07/06/2025
__তাহসানের সাথে তার দ্বিতীয় স্ত্রী'র খুব আহ্লাদি একটা ভিডিও ভাইরাল, যেখানে তাহসান খুব আহ্লাদ করে রোজা'কে বিয়ের জন্যে প্রপোজ করছে। এই তাহসান'কে দেখে কেউ মিথিলা'র সাথে যেই তাহসান'কে দর্শক চেনে তাঁকে মেলাতে পারবেন না। মিথিলা খুব স্ট্রং ব্যক্তিত্বের অধিকারী বলে তাঁদের ব্যক্তিগত জীবন কখনো পাবলিকলি আসেনি, এমনকি সাক্ষাৎকারগুলোতেও তাদের খুব ফর্মাল ভাবেই কথা বলতে দেখা গেছে। তাই মিথিলা'র তাহসান আর রোজা'র তাহসান, দুজন একেবারেই দুই মানুষ। আসলে একটা মানুষের অনেকগুলো রূপ থাকে। একেকজনের সাথে তার পার্সোনালিটি'র একেকটা দিক বের হয়ে আসে। যেই মানুষটা বাইরের জগতে খুব ভাব গম্ভীর এবং ব্যক্তিত্ববান, সেও তার Soul mate এর দেখা পেলে একেবারে বাচ্চা সুলভ আহ্লাদ করতে পারে। খুব স্ট্রং পার্সোনালিটির একটা মেয়ে, যাকে বাকি সবাই ভয়ে খুব বেশি ঘাটানোরই হয়তো সাহস করে না, তার Soul mate এর সাথে ঘন্টার পর ঘন্টা একদম ফালতু টপিকে বকবক করে হাসতে হাসতে অস্থির হতে পারে, অকারণেই মান অভিমান করে কান্না করতে পারে একেবারেই বাচ্চাদের মতো। খুব গম্ভীর, অহংকারী, প্রচন্ড ব্যস্ত ছেলেটাও তার Soul mate এর জন্যে সব অহংকার বাদ দিয়ে ঠিকই প্রতিদিন সময় বের করতে পারে।
আমার বাস্তবে দেখা একটা ঘটনা, যেখানে এক ভাইয়ের প্রথম স্ত্রী'র সাথে কখনো দেখা হলেই সবসময় কমপ্লেন শুনতে হতো যে ভাই তার দিকে ফিরেও তাকান না, কোনো সময় দেন না। সেই ভাবীর মৃত্যুর পর ভাই যখন আবার প্রেম করে দ্বিতীয় বিয়ে করলেন, তখন তার দ্বিতীয় স্ত্রী কে নিয়ে কোন দাওয়াতে গেলেও এক মুহূর্তের জন্যে পাশ থেকে সরাতেন না। সারাক্ষন হাত ধরে বসে থাকতেন। ঠিক যেন 'প্রাক্তন' সিনেমার মতো, যেখানে ঋতুপর্ণার প্রচন্ড ভালোবাসাও প্রসেনজিতের বিন্দুমাত্র পরিবর্তন করতে পারেনি, সে প্রসেনজিৎ'ই তার দ্বিতীয় স্ত্রী'র জন্যে যেন একেবারে ১০০ ভাগ বদলে যাওয়া এক ডেডিকেটেড এবং দায়িত্বশীল রোমান্টিক হাসব্যান্ড। সুতরাং, যেই ব্যক্তি আপনাকে বলছে, তার রোমান্স আসে না, কেয়ার আসে না, ঠিক ওই মানুষটাই দেখবেন আরেকজনের জন্যে জান প্রাণ সব কোরবান করে দিচ্ছে। It`s all about finding the right person whom you can call your soul mate and open up fully. কেউ যদি আপনার জন্যে সেটা করতে না পারে, তবে আপনার ও উচিত 'ও তো এমনই` অথবা `ও তো অনেক ব্যস্ত থাকে' এসব অযথা লজিক না বানিয়ে, সেখানে সময় নষ্ট না করে সরে আসা। ও এমন না, ও শুধু আপনার জন্যে এমন ! প্রত্যেকটা মানুষ জীবনে এমন কাউকে deserve করে যে তার দিকে তাকিয়ে ভাববে যে এই মানুষটার উপস্থিতি তার জীবনে ঠিক একটা লটারি জেতার মতোই দারুন একটা ব্যাপার। এর চেয়ে কম হলে এরকম মানুষের উপস্থিতি আপনার জীবনে শুধুমাত্র জীবনের মূল্যবান সময়ের অপচয় ছাড়া আর কিছুই না।
ড. হাসিন চেরী
অক্সফোর্ড, ০৪/০৬/২০২৫
Copied