Asif's report

Asif's report জানাবো খবরের ভেতরের খবর

নোয়াখালীর হাতিয়ায় ছেলের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে এক আওয়ামী লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার...
08/06/2026

নোয়াখালীর হাতিয়ায় ছেলের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে এক আওয়ামী লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় জেলে ও ঘাটে উপস্থিত লোকজনের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান (৬২) মারা গেছেন...
07/06/2026

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান (৬২) মারা গেছেন। উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে ৪৫ জনকে আটক করেছে স্থানীয়রা। পুলিশ মিছ...
07/06/2026

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে ৪৫ জনকে আটক করেছে স্থানীয়রা। পুলিশ মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে।

আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সারা দেশে গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার। পাশা...
07/06/2026

আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সারা দেশে গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার। পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভার কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

আজ এ রায় ঘোষনা করেন আদালত
07/06/2026

আজ এ রায় ঘোষনা করেন আদালত

ককরোচ পার্টির উপর পুলিশি হামলা
06/06/2026

ককরোচ পার্টির উপর পুলিশি হামলা

নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ...
06/06/2026

নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ ছাত্রদল, যুবদলের কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন।

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার ডুয়েটের নারী শিক্ষার্থী। ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়...
06/06/2026

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার ডুয়েটের নারী শিক্ষার্থী।

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন ডুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুন্নি খাতুন। মুন্নি জানান গতকাল (৫ জুন) সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে গাজীপুর চৌরাস্তা পৌছাতে আনুমানিক রাত দুইটা বাজে। রাত গভীর হওয়ায় তার বন্ধুদের এগিয়ে নেয়ার অনুরোধ করেন। মুন্নির অনুরোধে তার বন্ধু জুবায়ের, রাকিবুল ও বিধান ডুয়েট থেকে গাজীপুর চৌরাস্তায় যান মুন্নিকে এগিয়ে আনার জন্য। চৌরাস্তা থেকে ফেরার পথে গাজীপুর জেলা কারাগার সংলগ্ন এলাকায় পৌছালে চারজন অস্ত্রধারী তাদের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে মুন্নির হিজাব টেনে খুলে ফেলে, কান ছিড়ে কানের গহনা নেয়ার চেষ্টা করে তারা, তাদের কাছে থাকা একটা বাটন ফোন, একটা স্মার্টফোন, দুইটি ব্যাগ ও মুন্নির সোনার গহনা ছিনিয়ে নেয়। এছাড়া ব্যাগের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যায় তারা।

এসময় ঘটনা স্থলে টহল পুলিশ উপস্থিত হলে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে এ ঘটনায় গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। থানা থেকে জানানো হয় ফোনের সর্বশেষ লোকেশন অনুযায়ী তল্লাশি চালিয়েছে পুলিশ কিন্তু এখন পর্যন্ত এ ঘটনায় কাওকে গ্রেফতার করা হয় নি। সর্বোচ্চ আইনী সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন ছাত্রদল-ছাত্র...
06/06/2026

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন ছাত্রদল-ছাত্রশিবির। শনিবার (৬ জুন) বিকালে জেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে এই বিক্ষোভ মিছিলগুলো অনুষ্ঠিত হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif's report posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share