Zakaria Taher Shuman

Zakaria Taher Shuman এবার বরুড়া চিনবে বাংলাদেশ
সবার আগে বাংলাদেশ

15/06/2026

বরুড়ার পরিবর্তন পরিকল্পনা।

কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে আজ মাননীয় গৃহায়ণ...
15/06/2026

কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে আজ মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহেরের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের পরিকল্পিত নগরায়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় মন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, নবগঠিত উন্নয়ন কর্তৃপক্ষগুলোর কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঝিলমিল প্রকল্প পরিদর্শন করেন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের এমপি। প...
10/06/2026

আজ ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঝিলমিল প্রকল্প পরিদর্শন করেন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের এমপি। পরিদর্শনকালে তিনি প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি, বিভিন্ন অবকাঠামোগত কাজ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী ঝিলমিল প্রকল্পকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনকল্যাণমুখী উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুরের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সৌজন্য ...
04/06/2026

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুরের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎঃ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর-এর সঙ্গে আজ একটি চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে আবাসন, অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং নির্মাণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের আবাসন ও গণপূর্ত খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তি ও টেকসই নির্মাণ ব্যবস্থায় চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আবাসন খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

চীনা প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও আবাসন খাতে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তারা ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আজ (বুধবার ) বিকেলে রাজধানীর রমনা পার্ক আকস্মিকভাবে পরিদর্শন করেন।পরিদর্শনকালে...
03/06/2026

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আজ (বুধবার ) বিকেলে রাজধানীর রমনা পার্ক আকস্মিকভাবে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন। পাশাপাশি পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রী রমনা পার্কের পরিচ্ছন্নতা আরও জোরদার করা, লেকের উন্নয়ন, প্রয়োজনীয় সড়কবাতি স্থাপন এবং পার্কের সৌন্দর্যবর্ধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ লক্ষ্যে তিনি গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মনোরম বিনোদনকেন্দ্র হিসেবে রমনা পার্ককে আরও উন্নত করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

02/06/2026
আজ ৩০শে মে, ২০২৬ (শনিবার) বিকাল ৪:০০ টায় কুমিল্লা কান্দিরপাড় বিএনপি দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫...
30/05/2026

আজ ৩০শে মে, ২০২৬ (শনিবার) বিকাল ৪:০০ টায় কুমিল্লা কান্দিরপাড় বিএনপি দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব জাকারিয়া তাহের সুমন
মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।

30/05/2026

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন।

কুমিল্লার বরুড়ায় মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ. কে. এম. আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,আধুনিক বাংলাদেশের স্থপতি,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫ত...
30/05/2026

মহান স্বাধীনতার ঘোষক,
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,
আধুনিক বাংলাদেশের স্থপতি,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা।


ফ্রী মেডিকেল ক্যাম্প-২০২৬।মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্...
29/05/2026

ফ্রী মেডিকেল ক্যাম্প-২০২৬।

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন।

উদ্যোক্তা:
আধুনিক বরুড়ার রূপকার, মরহুম এ. কে. এম. আবু তাহের ফাউন্ডেশন।

অনুষ্ঠানসূচি ও স্থান
তারিখ: ৩০ মে ২০২৬, রোজ শনিবার (সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

স্থান: ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ, বরুড়া, কুমিল্লা।

সম্মানিত অতিথি ও চিকিৎসকবৃন্দ:

প্রধান অতিথি:

জনাব, জাকারিয়া তাহের (সুমন)
মাননীয় মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় সংসদ সদস্য।

চিকিৎসক প্যানেল:
দেশের খ্যাতনামা ও বরেণ্য বিশেষজ্ঞ ৮১ জন চিকিৎসকবৃন্দ এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন।

একটি মানবিক আহ্বান:
আপনার আশেপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত রোগীদের এই ফ্রী মেডিকেল ক্যাম্পের তথ্য জানিয়ে দিয়ে মানবতার সেবায় শরিক হোন। আপনার একটি তথ্য হয়তো একজন অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পারে।

অনুরোধে:
মরহুম এ. কে. এম. আবু তাহের ফাউন্ডেশন ও বরুড়াবাসী।

#এবারবরুড়াচিনবেবাংলাদেশ #জিয়াউররহমান #খালেদাজিয়া

Address

House 26, Road/71, Gulshan 2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Zakaria Taher Shuman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share