News For Public

News For Public সব আপডেট খবর প্রচার করে মানুষের মাঝে তুলে ধরা আমাদের লক্ষ্য।আপডেট নিউজ পেতে পেইজে ফলো দিয়ে যুক্ত হয়ে থাকুন।

28/09/2026

ভারতে বসেই চাঁদাবাজী সাভার ও আশুলিয়ায় মব নিয়ন্ত্রণ আতিকের!

মানিকগঞ্জের শিবালয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের...
26/09/2026

মানিকগঞ্জের শিবালয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবালয় উপজেলার পয়লা গ্রামের আরফান আলী শেখে মেয়ে সনিয়া আক্তার(২৬) ও তার দশ মাস বয়সী মেয়ে জান্নাত। সোনিয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
নিহত সোনিয়ার স্বামী টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী হিসাবে কর্মরত আছেন। তিনি জানান, সাত দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন তিনি। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো পথে বিপরীত দিন থেকে দ্রতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় মা-মেয়ে।গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রথমে মা সনিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিরও মৃত্যু হয়।
বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ জানান, গোল্ডেন পরিবহনের বাসটি আটক করা হয়েছে।তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এই সেই বিমান বাংলাদেশের ক্যাপ্টেন আব্বাস আলী শরীফ। গুলশানে গাড়িচাপায় নিহত শ্রমিকের খুনী আযান শরীফের বাবা। এই ক্যাপ্টেনের...
25/09/2026

এই সেই বিমান বাংলাদেশের ক্যাপ্টেন আব্বাস আলী শরীফ। গুলশানে গাড়িচাপায় নিহত শ্রমিকের খুনী আযান শরীফের বাবা। এই ক্যাপ্টেনের অনেক টাকা। যা দিয়ে কিশোর ছেলের হাতে তুলে দিয়েছেন গাড়ি। আর ছেলে সেই গাড়ি তুলে দিয়েছে ফুটপাতে বিশ্রামরত বোবা একজন নির্মাণ শ্রমিকের ওপর।
নিরিহ সেই শ্রমিক মারা গেলে এই বাবার টাকার জোর দেখানো শুরু হয়। থানা পুলিশ ম্যানেজ করে নিজের ছেলেকে রক্ষার পথ বের করেন। তাদের নিরিহ গাড়িচালককে মামলায় ঢুকিয়ে দিয়ে নিজের ছেলেকে মুক্ত করার পথ তৈরি করেন। অর্থাৎ আরেকজন নিরিহকে পরোক্ষ খুনের পথ তৈরি করেন।
কিন্তু ছেলেই গাড়িটি চালাচ্ছিল এমন অকাট্য প্রমাণ খবরে ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পিছু হটে পুলিশ। ছেলেকে গ্রেপ্তার করে।
তবে এই ক্যাপ্টেনের আছে অঢেল টাকা। তিনি কেন হার মানবেন আইনের কাছে। এবার ভিক্টিমের নিরিহ ও গরীর পরিবারকে লোভ ও ভয় দেখিয়ে কিনে নেয়ার পালা। মাত্র ৯ লাখ টাকায় দফারফা। খুনের বিচার থামিয়ে দেয়ার চূড়ান্ত উদ্যোগ।
এরা টাকার জোরে গাড়ি কেনে, পু/লিশ কেনে, আইন কেনে, মানুষ খুন করে। এরা টাকার জোরে দাপিয়ে বেড়ায়। এদের একটু সবাইকে দেখার ও চেনার সুযোগ করে দিন।
প্রশ্ন তুলুন, এমন ক্যাপ্টেনের হাতে বিমান বাংলাদেশের ফ্লাইট কতটা নিরাপদ?

25/09/2026

মানিকগঞ্জের হরিরামপুরের বিদায় ওসি আফজাল হোসেনের মতো পুলিশ চাই আমরা। সরকার যেহেতু তাদের বেতন দেয়, সেহেতু জনগণের সেবার দিকে মন দেয়া পুলিশের একমাত্র লক্ষণ হওয়া উচিত। আফজাল হোসেনদের মত পুলিশকে স্যালুট।

সাভারে বিদেশী পিস্তল ও গুলিসহ তিন যুবক গ্রেপ্তার​সাভারে  একটি বিদেশী পিস্তল,  ৮ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার। বৃহস্পতিব...
24/09/2026

সাভারে বিদেশী পিস্তল ও গুলিসহ তিন যুবক গ্রেপ্তার

​

সাভারে একটি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানার পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
​গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ হোসেন (২২), পিয়াল (২২) এবং ইমন (২৪)।

​পুলিশ জানায়, সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) নেছার ও এএসআই কামাল বাশারের একট টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পশ্চিম রাজাশন পালোয়ান পাড়ার ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

24/09/2026

সাভারের পাকিজার সামনে বৃহস্পতিবার সকালে পিকআপ গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর পিকআপের চালক নিহত ব্যক্তির মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার কারণ, নিহত ব্যক্তির পরিচয় এবং চালককে শনাক্ত ও আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অপেক্ষা করছে সবাই।

ঘটনার বিস্তারিত ভিডিওতে।

23/09/2026

রাজধানী থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

23/09/2026

রাজধানীতে ছি*নতাইকারীদের দৌরাত্ম্য বন্ধ হবে কবে?

আজকে ড. ইউনূস স্যারের সেই কথা মনে পড়ছে—“আমরা পৃথিবীর কাছে যাব না, পৃথিবী আমাদের কাছে আসবে।”
23/09/2026

আজকে ড. ইউনূস স্যারের সেই কথা মনে পড়ছে—“আমরা পৃথিবীর কাছে যাব না, পৃথিবী আমাদের কাছে আসবে।”

20/09/2026

জ/ঙ্গি সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে রাজশাহী রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাঙ্চুর....

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when News For Public posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News For Public:

Shortcuts

Share