের শান্তি হারিয়ে না ফেলেন।
কারও চলে যাওয়া যেন আপনাকে আপনার রব থেকে দূরে না সরিয়ে দেয়।
কারণ নিজেকে হারিয়ে কাউকে পাওয়া কখনোই সত্যিকারের পাওয়া নয়।